Saturday, May 2, 2026
24 C
Dhaka

ইসফাহান ও তাবরিজেও তীব্র বোমাবর্ষণের খবর

ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার তীব্রতায় সোমবার দিবাগত রাতটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ রাতগুলোর একটি হয়ে উঠেছে বলে জানিয়েছেন আল–জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তেহরান থেকে দেওয়া প্রতিবেদনে তিনি জানান, কয়েক ঘণ্টা ধরে একের পর এক বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠেছে। বিস্ফোরণের সংখ্যা এত বেশি ছিল যে সেগুলো গণনা করাও কঠিন হয়ে পড়েছিল।

মোহাম্মদ ভাল বলেন, বিস্ফোরণের তীব্রতায় তেহরানে অবস্থিত আল–জাজিরার কার্যালয়ের জানালাও কেঁপে ওঠে। একই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় সূত্রের বরাতে তিনি জানান, তেহরানের উত্তরের কারাজ এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণ হয়েছে।

পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে জানা গেছে। অপর এক প্রতিবেদনে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, এসব হামলায় অন্তত ৪০ জন ইরানি নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে তেহরানের আকাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত সক্রিয় ছিল। বিশেষ করে পূর্ব তেহরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার আলোর ঝলকানি বারবার দেখা গেছে, যা থেকে বোঝা যায় যে আকাশপথে হামলা প্রতিহত করার চেষ্টা চলছিল।

এদিকে ইরানের ইসফাহান শহরেও তীব্র বোমাবর্ষণের খবর পাওয়া গেছে। সেখানে গভর্নরের কার্যালয় এবং ইউনেস্কো স্বীকৃত একটি প্রাচীন রাজপ্রাসাদকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি তাবরিজ অঞ্চল থেকেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

কিছু সূত্রের দাবি, ইসফাহানের বিস্ফোরণগুলো দেশটির পারমাণবিক স্থাপনাগুলোর কাছাকাছি এলাকায় ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ ইসফাহানের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে সংরক্ষিত রয়েছে। তবে এ তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

অন্যদিকে ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রেভোল্যুশনারি গার্ডস কোর পাল্টা প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে, তাদের ঘোষিত অভিযানের ‘৩৩তম তরঙ্গ’ শুরু হয়েছে।

এক বিবৃতিতে রেভোল্যুশনারি গার্ডস কোর জানায়, এখন থেকে তারা এক হাজার কেজির কম ওজনের কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে না। তাদের দাবি, এসব ক্ষেপণাস্ত্রের কিছু ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এবং পুরো অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আরও ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা রয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতজুড়ে চলা এসব হামলায় ইরানের বিভিন্ন শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র...

সদরপুরে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

ফরিদপুরের সদরপুরে স্বর্ণালঙ্কার নিয়ে বাড়ি থেকে বের হওয়ার তিন...

জেলেদের জালে উদ্ধার মরদেহ

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মোহাম্মদ তায়েফ (১৫) নামের এক...

মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৩২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ...

মরদেহ ময়নাতদন্তে, তদন্তে পুলিশ

নাটোরের লালপুরে সৎ মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস...

তালাবদ্ধ বাসায় অভিযান, ৩০ কেজি গাঁজা জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়ায় অভিযান চালিয়ে একটি তালাবদ্ধ বাসা থেকে প্রায়...

আইনি জটিলতা কাটিয়ে শেষ হলো নাবিকদের দীর্ঘ অপেক্ষা

কনটেইনারবাহী জাহাজ ডুবির ঘটনায় থাইল্যান্ড থেকে ৮২ দিন পর...

মির্জাপুরে খাল খননে ক্ষতিগ্রস্ত কৃষিজমি

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় খাল খননের নামে আবাদি জমি থেকে...

ভ্যান চুরির সন্দেহে আটক, মারধরে মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় চুরির সন্দেহে গণপিটুনির শিকার এক অজ্ঞাতপরিচয়...

কক্সবাজারে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক

কক্সবাজারের রামু উপজেলায় ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আর্মড...

এমপির হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ

কুমিল্লার লাকসাম উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর বাল্যবিবাহের আয়োজন...
spot_img

আরও পড়ুন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মিলল লাশ

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুই দিন পর আড়িয়ালখাঁ নদ থেকে নির্মল মালো ওরফে টেপা (৬০) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (...

বাইপাস ও ড্রেন নির্মাণের দাবি জোরালো

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী রবিরবাজারে জলাবদ্ধতা ও অব্যবস্থাপনার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য...

বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া গেছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...

বিয়ের আনন্দ মুহূর্তে রূপ নেয় সংঘর্ষে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনে দেরি হওয়াকে কেন্দ্র করে বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন...
spot_img