Monday, September 7, 2026
27 C
Dhaka

পাটের পণ্য দিয়ে ঘর সাজানোর সহজ উপায়

ঘর সাজানোর ক্ষেত্রে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপকরণের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। টেকসই, নান্দনিক এবং ঐতিহ্যবাহী বৈশিষ্ট্যের কারণে পাটের তৈরি পণ্য এখন ঘরের অন্দরসজ্জায় নতুন এক ট্রেন্ড তৈরি করেছে।

আধুনিক ইন্টেরিয়র ডিজাইনে প্রাকৃতিক উপকরণের ব্যবহার যত বাড়ছে, ততই পাট দিয়ে তৈরি বিভিন্ন পণ্য ঘরের সাজসজ্জায় জায়গা করে নিচ্ছে। পাটের তৈরি কার্পেট, ঝুড়ি কিংবা দেয়াল সাজানোর উপকরণ শুধু সৌন্দর্যই বাড়ায় না, বরং দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও কারিগরদের দক্ষতাকেও তুলে ধরে।

পাটের পণ্য দিয়ে ঘর সাজানোর কিছু সহজ উপায় রয়েছে।

পাটের কার্পেট বা রাগ
ঘরে প্রবেশ করার পর বসার ঘরই সবার আগে নজরে আসে। তাই ঘরটির সাজসজ্জায় অনেকেই বাড়তি গুরুত্ব দেন। কম খরচে ঘরের পরিবেশ বদলাতে পাটের কার্পেট ব্যবহার করা যেতে পারে। প্রাকৃতিক রঙের এই কার্পেট কাঠের আসবাব কিংবা হালকা রঙের সোফার সঙ্গে সহজেই মানিয়ে যায়। একই সঙ্গে এটি টেকসই এবং পরিষ্কার করাও তুলনামূলক সহজ।

পাটের তৈরি ঝাড়বাতি
ঘরে নান্দনিক ও গ্রামীণ আবহ আনতে পাটের তৈরি ঝাড়বাতি ব্যবহার করা যেতে পারে। বসার ঘর, ডাইনিং স্পেস কিংবা বারান্দায় এই ধরনের ঝাড়বাতি ব্যবহার করলে ঘরের সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়।

পাটের ওয়াল হ্যাংগিং
দেয়াল সাজানোর জন্য পাটের তৈরি ওয়াল হ্যাংগিং বেশ আকর্ষণীয়। বিভিন্ন নকশা ও হাতে তৈরি ডিজাইনের এসব দেয়ালসজ্জা ঘরে এক ধরনের গ্রামীণ অথচ আধুনিক পরিবেশ তৈরি করে।

পাটের ঝুড়ি বা স্টোরেজ বাস্কেট
ঘর গোছাতে পাটের ঝুড়ি খুবই ব্যবহারিক একটি উপকরণ। কাপড়, বই, খেলনা বা অন্যান্য ছোটখাটো জিনিস রাখার জন্য এগুলো ব্যবহার করা যায়। একই সঙ্গে এটি ঘরের সাজেও নতুনত্ব আনে।

পাটের ল্যাম্পশেড
ঘর আলোকিত করতে পাটের তৈরি ল্যাম্পশেড বা টেবিল ল্যাম্প ব্যবহার করা যেতে পারে। পাটের বুননের ফাঁক দিয়ে নরম আলো বের হলে ঘরে উষ্ণ ও আরামদায়ক পরিবেশ তৈরি হয়। ডাইনিং স্পেস বা শোবার ঘরে এই ধরনের ল্যাম্পশেড বেশ মানানসই।

পাটের টেবিল ম্যাট ও কোস্টার
ডাইনিং টেবিল সাজাতে পাটের টেবিল ম্যাট ও কোস্টার ব্যবহার করা যেতে পারে। এগুলো দেখতে সুন্দর হওয়ার পাশাপাশি পরিবেশবান্ধবও।

বাংলাদেশে এখন বিভিন্ন হস্তশিল্পের দোকান, ফ্যাশন হাউস এবং লাইফস্টাইল স্টোরে পাটের তৈরি হোম ডেকোর পণ্য সহজেই পাওয়া যায়। ঢাকার দোয়েল চত্বর ও মতিঝিল এলাকার কিছু দোকানেও পাটের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। এছাড়া বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বিভিন্ন হস্তশিল্প মেলায় পাটের পণ্যের বড় সংগ্রহ পাওয়া যায়।

বর্তমানে অনলাইনেও পাটের তৈরি পণ্য কেনা সহজ হয়েছে। অনেক উদ্যোক্তা সামাজিক যোগাযোগমাধ্যম এবং ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে এসব পণ্য বিক্রি করছেন।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...

বিত্তবান হয়েও কেন মানুষ অসুখী? অল্পে তুষ্টির শিক্ষা নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

শৈশবের একটি স্মৃতি তুলে ধরে বর্তমান সমাজে বৈষয়িকতা, আত্মকেন্দ্রিকতা...
spot_img

আরও পড়ুন

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী। কর্মক্ষেত্রের চাপ, পারিবারিক দায়িত্ব, আর্থিক অনিশ্চয়তা কিংবা ব্যক্তিগত নানা সমস্যার কারণে দীর্ঘ সময় মানসিক চাপে...
spot_img