Saturday, March 7, 2026
20.7 C
Dhaka

সাহ্‌রির সময় ডাকতে গিয়ে মিলল ঝুলন্ত লাশ

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় কাতারপ্রবাসী এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ( ৫ ডিসেম্বর) তাঁর বিয়ের দিনক্ষণ নির্ধারণের কথা ছিল বলে জানিয়েছেন স্বজনরা। তবে এর আগের রাতেই নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম নজরুল ইসলাম (৩৩)। তিনি জুড়ী উপজেলার দক্ষিণ সাগরনাল এলাকার বাসিন্দা। এ ঘটনায় জুড়ী থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম প্রায় চার থেকে পাঁচ বছর ধরে কাতারে কর্মরত ছিলেন। গত ২০ জানুয়ারি ছুটি নিয়ে তিনি দেশে ফেরেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন। বাড়ির আঙিনায় আলাদা একটি কাঁচা ঘরে তিনি বসবাস করতেন।

স্বজনরা জানান, বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় ফুলতলা বাজার থেকে বাড়ি ফেরেন নজরুল। এরপর নিজের ঘরে ঢুকে পড়েন তিনি। পরে সাহ্‌রির সময় পরিবারের সদস্যরা তাঁকে ডাকতে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সন্দেহ হলে বাঁশের বেড়ার ফাঁক দিয়ে ঘরের ভেতর তাকিয়ে দেখা যায়, ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলছেন তিনি।

পরে স্বজনদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নজরুল ইসলামের বড় ভাই কামরুল ইসলাম জানান, নজরুলের বিয়ের জন্য সম্প্রতি একটি পাত্রী পছন্দ করা হয়েছিল। শুক্রবার (৬ ডিসেম্বর) ওই পাত্রীর পরিবারের সঙ্গে আলোচনা করে বিয়ের দিনক্ষণ নির্ধারণের কথা ছিল। তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন, তা পরিবারের কেউ বুঝতে পারছেন না বলে জানান তিনি।

জুড়ী থানার উপপরিদর্শক (এসআই) কবির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনে নজরুল ইসলামের গলায় ফাঁসের দাগ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মৌলভীবাজার জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা...

মাস্টারকার্ড ও স্যানটান্ডারের যৌথ প্রযুক্তি পরীক্ষা সফল

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কেনাকাটার পদ্ধতিতেও দ্রুত পরিবর্তন আসছে।...

আইনি সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশের প্রতি আহ্বান

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির পুলিশের সদস্যদের...

মাগুরায় পতাকা উত্তোলনের ঘটনায় মামলা

মাগুরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলের ও জাতীয়...

ফেব্রুয়ারিতে ৪৪৭ জন সড়ক দুর্ঘটনায় নিহত

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দেশে...

বন বিভাগের নজরে মাছটি মাটিচাপা দেওয়া হয়

নোয়াখালীর সোনাপুর বাজার থেকে জব্দ করা হয়েছে ১১৩ কেজি...

পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে তৎপর

কিশোরগঞ্জে ঐতিহাসিক পাগলা মসজিদের নিলামসংক্রান্ত সংবাদ সংগ্রহের সময় দুই...

খাগড়াছড়িতে জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে অভিযান

খাগড়াছড়ির দীঘিনালায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট ঠেকাতে উপজেলা প্রশাসন...

পুলিশ ও ভুক্তভোগীর বিবৃতি একে অপরের বিপরীতে

কক্সবাজারের পেকুয়ায় দুই নারীকে থানায় ডেকে নিয়ে পুলিশের মারধরের...

হ্যান্ডব্যাগে এসব জিনিস রাখলে বাড়তে পারে ঝুঁকি

দৈনন্দিন জীবনে বাইরে বের হলে নারীদের অন্যতম সঙ্গী হয়ে...

মেঘনায় চলতে থাকা জাটকা ও ইলিশ নিধনের নেপথ্যে দাদন ব্যবসা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে...
spot_img

আরও পড়ুন

সহজ উপায়ে বানান রঙিন ফ্রুট পাঞ্চ

গরমের দিনে বা পারিবারিক আড্ডায় ঠান্ডা পানীয় হিসেবে ফ্রুট পাঞ্চ বেশ জনপ্রিয় একটি পানীয়। বিভিন্ন ধরনের তাজা ফল ও জুস দিয়ে সহজেই তৈরি করা...

পেন্টাগন চুক্তি নিয়ে সমালোচনায় ওপেনএআই

মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের চুক্তি নিয়ে সমালোচনার মুখে পড়ার পর পিছু হটছে ওপেনএআই। নাগরিকদের ওপর নজরদারি ও স্বয়ংক্রিয় মারণাস্ত্র তৈরিতে...

ইফতারের পর পেট ফাঁপা কেন হয়

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় অনেকেই পেট ভারী হয়ে যাওয়া বা পেট ফাঁপার সমস্যায় ভোগেন। অনেক ক্ষেত্রে এই অস্বস্তি এতটাই বাড়ে যে,...

আচরণেই বোঝা যায় ইকিউ কতটা কম

সফল ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে কেবল বুদ্ধিমত্তা বা আইকিউ যথেষ্ট নয়; এর পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ। নিজের আবেগ বোঝা,...
spot_img