Tuesday, March 10, 2026
25.1 C
Dhaka

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও মোবাইলভিত্তিক প্রতারণা। সম্প্রতি ভুয়া মোবাইল টাওয়ার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক সময় ব্যবহারকারীর ফোনে পূর্ণ সিগন্যাল ও দ্রুতগতির ফাইভ–জি নেটওয়ার্ক থাকলেও হঠাৎ একটি বার্তা আসে—ব্যাংকের কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে বা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এসব বার্তা অনেকটাই বিশ্বাসযোগ্য মনে হওয়ায় অনেকেই সহজে প্রতারণার ফাঁদে পড়ছেন।

প্রযুক্তিবিদদের মতে, প্রতারকরা বিশেষ ধরনের একটি ডিভাইস ব্যবহার করে ফোনকে জোরপূর্বক টু-জি নেটওয়ার্কে নামিয়ে আনে। এরপর ভুয়া টাওয়ারের মাধ্যমে বিভিন্ন প্রতারণামূলক এসএমএস পাঠানো হয়, যা সাধারণ ব্যবহারকারীদের পক্ষে সহজে বুঝে ওঠা কঠিন।

এই কৌশলে সাধারণত ‘এসএমএস ব্লাস্টার’ বা ‘আইএমএসআই ক্যাচার’ নামের একটি ছোট ডিভাইস ব্যবহার করা হয়। এটি নিজেকে আসল মোবাইল টাওয়ার হিসেবে পরিচয় দেয় এবং শক্তিশালী সিগন্যালের মাধ্যমে আশপাশের প্রায় ৫০০ মিটার এলাকার ফোনগুলোকে নিজের নেটওয়ার্কে সংযুক্ত করে ফেলে।

ফলে ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তাদের ফোন ফাইভ–জি বা ফোর–জি থেকে টু–জি নেটওয়ার্কে নেমে গেছে। আর এই সুযোগেই প্রতারকরা ভুয়া পরিচয়ে এসএমএস পাঠায়।

বিশেষজ্ঞদের মতে, টু-জি নেটওয়ার্ক তুলনামূলকভাবে কম সুরক্ষিত। এই নেটওয়ার্কে বার্তার প্রেরকের পরিচয় সহজে জাল করা যায়। তাই অনেক সময় ব্যাংক, কর বিভাগ বা সরকারি প্রতিষ্ঠানের নামে পাঠানো বার্তাগুলো একেবারে অফিসিয়াল মনে হয়।

প্রতারকরা সাধারণত ভয় বা লোভ সৃষ্টি করে এমন বার্তা পাঠায়। এর মধ্যে থাকে কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধের সতর্কতা, বিদ্যুৎ বা গ্যাস সংযোগ বিচ্ছিন্নের হুমকি, কুরিয়ার আটকে থাকার দাবি, রিওয়ার্ড পয়েন্ট শেষ হওয়ার নোটিশ কিংবা পার্ট-টাইম কাজের লোভনীয় প্রস্তাব।

অনেক ক্ষেত্রে এসব বার্তার সঙ্গে একটি লিংক দেওয়া থাকে। ব্যবহারকারী লিংকে ক্লিক করলেই ব্যাংক তথ্য বা ওটিপি সংগ্রহ করে প্রতারকরা খুব দ্রুত অ্যাকাউন্ট থেকে অর্থ হাতিয়ে নিতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে দিল্লি, নয়ডা ও চণ্ডীগড়ে অভিযান চালিয়ে এমন একটি চক্রকে গ্রেপ্তার করা হয় যারা প্রতিদিন লাখ লাখ ভুয়া বার্তা পাঠাত। ২০২৬ সালের জানুয়ারিতে সাইবারাবাদ পুলিশ ২৫ জনকে আটক করে, যারা বিদেশি চক্রের সঙ্গে যুক্ত হয়ে জনবহুল এলাকায় এসএমএস ব্লাস্টার ব্যবহার করছিল।

এক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে টেলিকম–সম্পর্কিত সাইবার প্রতারণা প্রায় ৩০০ শতাংশ বেড়েছে। শুধু ২০২৫ সালেই এই ধরনের প্রতারণায় ভারতীয়দের ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি রুপির বেশি।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের প্রতারণা থেকে নিরাপদ থাকতে ফোনের সেটিংসে টু-জি কানেক্টিভিটি বন্ধ রাখা, অচেনা লিংকে ক্লিক না করা এবং ব্যাংক বা সরকারি কাজের জন্য শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করা জরুরি।

এ ছাড়া হঠাৎ ফোনের নেটওয়ার্ক ফাইভ–জি বা ফোর–জি থেকে টু–জি হয়ে গেলে সেটিকে বড় সতর্ক সংকেত হিসেবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...

যাত্রাবাড়ীতে পায়ে রগ কাটা যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার...

ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬০ গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশ...

চট্টগ্রাম–১৪ ও চাঁদপুর–৪ আসনে ভোটে কারচুপির অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে ভোটে কারচুপির অভিযোগ...

নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আদর্শের অভাব, পদত্যাগের কারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলা কমিটির...

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর সাবেক পুলিশ কর্মকর্তার খালাস

দেড় দশক আগে পুলিশের চাকরি থেকে বরখাস্ত হওয়া মো....

জালাল উদ্দিন ফকির দাবি ভিডিও ভুয়া, নিজের বিবৃতি প্রত্যাখ্যান

বরগুনার আমতলী উপজেলায় খাদ্যশস্য বিক্রির (ওএমএস) ডিলারদের সঙ্গে আলোচনায়...

মিরপুরে অগ্নিকাণ্ডে ২৪ জনকে উদ্ধার, দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুর ২ নম্বরে অবস্থিত এলএ প্লাজা নামের ১১...

দেশে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারী ও কন্যাশিশুর ন্যায় বিচার...
spot_img

আরও পড়ুন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন হয়েছে। প্রায় এক সপ্তাহ পর সরকারি ব্যবস্থাপনায় তাঁর মরদেহ দেশে আনা হয়। সোমবার বেলা...

সংস্কার সভা থেকে বিরত থাকলে গণ–অভ্যুত্থান ও নির্বাচন নিয়েই প্রশ্ন উঠবে: নাহিদ ইসলাম

Nahid Islam বলেছেন, জাতীয় সংসদ যদি সংবিধানের দোহাই দিয়ে সংস্কার সভা থেকে বিরত থাকে, তাহলে জুলাই গণ–অভ্যুত্থান, নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের বৈধতা—সবকিছু নিয়েই প্রশ্ন...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর বয়সী এক গৃহকর্মীর মৃত্যুতে সামাজিক প্রতিরোধ কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা ঘটনার সুষ্ঠু ও...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে একজন সাংবাদিক আগ্নেয়াস্ত্র বের করেছেন। ঘটনা ঘটেছে গত রোববার বেলা তিনটার দিকে।...
spot_img