Thursday, March 5, 2026
33.5 C
Dhaka

সিলেটে দরগাহতে রাজনৈতিক স্লোগান বিতর্ক, জনমনে প্রশ্নচিহ্ন

সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন, আর তাঁর সঙ্গে হাজারো মানুষ কণ্ঠ মেলাচ্ছেন।

ঘটনা ঘটে গতকাল বুধবার রাতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ নিয়ে বিতর্ক ও সমালোচনা শুরু হয়। অনেকেই এ ঘটনা দরগাহের ভাবগাম্ভীর্য ও পবিত্রতা বিনষ্ট করার পরিপ্রেক্ষিতে ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কেউ কেউ ঘটনার পক্ষেও অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে এনসিপি সিলেট মহানগরের সদস্যসচিব কিবরিয়া সরওয়ার জানিয়েছেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। এটি তারাবিহ নামাজ শেষে ঘটে। সেখানে প্রচুরসংখ্যক জেনারেশন জেড (Gen-Z) উপস্থিত ছিলেন। তাদের প্রভাবেই একের পর এক স্লোগান দেওয়া হয়। পরে সারজিস আলমও স্লোগান দেন। কোনো ভাবগাম্ভীর্যতা বিনষ্ট হয়নি। উদ্দেশ্যমূলকভাবে এ সমালোচনা করা হচ্ছে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, এনসিপির সিলেট জেলা ও মহানগরের আয়োজনে একটি বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। এতে এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অংশ নেন। এরপর তারা হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহ মসজিদে তারাবিহ নামাজ আদায় করেন।

নামাজ শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা বেরোনোর সময় দরগাহে উপস্থিত কয়েক হাজার মানুষ মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। এসময় সারজিস আলম নারীদের ইবাদতখানার ছাদে দাঁড়িয়ে স্লোগান দেন। উপস্থিত হাজারো মানুষ তাঁর সঙ্গে কণ্ঠ মেলান।

স্লোগানের মধ্যে ছিল ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’।

ঘটনার সমালোচনা করেছেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন সিলেটের সমন্বয়ক আবদুল করিম চৌধুরী (কিম)। তিনি লিখেছেন, ‘সুলতানুল বাঙাল হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল মাজার এলাকার আদব নষ্ট করেনি। আজ মধ্যরাতে এনসিপির নেতৃবৃন্দ যে আচরণ দেখালেন, তা সুফি দরগাহের আদবের খেলাফ। মহিলা ইবাদতখানার উপরে উঠে সারজিস আলম স্লোগান দিলেন দিল্লি না ঢাকা! আমি এতে ক্ষুব্ধ।’

মাহতাব শাহ ফকির নামের একজন লিখেছেন, ‘কোনটা দোয়ার জায়গা আর কোনটা স্লোগানের মঞ্চ, যারা পার্থক্য বুঝতে পারে না, তারা কীভাবে দেশ পরিচালনার দায়িত্ব নেবে? সিলেট আধ্যাত্মিকতার রাজধানী। এখানে আবেগ নয়, আদবই প্রথম শর্ত। পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব। আধ্যাত্মিক পরিবেশে অপ্রাসঙ্গিক কর্মকাণ্ড কখনোই মানানসই নয়। এসব কর্মকাণ্ডের নিন্দা জানাই।’

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

চোরদের ধরতে সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করেছে পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে...

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর...

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫)...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর...

মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা এমপি দিপু ভূঁইয়ার

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এমপি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া...

শাহ সুলতান কলেজে দ্বিতীয় জানাজা শেষে লতিফপুরে দাফন

বগুড়ায় আমজনতার দলের মহাসচিব তারেক রহমানের বাবা আব্দুল লতিফের...

সারাদেশের ভূমি অফিসে সতর্ক থাকার নির্দেশনা

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও...

বঙ্গোপসাগরে জেলে বহরে বাণিজ্যিক ট্রলারের হামলা

বঙ্গোপসাগরে জেলে বহরে হামলার ঘটনায় চারজন জেলে আহত হয়েছেন...

বগুড়ার ধুনটে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় স্বামীর ঘর থেকে লিলি খাতুন (২২)...

দীর্ঘ অভিজ্ঞতার ফটোসাংবাদিক খালেদ পরাগের নতুন দায়িত্ব

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার হিসেবে নিয়োগ পেয়েছেন...

অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই : ড. মোশাররফ

কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন...

৪ মামলার ভিত্তিতে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা তাছির উদ্দিন...

বরিশাল বোর্ডে ৬৯ হাজার পরীক্ষার্থীর লিঙ্গ পরিচয়ে বিশাল ভুল

বরিশাল শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খাতায় এক...

মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রীর মৃত্যু

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ওভারটেকের সময় এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়েছে।...
spot_img

আরও পড়ুন

চোরদের ধরতে সিসিটিভি ফুটেজ যাচাই শুরু করেছে পুলিশ

রাজধানীর খিলগাঁও এলাকার গোড়ান টেম্পো স্ট্যান্ডের একটি সোনার দোকানে চুরি ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। দোকানমালিকের দাবি, দোকান থেকে ৭০ ভরি...

রিজওয়ানা ও খলিলুর বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

জামায়াতে ইসলামী সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিচার করার দাবি তুলেছে। দলটির নায়েবে আমির সৈয়দ...

খুলনায় শ্রমিক নেতা গুলিতে নিহত

খুলনার রূপসা উপজেলার সাবেক শ্রমিক নেতা মাসুম বিল্লাহ (৫৫) বুধবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তিনি রূপসা–বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি...

শিক্ষার্থীরা সম্পূরক বৃত্তি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি নিতে প্রস্তুত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি জানিয়েছেন, তাদের সম্পূরক বৃত্তি কার্যকর না হলে কঠোর আন্দোলন করা হবে। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে...
spot_img