Tuesday, March 17, 2026
33 C
Dhaka

বিদেশি জুতার দাপটে সংকুচিত স্থানীয় পাদুকাশিল্প

চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ীর সরু গলিগুলোতে এখনো শোনা যায় সেলাই মেশিনের শব্দ, আঠার গন্ধ আর জুতা তৈরির ব্যস্ততা। তবে এই কর্মচাঞ্চল্য এখন আর সারা বছরের নয়, সীমাবদ্ধ হয়ে পড়েছে মূলত ঈদ মৌসুমকে ঘিরে। বছরের বড় সময় অনিশ্চয়তায় কাটালেও ঈদের বাজারকে কেন্দ্র করেই টিকে থাকার চেষ্টা করছেন এখানকার ক্ষুদ্র পাদুকাশিল্পের উদ্যোক্তা ও শ্রমিকেরা।

মঙ্গলবার (১৭ মার্চ) নগরের পূর্ব মাদারবাড়ী এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, টিনশেড ও ছোট পাকা ঘরের ভেতরে কাঠের পাটাতন তুলে দোতলা কাজের ব্যবস্থা করা হয়েছে। নিচতলায় জুতার তলা কাটা হচ্ছে, ওপরে চলছে সেলাই ও জোড়া দেওয়ার কাজ। ঈদ সামনে থাকায় কিছুটা ব্যস্ততা থাকলেও মালিকদের ভাষ্য, এই ব্যস্ততা এখন মৌসুমি এবং টিকে থাকার লড়াইয়ের অংশ।

একসময় হাতে তৈরি জুতার জন্য মাদারবাড়ি ছিল সুপরিচিত। এখানকার জুতা সরবরাহ হতো টেরিবাজার, নিউমার্কেট, হকার্স মার্কেটসহ বিভিন্ন এলাকায়, এমনকি দেশের বিভিন্ন জেলাতেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কারখানার সংখ্যা, শ্রমিক এবং অর্ডার—সবই কমে গেছে।

পূর্ব মাদারবাড়ীর উদ্যোক্তা তোফাজ্জল হোসেন বলেন, আগে সারা বছরই কাজ থাকত, এখন ঈদ ছাড়া তেমন অর্ডার পাওয়া যায় না। রোজার মাসে কিছু পাইকারি ক্রেতা আসেন এবং তখন কিছুটা কর্মচাঞ্চল্য তৈরি হয়। তবে বছরের বাকি সময়টাতে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়ে।

একই অভিজ্ঞতার কথা জানান ব্যবসায়ী মোহাম্মদ পারভেজ। তাঁর মতে, হাতে তৈরি জুতার ব্যবসা এখন পুরোপুরি মৌসুমি হয়ে গেছে। ঈদের আগে চাহিদা বাড়লেও ঈদের পরপরই অর্ডার কমে যায়। তখন দোকানিরা নতুন করে জুতা তুলতে চান না।

কারখানার মালিক রুবেল হোসেন বলেন, ঈদের সময় কিছু বিক্রি হয় বলেই কারখানা চালু রাখা সম্ভব হচ্ছে। অন্য সময়ে বিক্রি এত কম থাকে যে খরচ তুলতেই হিমশিম খেতে হয়। আগে যেখানে একটি কারখানায় ১৫ থেকে ২০ জন শ্রমিক কাজ করতেন, এখন সেখানে অনেক কম লোক নিয়ে কাজ চালাতে হচ্ছে।

১৯৮০ সালের দিকে পূর্ব মাদারবাড়িতে ক্ষুদ্র পাদুকাশিল্পের যাত্রা শুরু হয়। পরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এই শিল্প। একসময় এখানে প্রায় এক হাজার কারখানা থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে প্রায় ৩২০টিতে।

ব্যবসায়ীরা বলছেন, কম দামের বিদেশি জুতার দাপট, দেশের অন্যান্য অঞ্চলে নতুন কারখানা গড়ে ওঠা এবং কাঁচামালের দাম বৃদ্ধি—এই তিনটি কারণেই সংকটে পড়েছে শিল্পটি। আঠা, রেক্সিন, ফোম, রাবারসহ বিভিন্ন উপকরণের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে, কিন্তু জুতার দাম তেমন বাড়ানো যায়নি।

এর প্রভাব পড়েছে শ্রমিকদের জীবনেও। অনেকেই পেশা বদলে অন্য খাতে চলে গেছেন। যারা আছেন, তাঁদের আয় তেমন বাড়েনি, অথচ জীবনযাত্রার ব্যয় বেড়েছে।

তবু পুরোপুরি বন্ধ হয়ে যায়নি এই শিল্প। হাতে তৈরি জুতার একটি সীমিত বাজার এখনো রয়েছে। ঈদের সময় সেই বাজার কিছুটা সক্রিয় হয়ে ওঠে। তখন রাত পর্যন্ত চলে কাজ, কারখানাগুলোতে ফিরে আসে কিছুটা প্রাণ।

নুসরাত সুজ প্রতিষ্ঠানের মালিক নুরুল হক বলেন, এখন কম শ্রমিক নিয়ে ছোট পরিসরে কাজ চালাতে হচ্ছে। খরচ কমিয়ে যেভাবে সম্ভব টিকে থাকার চেষ্টা করছেন।

চট্টগ্রাম ক্ষুদ্র পাদুকা শিল্প মালিক সমিতির সভাপতি এরশাদ উল্লাহ বলেন, বছরজুড়ে বিক্রি কমে গেছে, কাঁচামালের দাম বেড়েছে। কিন্তু বাজার পরিস্থিতির কারণে জুতার দাম বাড়ানো সম্ভব হয়নি। ফলে ব্যবসা দিন দিন সংকুচিত হচ্ছে, শুধু ঈদ মৌসুমেই কিছুটা স্বস্তি মেলে।


সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ।...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে ভাই হত্যা: পুলিশ

ফরিদপুরে রাজু শেখ (৩৬)কে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন...

টানা ৪০ দিন নামাজ আদায়ে টাঙ্গাইলে পুরস্কার বিতরণ

টাঙ্গাইল শহরের কলেজপাড়া জামে মসজিদে টানা ৪০ দিন তাকবিরে...

১০ কেজি চাউল পাওয়ার কথা, বিতরণ করা হচ্ছে ৫ কেজি

শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ভিজিএফ কর্মসূচিতে সরকারি নিয়ম অনুযায়ী...

বরিশালে গ্লোবাল ক্যাপসুল কারখানায় আগুন, ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে

বরিশাল নগরের গ্যাসটারবাইন এলাকায় অপসোনিন গ্রুপের ‘গ্লোবাল ক্যাপসুল লিমিটেড’...

নদী-নালা খনন ও পুনঃখননে কাজের শুরু, নড়াইলে মন্ত্রীবক্তব্য

নড়াইলে সদর উপজেলার হাতিয়াড়া এলাকায় খালের পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে...

কুমিল্লা সিটি করপোরেশনের উন্নয়ন ও স্বচ্ছতার জন্য কাজ করবে প্রশাসক

কুমিল্লা সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা (টিপু)...

বাসা রেখে বাইরে যাওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন

ঈদকে ঘিরে শহর থেকে গ্রামের পথে মানুষের যাত্রা বাড়তে...

চাঁদ দেখার বৈজ্ঞানিক পদ্ধতি কী বলে

প্রতিবছর রোজা ও ঈদের সময় ঘিরে মানুষের মধ্যে কৌতূহল...

ঈদ উপলক্ষে সিসিক কর্মীদের আর্থিক সহায়তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের মধ্যে...

ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন, দুর্ভোগে গাইবান্ধার মানুষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ৫ শতাধিক...

শিশু নির্যাতন: রাজশাহীতে মাদ্রাসার বিরুদ্ধে তদন্ত শুরু

রাজশাহীতে মাদ্রাসার এক ১০ বছরের শিশুশিক্ষার্থীকে সংকটাপন্ন অবস্থায় রাজশাহী...
spot_img

আরও পড়ুন

মহাকাশে লুকানো গ্রহ খুঁজে পেতে বিজ্ঞানীদের নতুন কৌশল

মহাকাশবিজ্ঞানের অন্যতম আকর্ষণীয় বিষয় এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ। দূরবর্তী এসব গ্রহ খুঁজে পাওয়া সহজ নয়। নক্ষত্রের তীব্র আলো ও বিপুল দূরত্বের কারণে এগুলো...

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত

বাগেরহাটের মোংলা উপজেলায় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইক্রোবাস চালক মো. নাঈম শেখ নিহত হয়েছেন। একই ঘটনায় তাঁর স্ত্রী কবিতা আক্তার ও...

ফরিদপুরে পারিবারিক দ্বন্দ্বে ভাই হত্যা: পুলিশ

ফরিদপুরে রাজু শেখ (৩৬)কে হত্যার ঘটনায় তাঁর ছোট ভাই ইব্রাহিম শেখ (২৬) মূল পরিকল্পনাকারী বলে পুলিশ জানিয়েছে। পারিবারিক বিরোধ ও মাদক সংক্রান্ত লেনদেনের জেরে...

জামালপুরে নির্মাণাধীন থানার ছাদ ধসে ৭ শ্রমিক আহত

জামালপুরের ইসলামপুর থানার নির্মাণাধীন নতুন ভবনের ছাদ ধসে সাতজন শ্রমিক আহত হয়েছেন। আজ সোমবার বিকেলে ইসলামপুর থানা চত্বরে এই ঘটনা ঘটে। আহত শ্রমিকদের মধ্যে মো....
spot_img