Saturday, March 7, 2026
26.7 C
Dhaka

রমজান মাসে কেন বাড়ে দান–সদকার গুরুত্ব

রমজান মাস ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মহিমান্বিত একটি সময়, যখন ইবাদত, ত্যাগ, সংযম ও দানশীলতার প্রতিটি আমলের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পায়। এ সময় মানুষের আত্মিক অনুভূতি গভীরতর হয় এবং সমাজে সহমর্মিতা ও উদারতার চর্চা আরও বেশি দেখা যায়।

ইতিহাস ও হাদিস থেকে জানা যায়, মহানবী হজরত মুহাম্মদ (সা.) রমজান মাসে অন্য সময়ের তুলনায় আরও বেশি দান–সদকা করতেন। হাদিসে বর্ণিত হয়েছে, রমজান মাসে তাঁর দান ছিল প্রবহমান বায়ুর চেয়েও দ্রুত ও ব্যাপক।

হজরত আনাস (রা.)-এর সূত্রে বর্ণিত হয়েছে, “সর্বোত্তম দান হলো রমজানের দান।” (সুনানে তিরমিজি, হাদিস: ৬৬৩)

রমজানে দান–সদকা শুধু ব্যক্তিগত সওয়াবের বিষয় নয়; বরং এটি অন্যের ইবাদতে সহযোগিতার সুযোগ তৈরি করে। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করে, অথচ রোজাদারের সওয়াবের কোনো ঘাটতি হয় না। (মুসনাদে আহমাদ, হাদিস: ১৭০৩৩)

এ ছাড়া হাদিসে আরও উল্লেখ রয়েছে, যে ব্যক্তি কোনো মুজাহিদকে প্রস্তুত করে দেয় বা তার পরিবারের দেখভাল করে, সেও জিহাদের সমান সওয়াব পায়। (সুনানে তিরমিজি, হাদিস: ১৬২৮)

রমজান মাসে আল্লাহ তাআলার রহমত ও দয়ার দ্বারও ব্যাপকভাবে উন্মুক্ত থাকে। হাদিসে বলা হয়েছে, “নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের মাঝে দয়াকারীদের প্রতিই দয়া করেন।” (মুসনাদে আহমাদ, হাদিস: ২১৭৭৯)

রমজানে রোজা, নামাজ, সদকা ও উত্তম কথার সমন্বয়ে মানুষের জীবন পরিশুদ্ধ হয়। হজরত আলি (রা.) থেকে বর্ণিত এক হাদিসে জান্নাতের এমন প্রাসাদের কথা বলা হয়েছে, যার ভেতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতর দেখা যায়। এটি তাদের জন্য, যারা উত্তম কথা বলে, মানুষকে খাদ্যদান করে, নিয়মিত রোজা রাখে এবং মানুষ ঘুমিয়ে থাকাকালে নামাজ পড়ে। (সুনানে তিরমিজি, হাদিস: ১৯৮৪)

এ ধরনের আমলের সমন্বয়ের উজ্জ্বল উদাহরণ পাওয়া যায় হজরত আবু বকর (রা.)-এর জীবনে। সহিহ মুসলিমে বর্ণিত একটি হাদিসে উল্লেখ রয়েছে, একদিন নবীজি জিজ্ঞেস করলেন, আজ তোমাদের মধ্যে কে রোজা রেখেছে? আবু বকর বললেন, আমি। কে জানাজায় শরিক হয়েছে? আমি। কে সদকা করেছে? আমি। কে রোগীর সেবা করেছে? আমি। তখন নবীজি বললেন, এসব গুণ যার মধ্যে একত্রিত হয়, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। (সহিহ মুসলিম, হাদিস: ১০২৮)

ইসলামে রোজা ও সদকার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। রোজা মানুষকে আত্মসংযম শেখায় এবং ক্ষুধার অনুভূতির মাধ্যমে দরিদ্র মানুষের কষ্ট উপলব্ধি করতে সাহায্য করে। একই সঙ্গে সদকা মানুষের হৃদয়ে সহমর্মিতা ও মানবিক দায়িত্ববোধ জাগিয়ে তোলে।

এ কারণে রমজানকে এক ধরনের আধ্যাত্মিক প্রশিক্ষণশালা বলা হয়, যেখানে রোজা আত্মসংযম শেখায়, নামাজ আল্লাহর প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয় এবং সদকা মানুষকে মানবপ্রেম ও সামাজিক দায়িত্ব পালনের পথ দেখায়।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত...

ডিএসইর প্রধান সূচক হারাল ৩৫৯ পয়েন্ট, বাজার মূলধন কমেছে ২০৪১৩ কোটি টাকা

চলতি সপ্তাহে দেশের পুঁজিবাজারে বড় পতনের মধ্য দিয়ে লেনদেন...

৪০ হাজার বছরের নিদর্শনে ভাষার সম্ভাব্য সূত্র

জার্মানিতে আবিষ্কৃত প্রায় ৪০ হাজার বছর আগের কিছু প্রত্নতাত্ত্বিক...

পানি কেন এড়িয়ে চলে ছারপোকা, জানাল গবেষণা

আকারে ছোট হলেও বিছানার কোণায় লুকিয়ে থাকা রক্তচোষা পরজীবী...

মধ্যপ্রাচ্য সংঘাত: বাড়ছে পরিবহন ব্যয়, চাপের মুখে আমদানি-রফতানি বাণিজ্য

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেলের দাম ক্রমশ বৃদ্ধি পাওয়ায়...

নেপালের নির্বাচনে এগিয়ে তরুণদের দল আরএসপি

নেপালে বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলতে থাকায়...

ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের সুযোগ

পবিত্র রমজান মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, আত্মসংযম এবং আধ্যাত্মিক উন্নতির...

যুদ্ধের প্রভাব মোকাবিলা: আমিরাতের তেলেই ভরসা দক্ষিণ কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষিণ...

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উৎসবে সম্মাননা পেলেন নির্মাতা জীবন শাহাদাৎ

ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘বঙ্গ...

জয় ফাঁস করলেন একঝাঁক নায়িকার নাম, স্ক্রিনশট পোস্ট করে নজর কাড়লেন

চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা শাহরিয়ার নাজিম জয় তার ফেসবুক...

স্থূলতা প্রতিরোধে প্রতিদিনের ছয় অভ্যাস

বিশ্বজুড়ে দ্রুত বাড়ছে স্থূলতা বা ওবেসিটির হার। স্বাস্থ্য বিশেষজ্ঞদের...
spot_img

আরও পড়ুন

বিশ্ববাজারে বাড়ছে ক্রিপ্টোকারেন্সির দাম

ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি চলাকালীন ক্রিপ্টোকারেন্সির বাজারও ঊর্ধ্বমুখী। সপ্তাহ ব্যবধানে বিটকয়েনসহ অন্যান্য ভার্চুয়াল মুদ্রার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান...

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে শুক্রবার (৬ মার্চ)...

ইবনে তুলুনের রাষ্ট্র ও ইবনে জাওজির জানাজার ইতিহাস

ইসলামের ইতিহাসে ১২ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে। এই দিনে মিসরে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের উত্থান ঘটেছিল, আবার বাগদাদে এক মহান...

পরিকল্পিত গর্ভধারণে কেন দরকার আগে থেকে প্রস্তুতি

আমাদের দেশে অনেক দম্পতি পূর্বপরিকল্পনা ছাড়াই সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে চিকিৎসকদের মতে, পরিকল্পিত গর্ভধারণই মা ও শিশুর সুস্থতার জন্য সবচেয়ে নিরাপদ পথ। আধুনিক...
spot_img