Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

মিডিয়ার অতিরিক্ত চাপ তদন্তে প্রভাব ফেলে: আইজিপি

পুলিশের ওপর অতিরিক্ত মানসিক চাপ তৈরি না করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেছেন, কোনো ঘটনার পর তাৎক্ষণিকভাবে সবকিছু উদ্ঘাটনের চাপ তৈরি হলে তদন্ত প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে। তাঁর মতে, অতীতে আলোচিত ‘জজ মিয়া নাটক’ও এমন পরিস্থিতির ফল।

সোমবার (৯ মার্চ) দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।

আইজিপি বলেন, ‘যখন কোনো ঘটনা ঘটে, আপনারা এমনভাবে প্রশ্ন করেন যে ঘটনা ঘটেছে এখনই বিচার করতে হবে, উদ্‌ঘাটন করতে হবে। এমনও হত্যার ঘটনা রয়েছে, সেটা উদ্‌ঘাটন করতে ২০ থেকে ২৫ বছর সময় লেগে যায়। আপনারা এমনভাবে প্রেশার তৈরি করবেন না, যাতে পুলিশের ওপর মেন্টাল প্রেশার তৈরি হয়। যার প্রমাণ আপনারা দেখেছেন “জজ মিয়া নাটক”।’

তিনি আরও বলেন, ‘মিডিয়া প্রেশারের কারণে আমি মনে করি এই বিষয়গুলো তৈরি হয়েছে। এগুলো এখন যেন তৈরি না হয়, আপনারা আমাদের “রেসপন্স টাইম” দেবেন।’

সংবাদ সম্মেলনে আইজিপি জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। কোনো ব্যক্তির রাজনৈতিক বা দলীয় পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না।

এর আগে শনিবার দিবাগত রাতে বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ।

আইজিপি আরও জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি প্রতিরোধে পুলিশ বিশেষ তৎপরতা চালাচ্ছে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ ছাড়া ‘জুলাই বিপ্লব’কে কেন্দ্র করে কেউ যেন ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানান আইজিপি।

পুলিশকে জনগণের কাছে আরও সহজলভ্য করতে থানাগুলোকে ‘জিরো কমপ্লেইন থানা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, প্রতিটি থানায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বসানো গেলে অনেক সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে পুলিশের পোশাক পরিবর্তনের প্রসঙ্গেও কথা বলেন আইজিপি। তিনি বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে এবং সে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে পুলিশ।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img