Sunday, March 8, 2026
33.3 C
Dhaka

ইমামতি নিয়ে বিরোধ, বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ

রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. আলাউদ্দিন (৬৫) স্থানীয় মডেল মসজিদের মুয়াজ্জিন ছিলেন। তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপির নেতারা বলছেন, তিনি দলটির সমর্থক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ঈদের নামাজে কে ইমামতি করবেন, তা নিয়ে সন্ধ্যার পর মডেল মসজিদে মুসল্লিদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় আলাউদ্দিনের ছেলেদের সঙ্গে বিএনপির কয়েকজন কর্মীর কথা–কাটাকাটি শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবদুল আউয়াল বলেন, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আলাউদ্দিন সেখানে গিয়ে তাঁর ছেলেদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, এ সময় বিএনপির কর্মীরা আলাউদ্দিনকে ফেলে দিয়ে তাঁর বুকের ওপর উঠে বসেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আবদুল আউয়াল আরও দাবি করেন, আলাউদ্দিনের পুরো পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং তিনি নিজেও দলটির কর্মী ছিলেন।

তবে জেলা পুলিশের মুখপাত্র ও বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘আমরা প্রাথমিকভাবে যেটা তথ্য পাচ্ছি, তা হলো আলাউদ্দিন বিএনপির সমর্থক ছিলেন। তবে তাঁর ছেলেরা জামায়াতে ইসলামীর রাজনীতি করেন। দুপক্ষের কথা–কাটাকাটি বন্ধ করতে গিয়ে আলাউদ্দিন স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পর রাতে মহাসড়ক অবরোধ করা হয়েছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আলাউদ্দিনের মৃত্যু নিয়ে কারও কোনো অভিযোগ থাকলে মরদেহের ময়নাতদন্ত হবে। ঘটনার পর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।’

এ ঘটনার পর জামায়াতের নেতা-কর্মীরা কিছু সময়ের জন্য রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করেন। এ সময় বিএনপির এক কর্মীর একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর মোহনপুরের কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো ঘটনাস্থলে যান। সেখানে তিনি জামায়াতের কর্মীদের তোপের মুখে পড়েন বলে জানা গেছে। পরে রাত ১১টার দিকে তিনি বলেন, যে ব্যক্তি মারা গেছেন, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তাঁর ছেলেরা জামায়াতের রাজনীতি করেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

আদালত গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারণ করলেন ৩০ মার্চ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক...

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে গাইবেন ফাল্গুনি পাঠক ও রিকি মার্টিন

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি...

নগর পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ...

নীরব আহমেদের মৃত্যু, শহরে বাসশ্রমিকদের অবরোধ

ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা...

মানহানির মামলায় ঢাকা-৮ প্রার্থীর জন্য সমন জারি

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানো...

দুদকের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন প্রত্যাখ্যান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের...

ডিজিটাল যোগাযোগে ইমোজির বাড়তি গুরুত্ব

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশের অন্যতম সহজ মাধ্যম হয়ে উঠেছে...

ঈদে অপচয় নয়, সংযম ও সহমর্মিতার আহ্বান

ঈদ মুসলমানদের জন্য আনন্দ ও ইবাদতের এক গুরুত্বপূর্ণ উপলক্ষ।...

রোজায় শিশুদের জন্য পুষ্টিকর খাবারের তালিকা

পবিত্র রমজান মাস এলেই অনেক শিশু ও কিশোর-কিশোরী বড়দের...

ঈদের কেনাকাটায় ইসলামি মূল্যবোধের গুরুত্ব

রমজান মাস শেষে মুসলমানদের জন্য ঈদ একটি আনন্দঘন উপলক্ষ।...

ইরানে হামলায় যুক্তরাজ্যের সম্পৃক্ততার অভিযোগ ব্রিটিশ এমপির

ইরানে চলমান মার্কিন বিমান হামলায় যুক্তরাজ্য সরাসরি জড়িত থাকতে...

নতুন ম্যাকবুক সিরিজে শক্তিশালী চিপ প্রযুক্তি

বৈশ্বিক পিসি বাজারে মন্দা এবং মেমোরি চিপের ঘাটতির চ্যালেঞ্জের...

সিলিন্ডারের খুচরা দাম: শুল্ক কমানোর সুফল নেই এলপি গ্যাসের দামে

সরকার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও এলপি গ্যাসের বাজারে অসাধু...

একাধিক মামলায় হাইকোর্টে খায়রুল হকের জামিন প্রশ্ন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতি ও হত্যাসহ একাধিক মামলায়...
spot_img

আরও পড়ুন

আদালত গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারণ করলেন ৩০ মার্চ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল...

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে গাইবেন ফাল্গুনি পাঠক ও রিকি মার্টিন

গুজরাটের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। শিরোপার লড়াইয়ে মাঠে নামবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। ফাইনালকে আরও উজ্জ্বল ও...

নগর পুলিশ জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মী। গতকাল শনিবার ভোরে নগরের ২ নম্বর গেট এলাকায় উড়ালসড়কের নিচে এই...

নীরব আহমেদের মৃত্যু, শহরে বাসশ্রমিকদের অবরোধ

ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় গতকাল শনিবার রাতেই শহরের দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর এবং...
spot_img