Tuesday, March 17, 2026
21.6 C
Dhaka

গাড়ির কোন আসনটি সবচেয়ে নিরাপদ

ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাসে ভ্রমণের সময় যাত্রীরা সাধারণত আরামদায়ক আসন খোঁজেন। কেউ বাইরের দৃশ্য দেখার সুবিধা বিবেচনা করেন, আবার কেউ এসির বাতাস বেশি পাওয়া যায় এমন আসন বেছে নেন। তবে অনেকেই ভেবে দেখেন না, গাড়ির কোন আসনটি নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ভালো।

সড়ক দুর্ঘটনা বিশ্লেষণ করে অটোমোটিভ বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাড়ির সব আসন সমানভাবে নিরাপদ নয়। বেশিরভাগ ক্ষেত্রে পেছনের সারির মাঝখানের আসনটিকে সবচেয়ে নিরাপদ বলে বিবেচনা করা হয়।

হাইওয়ে নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইআইএইচএসসহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে, গাড়ির মাঝখানের আসনে বসলে গুরুতর আহত হওয়ার ঝুঁকি অন্য আসনের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই আসনটি নিরাপদ হওয়ার মূল কারণ হলো দূরত্ব। গাড়ির দরজা, জানালা বা সামনের ড্যাশবোর্ড থেকে মাঝখানের আসনটি তুলনামূলকভাবে বেশি দূরে থাকে। ফলে সংঘর্ষের সময় সরাসরি আঘাত লাগার সম্ভাবনা কমে যায়।

গাড়ির সামনে মুখোমুখি সংঘর্ষ হলে সামনের অংশটি সাধারণত বেশি ক্ষতিগ্রস্ত হয়। নির্মাতারা এমনভাবে গাড়ির সামনের কাঠামো তৈরি করেন, যাতে দুর্ঘটনার ধাক্কা নিজেরাই শোষণ করতে পারে। এতে পেছনের যাত্রীরা তুলনামূলক কম আঘাত পান।

অন্যদিকে পাশ থেকে ধাক্কা লাগলে দরজা বা পাশের প্যানেলের মাধ্যমে সরাসরি আঘাত যাত্রীর শরীরে লাগে। তাই পেছনের দুই পাশের আসন মাঝখানের তুলনায় কিছুটা বেশি ঝুঁকিপূর্ণ।

আধুনিক অনেক গাড়িতে মাঝখানের আসনেও শক্ত সিট বেল্ট ও এয়ারব্যাগ সুরক্ষা দেওয়া থাকে। সিট বেল্টের সঠিক ব্যবহার, আঘাতের জায়গা থেকে দূরত্ব এবং গাড়ির শক্ত কাঠামো—এই তিনটি বিষয় মিলেই মাঝখানের আসনকে নিরাপদ করে তোলে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা অনেকটাই গাড়ির ধরন ও দুর্ঘটনার ধরনের ওপর নির্ভর করতে পারে। সেডান গাড়ির ক্ষেত্রে পেছনের মাঝখানের আসন সাধারণত সবচেয়ে নিরাপদ হলেও এসইউভি বা পিকআপের ক্ষেত্রে পাশের আসনগুলোও তুলনামূলক নিরাপদ হতে পারে।

এছাড়া সঠিকভাবে সিট বেল্ট ব্যবহার করা, মনোযোগ দিয়ে গাড়ি চালানো এবং গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ নিরাপদ ভ্রমণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান,...

ইবাদত ও দোয়ায় মনোযোগ বাড়ানোর উপায়

রমজানের শেষ দশ দিনের গুরুত্ব বিশেষ। এই সময় লাইলাতুল...

গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার বাংলাদেশে শুরু

বাংলাদেশে স্যামসাং তাদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ স্মার্টফোন লাইনআপ...

এক ঘণ্টার মধ্যে ফোন সার্ভিস দিচ্ছে রিয়েলমি

বাংলাদেশে গ্রাহকদের জন্য দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে নতুন...

অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন ২০ মার্চ

অস্ট্রেলিয়ায় আগামী ২০ মার্চ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত...

দীর্ঘ সময় রোজায় সুস্থ থাকার ১০টি উপায়

পবিত্র রমজান মাসে দীর্ঘ সময় রোজা রাখার কারণে শরীরকে...

সাধারণ মানুষের সঙ্গে সরলভাবে মিলিত হলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ৫৪টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের অংশ হিসেবে দিনাজপুর...

কুমিল্লায় হোটেলে অভিযানে আ.লীগের কয়েক নেতা আটক, পরে মুক্তির অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকার একটি অভিজাত হোটেলে সাবেক অর্থমন্ত্রী...

সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ফ্যামিলি কার্ড সম্প্রসারণের পরিকল্পনা

ফ্যামিলি কার্ড কর্মসূচিকে আরও বিস্তৃত করে সর্বজনীন করার সিদ্ধান্ত...

অগ্রিম টিকিট বিক্রি শুরু, রেলসেবা অ্যাপে বাড়ছে যাত্রীর চাপ

ঈদুল ফিতরকে সামনে রেখে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি...

বিনিয়োগ বাড়িয়ে শিল্পায়নে গতি আনতে চায় সরকার

ঋণনির্ভর অর্থনৈতিক নীতির পরিবর্তে বিনিয়োগ ও শিল্পায়নকে গুরুত্ব দিতে...
spot_img

আরও পড়ুন

বাংলাদেশে গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু

বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিজেদের ফ্ল্যাগশিপ এস সিরিজের সর্বশেষ লাইনআপ গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার কার্যক্রম শুরু করেছে স্যামসাং বাংলাদেশ। গত ২৫ ফেব্রুয়ারি বৈশ্বিকভাবে নতুন এই...

শেষ রোজার জন্য খাবারের সঠিক পরিকল্পনা

রমজানের শেষ কয়েক দিন সুষম আহার ও স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ। ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের...

ক্যামন ৫০ আলট্রা ফাইভজি আসছে বাংলাদেশে

বার্সেলোনায় অনুষ্ঠিত এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো তাদের ইন্টেলিজেন্ট এআই ইকোসিস্টেম ও মডুলার উদ্ভাবন প্রদর্শন করেছে। পায়োনিয়ারিং দ্য কানেকশন অফ ইন্টেলিজেন্স থিমের এই প্রদর্শনীতে স্মার্টফোন,...

যাকাত ও ফিতরার টাকা মসজিদে দেওয়া কি বৈধ

সদকাতুল ফিতর বা ফিতরা এমন এক ধরনের ওয়াজিব দান, যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নির্ধারিত। যে ব্যক্তি ঈদুল ফিতরের দিন অর্থাৎ ১ শাওয়ালের ভোরে...
spot_img