Saturday, March 7, 2026
19.8 C
Dhaka

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যাপকভাবে জাটকা ও ইলিশ নিধন চলছে। শুক্রবার ( ৫ ডিসেম্বর) সকালে ষাটনল, মোহনপুর, নাওভাঙা, জয়পুর, আমিরাবাদ, এখলাশপুর, ছটাকী ও শিকিরচর এলাকায় নদীর মাঝখানে একাধিক ইঞ্জিনচালিত ট্রলার জাল ফেলে মাছ ধরতে দেখা যায়। স্থানীয়রা জানান, জেলেরা গভীর রাতে বা ভোররাতে ইলিশ ও জাটকা নিধন করছে।

নিষেধাজ্ঞা অমান্য হওয়ার পেছনে জেলেদের আড়তদার ও মহাজনরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা জেলেদের জাল, ট্রলার, ডিজেল ও খাদ্য খরচসহ অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। বিনিময়ে জেলেরা কিছু মাছ ও নগদ টাকা পান। স্থানীয় একাধিক স্কুলশিক্ষক জানিয়েছেন, প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় এ অবৈধ ব্যবসা চলমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনা নদীর মতলব উত্তর উপজেলা থেকে হাইমচর উপজেলা পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় এবং পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। জাটকা ও ইলিশ নিধন ছাড়াও বিক্রি, পরিবহন, সংরক্ষণ ও বাজারজাতকরণও নিষিদ্ধ।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জেলেরা মহাজন বা আড়তদারের চাপের কারণে নদীতে জাটকা ও ইলিশ ধরছেন। জাল ফেলে সহজেই অনেক মাছ পাওয়া যায় এবং গোপনে বিক্রি করে ভালো আয় হয়। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, মেঘনায় জাটকা রক্ষায় প্রতিদিন সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১৪টি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১০০ কেজি জাটকা, ১ লাখ মিটার কারেন্ট জাল এবং তিনটি নৌকা জব্দ করা হয়েছে। ২২ জেলেকে আটক করে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলার নিবন্ধিত ৫ হাজার ১৫০ জেলের প্রত্যেককে মাসে ৪০ কেজি করে ভিজিএফের চাল দেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...

রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

দেশে দীর্ঘমেয়াদে জ্বালানির সরবরাহ স্থিতিশীল রাখতে আগামী রোববার (৮...

সহজ রেসিপিতে তৈরি করুন মচমচে চিকেন কিউব বাইট

ঈদের দিন পরিবারের সদস্য ও অতিথিদের জন্য ভিন্ন স্বাদের...

রাশিয়ার গোয়েন্দা সহায়তায় ইরান, দাবি মার্কিন গণমাধ্যমের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি পশ্চিমা...

এআই ফিচার নিয়ে নতুন ল্যাপটপ সিরিজ আনল লেনোভো

প্রযুক্তি খাতের অন্যতম বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৬–এ...

ইরানে সাইবার হামলায় বিপর্যস্ত অ্যাপ ও ওয়েবসাইট

ইরানের বিভিন্ন অনলাইন সেবা, সরকারি প্ল্যাটফর্ম এবং সংবাদমাধ্যমের ওয়েবসাইটে...

আত্মশুদ্ধির মাসে যে ইবাদত জরুরি

রমজান মাস সংক্ষিপ্ত হলেও আত্মশুদ্ধি, ক্ষমা লাভ এবং আল্লাহর...

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...
spot_img

আরও পড়ুন

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায় প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছে তরুণদের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। এখন পর্যন্ত গণনায় দলটি ১১০টি...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির এক গুরুত্বপূর্ণ সময়। পুরো মাসব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে মানুষ নিজেকে পাপ ও অবাধ্যতা থেকে দূরে...

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন ইবাদত, ত্যাগ, সংযম ও দানশীলতার প্রতিটি আমলের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এ সময় মানুষের আত্মিক...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ কোরিয়া জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে। সংযুক্ত আরব আমিরাত থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি এবং...
spot_img