Saturday, March 7, 2026
32.3 C
Dhaka

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি আসনে এগিয়ে থাকায় বড় ধরনের জয় পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

গত বছর দেশটিতে জেন-জি আন্দোলনের মাধ্যমে সরকার পতনের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার (৫ মার্চ)। রাজনৈতিক অস্থিরতা, হতাশা এবং পরিবর্তনের প্রত্যাশা নিয়ে লাখো ভোটার এ নির্বাচনে অংশ নেন।

দেশটির প্রায় এক কোটি ১৩ লাখ ভোটার নতুন সরকার নির্বাচনের জন্য ভোট দিয়েছেন। ২৭৫ সদস্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভস গঠনের লক্ষ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটের মাধ্যমে এবং বাকি ১১০টি আসনে পার্টি তালিকার ভিত্তিতে প্রতিনিধিত্ব নির্ধারণ করা হচ্ছে।

নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কাঠমান্ডুর মেয়র ও সাবেক র‍্যাপার বালেন্দ্র শাহ এবং নেপালের প্রাচীনতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের নতুন নেতা গগন থাপা।

শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট জানায়, প্রাথমিক গণনায় আরএসপি ১১০টি আসনে এগিয়ে রয়েছে এবং ইতোমধ্যে ৩টি আসনে জয় নিশ্চিত করেছে। অন্যদিকে নেপালের প্রাচীন রাজনৈতিক দল নেপালি কংগ্রেস ১০টি আসনে এগিয়ে এবং ২টি আসনে জয় পেয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল) ১১টি আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি নেপালি কমিউনিস্ট পার্টি ৮টি আসনে, শ্রম সংস্কৃতি পার্টি ৪টি আসনে এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি ও জনতা সমাজবাদী পার্টি-নেপাল একটি করে আসনে এগিয়ে আছে।

এছাড়া দুইজন স্বতন্ত্র প্রার্থীও নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। এখনও বেশ কয়েকটি আসনের ভোট গণনা চলমান রয়েছে। সব আসনের গণনা শেষ হলে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে নেপালের নির্বাচন কমিশন।

চূড়ান্তভাবে আরএসপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হলে দেশটির প্রধানমন্ত্রী হতে পারেন ৩৫ বছর বয়সি তরুণ নেতা বালেন্দ্র শাহ। একসময় র‍্যাপ বা হিপহপ সংগীতের সঙ্গে যুক্ত থাকা এই নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে আগে থেকেই আলোচনায় ছিলেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জ্বালানি সংকটের গুজবে পাম্পে বাড়তি ভিড়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কাকে কেন্দ্র...

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় গৃহবধূকে গলা কেটে হত্যার...

অতিরিক্ত মোবাইল ব্যবহার ঠেকাতে শিশুদের জন্য নতুন আইন কর্ণাটকে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক...

শচীনপুত্র অর্জুন ও সানিয়ার বিয়েতে তারকাদের জমকালো উপস্থিতি

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বৃহস্পতিবার (৫...

বন্যপ্রাণী সংরক্ষণে ব্যতিক্রমী উদ্যোগ পরিবেশকর্মীর

বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পরিবেশকর্মী শফিকুল...

সিরাজগঞ্জের তাঁত পল্লীতে ঈদের উৎসবের প্রস্তুতি, শ্রমিকরা ব্যস্ত শাড়ি তৈরিতে

ঈদকে সামনে রেখে সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে আবারও কর্মচাঞ্চল্য লক্ষ্য...

জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে বাঘারপাড়ায় অভিযান

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুত...

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...
spot_img

আরও পড়ুন

জ্বালানি সংকটের গুজবে পাম্পে বাড়তি ভিড়

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে ক্রেতাদের হঠাৎ ভিড় বেড়ে গেছে। বিশেষ করে রাজধানীসহ কয়েকটি এলাকায়...

কুড়িগ্রামে গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকায় গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রংপুর র‌্যাব-১৩ এক প্রেস বিজ্ঞপ্তির...

অতিরিক্ত মোবাইল ব্যবহার ঠেকাতে শিশুদের জন্য নতুন আইন কর্ণাটকে

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক শিশু-কিশোরদের অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। রাজ্য সরকার ঘোষণা দিয়েছে, ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের জন্য...

শচীনপুত্র অর্জুন ও সানিয়ার বিয়েতে তারকাদের জমকালো উপস্থিতি

ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের বিখ্যাত ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক মাধ্যমে...
spot_img