ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন ক্রিপ্টোকারেন্সির বাজারও ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান দ্য ট্রেডিং ইকনোমিকস জানিয়েছে, গত সপ্তাহের শুক্রবারে একেকটি বিটকয়েনের দাম ছিল ৬৭,৭৬৯ ডলার। তবে শুক্রবার (৬ মার্চ) সকালে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১,০৯২ ডলারে। এক সপ্তাহের ব্যবধানে বিটকয়েনের দাম বেড়েছে ৩,৩২৩ ডলার, যা মাসের হিসাবেও প্রায় আড়াই শতাংশের বেশি বৃদ্ধি।
ইথারের দামও সপ্তাহের ব্যবধানে ৮ শতাংশ বেড়ে পৌঁছেছে ২,০৮৪ ডলারে। এক মাসের তুলনায় দাম এখনও কিছুটা কম। একেকটি বাইন্যান্সের দামও ৬৩২ ডলার থেকে এক সপ্তাহে ৭.৮৮ শতাংশ বেড়ে বর্তমানে ৬৪৮ ডলারের উপরে বিক্রি হচ্ছে।
সোলানার দামও ঊর্ধ্বমুখী, বর্তমানে এটি বিক্রি হচ্ছে প্রায় ৮৮.৫ ডলারে। এক সপ্তাহে দাম বেড়েছে প্রায় ৮ শতাংশ, আর এক মাসে বৃদ্ধি পেয়েছে প্রায় ১ শতাংশের কাছাকাছি।
সিএ/এসএ


