Wednesday, March 18, 2026
26 C
Dhaka

বেসরকারি স্টেশন না আসা পর্যন্ত চলবে আইএসএস

আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএসকে অবসরে পাঠানোর পরিকল্পনা ঘিরে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগে নির্ধারিত সময় অনুযায়ী ২০৩০ সালের মধ্যে স্টেশনটির কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও এখন তা আরও দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা এ বিষয়ে নতুন করে হস্তক্ষেপ করায় মহাকাশ গবেষণার ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে।

মার্কিন সিনেটের কমিটি অন কমার্স, সায়েন্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন সম্প্রতি নাসা অথোরাইজেশন অ্যাক্ট অফ ২০২৬-এর খসড়ায় একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব যুক্ত করেছে। এতে বলা হয়েছে, আইএসএসের কার্যক্রম অন্তত ২০৩২ সাল পর্যন্ত চালু রাখতে হবে। পাশাপাশি একটি কঠোর শর্ত দেওয়া হয়েছে—যতদিন না কোনো বেসরকারি মহাকাশ স্টেশন পূর্ণাঙ্গভাবে চালু হচ্ছে, ততদিন আইএসএসকে কক্ষপথ থেকে নামিয়ে ধ্বংস করা যাবে না।

১৯৯৮ সালে নির্মাণ শুরু হওয়া আইএসএসে ২০০০ সালের নভেম্বর থেকে ধারাবাহিকভাবে মানুষ বসবাস ও গবেষণা করে আসছে। তবে দীর্ঘ সময় ধরে মহাকাশে অবস্থানের কারণে স্টেশনটির বিভিন্ন যান্ত্রিক ঝুঁকি বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর আয়ু শেষের দিকে হওয়ায় যেকোনো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

বর্তমানে নাসা এবং আন্তর্জাতিক অংশীদাররা ২০৩০ সাল পর্যন্ত আইএসএসকে নিরাপদ রাখার পরিকল্পনা করেছিল। এর পর স্টেশনটি ধ্বংস করার জন্য স্পেসএক্সের সঙ্গে চুক্তিও করা হয়েছে। তাদের ড্রাগন মহাকাশযানের বিশেষ সংস্করণ ব্যবহার করে স্টেশনটিকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়িয়ে ধ্বংস করার কথা রয়েছে।

এদিকে নতুন মহাকাশ স্টেশন তৈরির কাজও চলছে। তবে বিভিন্ন বেসরকারি উদ্যোগ বারবার পিছিয়ে যাওয়ায় আইএসএসের বিকল্প এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। এই বাস্তবতায় মার্কিন আইনপ্রণেতারা চান, মহাকাশে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বজায় রাখতে পুরোনো স্টেশনটিকে আরও কিছুদিন চালু রাখা হোক।

বিশেষজ্ঞদের মতে, আইএসএস বন্ধ হয়ে গেলে নিম্ন কক্ষপথে যুক্তরাষ্ট্রের উপস্থিতি কমে যেতে পারে। বর্তমানে চীনের তিয়ানগং স্টেশনই একমাত্র বিকল্প সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে রয়েছে। তাই কৌশলগত দিক থেকেও আইএসএসের ভবিষ্যৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...

ঈদে যাত্রা সহজ করতে শিমুলিয়া ঘাটে নতুন লঞ্চ সার্ভিস

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখী যাত্রীদের যাতায়াত সহজ...
spot_img

আরও পড়ুন

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঈদে ঘরমুখী মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত...
spot_img