Monday, March 9, 2026
27.4 C
Dhaka

রমজানে ইবাদতের গুরুত্ব

পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের এক অনন্য সময়। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের বিশেষ সুযোগ রয়েছে। ইসলামের শিক্ষা অনুযায়ী, রমজানের প্রতিটি মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগানোই মুমিনদের লক্ষ্য হওয়া উচিত।

রমজানের ফজিলত সম্পর্কে রাসুল (সা.) বলেছেন, ‘রমজান- বরকতময় মাস তোমাদের দুয়ারে উপস্থিত হয়েছে। পুরো মাস রোজা পালন আল্লাহ তোমাদের জন্য ফরজ করেছেন। এ মাসে জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়; বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাগুলো। দুষ্টু শয়তানদের এ মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয়। এ মাসে আল্লাহ কর্তৃক একটি রাত প্রদত্ত হয়েছে, যা হাজার মাস থেকে উত্তম। যে এর কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে (মহা কল্যাণ থেকে) বঞ্চিত হলো।’ (তিরমিজি : ৬৮৩)।

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম হলো রোজা। রমজান মাসে রোজা রাখা প্রত্যেক সক্ষম মুসলমানের জন্য ফরজ। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে রোজা রাখে।’ (সুরা বাকারা : ১৮৫)। রোজার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের শিক্ষা পাওয়া যায়।

রমজান মাসে ফরজ নামাজ যথাসময়ে এবং জামায়াতের সঙ্গে আদায় করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনে উল্লেখ আছে, ‘নিশ্চয় নামাজ মুমিনদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ।’ (সুরা নিসা : ১০৩)।

রোজা পালনের ক্ষেত্রে সাহরি খাওয়া গুরুত্বপূর্ণ সুন্নত। সাহরির মধ্যে বরকত রয়েছে বলে হাদিসে উল্লেখ করা হয়েছে। ‘সেহরি হলো বরকতময় খাবার। তাই কখনও সেহরি খাওয়া বাদ দিও না। এক ঢোক পানি পান করে হলেও সেহরি খেয়ে নাও।’ (মুসনাদ আহমাদ : ১১১০১)।

ইফতার দ্রুত করা এবং অন্যকে ইফতার করানোর মধ্যেও রয়েছে বড় সওয়াব। হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে তার সমপরিমাণ সওয়াব লাভ করবে।’ (ইবনে মাজা : ১৭৪৬)।

এ ছাড়া তারাবির নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, দোয়া-ইস্তেগফার এবং রমজানের শেষ দশকে এতেকাফের মতো গুরুত্বপূর্ণ আমল রয়েছে। বিশেষ করে শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে, যে রাতকে কোরআনে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে।

ইসলামি শিক্ষায় বলা হয়েছে, রমজানের এই মহিমান্বিত সময় যেন অপ্রয়োজনীয় ব্যস্ততায় নষ্ট না হয়। বরং ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে এই মাসের বরকত অর্জনের চেষ্টা করা উচিত।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে...

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য...

ইফতারে দই-চিড়া কতটা পুষ্টিকর

রমজান মাসে সারাদিন রোজা রাখার ফলে শরীরের শক্তি অনেকটাই...

রমজানে দোয়া কবুলের বিশেষ মুহূর্ত

মাহে রমজান মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের...

ইরান ইস্যুতে পেন্টাগনের অতিরিক্ত তহবিল আটকে দেওয়ার হুমকি ডেমোক্র্যাটদের

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতকে ঘিরে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের...

স্মার্টফোন দিয়েও শুরু করা যায় ফ্রিল্যান্সিং ক্যারিয়ার

বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। ফলে কাজের...

মিলছে না লবণের ন্যায্য দাম, দিশেহারা কক্সবাজারের চাষিরা

কক্সবাজার উপকূলের লবণ চাষিরা চলতি মৌসুমের চার মাস পার...

ইফতারিতে নতুন স্বাদ আনবে কিমা বেগুনি

রমজানে ইফতারির টেবিলে বেগুনি একটি জনপ্রিয় খাবার। তবে একই...

এপস্টেইনের কথিত আত্মহত্যার আগে কারারক্ষীর সন্দেহজনক লেনদেনের তথ্য প্রকাশ

মার্কিন বিচার বিভাগের নতুন নথিতে উঠে এসেছে, কুখ্যাত অর্থলগ্নিকারী...

বিদেশি ওয়েবসাইট ছাড়াই এআই ব্যবহারের সুযোগ ইরানে

ইন্টারনেট সংযোগ ছাড়াই উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের সুযোগ...

সাহরি না খেলেও কি রোজা সহিহ হবে

রমজান মাসে রোজা পালন মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি ফরজ...

গরমে স্বস্তি দেবে পুদিনা ও লেবুর শরবত

গরমের দিনে শরীরকে সতেজ রাখতে ঠান্ডা ও হালকা পানীয়ের...
spot_img

আরও পড়ুন

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিল পরিশোধের পর কমেছে দেশের রিজার্ভ

আঞ্চলিক আর্থিক লেনদেনের জন্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) বিলে বাংলাদেশ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করায় দেশের রিজার্ভে হ্রাস দেখা দিয়েছে। রোববার (৮...

ভুয়া মোবাইল টাওয়ার দিয়ে নতুন ধরনের প্রতারণা

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন কৌশলে বাড়ছে অনলাইন ও মোবাইলভিত্তিক প্রতারণা। সম্প্রতি ভুয়া মোবাইল টাওয়ার ব্যবহার করে এসএমএসের মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা বেড়ে...

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

সৌদি আরবের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় হতাহতের সংখ্যা...

সার্বিক মূল্যস্ফীতি ৯.১৩ শতাংশ, খাদ্যে অস্বস্তি আরও বেড়েছে

ফেব্রুয়ারি মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে। একইসঙ্গে খাদ্য ও খাদ্যবহির্ভূত পণ্যের দামে চাপ আরও বাড়ার ঘটনা লক্ষ্য করা গেছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ...
spot_img