Friday, March 6, 2026
29.8 C
Dhaka

জাতীয় পাট দিবসে সম্মাননা পেলেন পাট খাতের সেরা ব্যক্তিরা

দেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল পাটের গুরুত্ব তুলে ধরতে উদ্‌যাপিত হয়েছে জাতীয় পাট দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে পাট খাতের উন্নয়ন এবং উৎপাদন ও রফতানি বৃদ্ধিতে বিশেষ অবদান রাখার জন্য এ বছর ১২ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।

শুক্রবার ৬ মার্চ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাট খাতের গবেষণা, পাটবীজ উৎপাদন, পাটচাষ, পাটজাত পণ্য উৎপাদন এবং রফতানিতে অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়।

সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে পাটের সম্ভাবনাকে কাজে লাগানো এবং পাট খাতের উন্নয়ন ত্বরান্বিত করতেই প্রতিবছর জাতীয় পাট দিবস উপলক্ষে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।

এ বছর পাটবীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণায় সেরা গবেষক বা উদ্ভাবক হিসেবে ড. মো. নুরুল ইসলাম পুরস্কার পেয়েছেন। সেরা পাটবীজ উৎপাদনকারী চাষি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শাহানুর আলম সেন্টু এবং সেরা পাট উৎপাদনকারী চাষি হয়েছেন মো. আব্দুস সামাদ মন্ডল।

পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে জুট মিলস লিমিটেড এবং পাটজাত পণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে জুট মিলস লিমিটেডের হেলাল আহমেদ পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া পাটের সুতা উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিলস এবং পাটের সুতা রফতানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে আকিজ জুট মিলসের পরিচালক গোলাম মুর্শিদ বাপ্পী সম্মাননা পেয়েছেন।

বহুমুখী পাটজাত পণ্য উৎপাদনকারী সেরা পাটকল হিসেবে আকিজ জুট মিল, বহুমুখী পাটপণ্য রফতানিকারক সেরা প্রতিষ্ঠান হিসেবে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি পুরস্কৃত হয়েছে।

এ ছাড়া বহুমুখী পাটপণ্যের সেরা মহিলা উদ্যোক্তা হিসেবে সিইও তরঙ্গ এবং বহুমুখী পাটজাতপণ্য উৎপাদনকারী সেরা পুরুষ উদ্যোক্তা হিসেবে মো. রাশেদুল করিম মুন্না সম্মাননা পেয়েছেন। সেরা চারকোল রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে প্যানসিয়া কার্বন লিমিটেড পুরস্কার অর্জন করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইতিহাসে স্মরণীয় ১৫ রমজানের ঘটনাপ্রবাহ

ইসলামের ইতিহাসে ১৫ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী...

ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাবার খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশে বিশেষ করে রমজান মাসে ইফতারের টেবিলে ভাজাপোড়া খাবার...

দানবীয় তারার আচরণে অবাক বিজ্ঞানীরা

মহাবিশ্বের বিশাল আকারের কিছু তারা অস্বাভাবিক শক্তি ও তেজ...

কঠিন সময়ে মুমিনের করণীয় কী

মানবজীবনে সুখ ও দুঃখের পালাবদল একটি স্বাভাবিক বাস্তবতা। কখনো...

হামলার খবরে ইরানে ক্রিপ্টো উত্তোলন বেড়েছে কয়েকগুণ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার খবরে ইরানের ক্রিপ্টোকারেন্সি বাজারে...

সহজ উপায়ে তৈরি করুন লেবু ফ্লেভারের মাছ ভাত

ঈদের দিন সাধারণত ভারী ও সমৃদ্ধ খাবারের আয়োজন থাকে।...

ঢাকায় খোলা আকাশের নিচে ইফতারের আয়োজন

রমজান মাসে খোলা আকাশের নিচে ইফতার বা সাহ্‌রি করার...

মার্চে দুই দফা কালবৈশাখীর পূর্বাভাস

বাংলাদেশে মার্চ মাসের মাঝামাঝি সময়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র...

বইমেলা আজ সকাল থেকেই শুরু, নতুন বইয়ে উৎসাহ অনেকের

ঢাকার বইমেলা আজ সকাল থেকেই শুরু হয়েছে। মেলার পরিবেশ...

নওগাঁয় স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার, স্বামীর মৃত্যু

নওগাঁর আত্রাই উপজেলায় এক বাসায় স্ত্রী ও দুই বছরের...

খামেনি হত্যার প্রতিবাদে রাজপথে বিক্ষোভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা এবং...

যাকাত আদায়ে উদাসীন হলে কঠোর শাস্তির সতর্কতা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে জুমার খুৎবা-পূর্ব...

খাগড়াছড়িতে মৌসুম শুরুর আগেই আমগাছ কাটছে চাষিরা

খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় মৌসুম শুরুর আগে আমগাছ কেটে ফেলছেন...

রাজবাড়ী আওয়ামী লীগের কার্যালয়ে ‘শেখ হাসিনা ফিরবে’ ব্যানার টাঙানোর ঘটনা

রাজবাড়ী জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার...
spot_img

আরও পড়ুন

ইতিহাসে স্মরণীয় ১৫ রমজানের ঘটনাপ্রবাহ

ইসলামের ইতিহাসে ১৫ রমজান দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হিসেবে পরিচিত। এই দিনে যেমন মহানবী হজরত মুহাম্মদ সা.-এর দৌহিত্র হজরত হাসান রা.-এর জন্ম হয়েছিল,...

ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাবার খেলে বাড়তে পারে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশে বিশেষ করে রমজান মাসে ইফতারের টেবিলে ভাজাপোড়া খাবার যেন এক ধরনের ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ কিংবা বিভিন্ন ধরনের ভাজা খাবার...

দানবীয় তারার আচরণে অবাক বিজ্ঞানীরা

মহাবিশ্বের বিশাল আকারের কিছু তারা অস্বাভাবিক শক্তি ও তেজ নিয়ে জন্ম নেয়। এসব তারার উজ্জ্বলতা ও আকার সাধারণ তারার তুলনায় অনেক বেশি এবং এরা...

কঠিন সময়ে মুমিনের করণীয় কী

মানবজীবনে সুখ ও দুঃখের পালাবদল একটি স্বাভাবিক বাস্তবতা। কখনো জীবনে আনন্দের সময় আসে, আবার কখনো কঠিন পরীক্ষার মধ্য দিয়েও যেতে হয়। ইসলামের দৃষ্টিতে দুঃসময়...
spot_img