Thursday, March 19, 2026
29 C
Dhaka

গুলশানেই থাকবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে ঢাকার গুলশান অ্যাভিনিউয়ের নিজ বাসভবনেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে নিজের বাসভবনে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং দেশে ফেরার পর থেকে সেখানেই অবস্থান করছেন। বাসাটি সে অনুযায়ী প্রস্তুত করা হয়েছে।

দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি লন্ডন থেকে দেশে ফিরে পরিবারসহ গুলশানের ওই বাসায় ওঠেন। পাশেই ‘ফিরোজা’ নামের বাড়িতে বসবাস করতেন তার মা খালেদা জিয়া।

ইতিহাস অনুযায়ী, রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর এই বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাড়িটির মালিকানার দলিল হস্তান্তর করে।

সংসদ নির্বাচনের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেখানে না ওঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলো যমুনাতেই অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে সেখানে কূটনীতিক ও আলেম-ওলামাদের সম্মানে ইফতার আয়োজন করা হয়েছে এবং ঈদের দিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও নির্ধারিত রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে...

রোজায় দাঁতের যত্নে প্রয়োজন সচেতনতা

পবিত্র রমজান মাসে খাদ্যাভ্যাসে বড় ধরনের পরিবর্তন আসে, যা...

ঈদে ঢাকায় ঘোরার সেরা জায়গা

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ঢাকা তুলনামূলক ফাঁকা হয়ে পড়ে।...

ঈদযাত্রায় স্বাভাবিক হচ্ছে রেল চলাচল

বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের একাধিক বগি...

ঈদের জামাতে নিরাপত্তায় বাড়তি নজরদারি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতকে কেন্দ্র করে...

প্রাচীন সভ্যতার রহস্যে নতুন প্রশ্ন

গিজার বিশাল পিরামিডগুলো আদৌ কি প্রাচীন মিশরের ফারাওদের তৈরি,...

সুপারলুমিনাস সুপারনোভার রহস্য উন্মোচন

মহাকাশের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণগুলোর একটি সুপারনোভা নিয়ে দীর্ঘদিনের রহস্য...

সদরঘাট দুর্ঘটনায় তদন্তে নামল ছয় সদস্যের কমিটি

রাজধানীর সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের...

ঈদে সারাদেশে নিরাপত্তা জোরদার র‌্যাবের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে নিরাপত্তা জোরদারে বিশেষ...

সরকারি ব্যবস্থাপনায় যাকাত বিতরণ নিয়ে প্রশ্ন

যাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, যা নির্ধারিত খাতে...

রোজায় সুস্থ থাকতে পানীয়র গুরুত্ব

রমজান মাসের শেষ সময়ে দীর্ঘ সময় রোজা রাখার কারণে...
spot_img

আরও পড়ুন

রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভ্যাস

রমজান মাসে দীর্ঘ সময় উপবাস থাকার কারণে ডায়াবেটিস রোগীদের জন্য ইফতার ও সেহেরির মাঝের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় সঠিক খাদ্যাভ্যাস রক্তে শর্করার মাত্রা...

ঘুমের রোগে আধুনিক চিকিৎসার অগ্রগতি

ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার জটিল সমস্যা স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে সিপ্যাপ প্রযুক্তি। তবে এই প্রচলিত পদ্ধতির সীমাবদ্ধতার কারণে...

রোজায় মেজাজ পরিবর্তনের বৈজ্ঞানিক ব্যাখ্যা

রমজান মাস আত্মসংযম ও ধৈর্যের শিক্ষা দিলেও বাস্তবে অনেকেই এই সময় মেজাজের অস্থিরতা অনুভব করেন। বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে জৈবিক, মানসিক ও সামাজিক...

ঈদের তারিখ নির্ধারণে আজ চাঁদ দেখা বৈঠক

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ সন্ধ্যায় বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা...
spot_img