Thursday, March 5, 2026
23.6 C
Dhaka

চার মৃত্যুর ঘটনায় ১০ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের পূর্ণ নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিভিন্ন সময়ে চিকিৎসা গাফিলতির ঘটনায় চারজনের মৃত্যুর পাশাপাশি একজনকে ভুল চিকিৎসা-প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার অভিযোগ তদন্তে সত্য প্রমাণিত হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত রোববার (২ মার্চ) বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এ তথ্য জানানো হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত সময়ের জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

যাদের পূর্ণ রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে তারা হলেন—রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ, ডা. মাহবুব মোরশেদ ও ডা. এস এম মুক্তাদির; বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ; ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলাম; এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলী।

বিএমডিসির নোটিশে উল্লেখ করা হয়, ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদিরের নিবন্ধন দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলামের নিবন্ধন এক বছরের জন্য এবং বাকি চিকিৎসকদের নিবন্ধন ছয় মাসের জন্য স্থগিত থাকবে।

নোটিশে আরও বলা হয়েছে, বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় উত্থাপিত অভিযোগগুলো পর্যালোচনায় প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ধারা ২৩(১) এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রবিধানমালা, ২০২২-এর বিধান ৩৬ (৪) (খ) অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও...

১০ টাকার জেরে উত্তেজনা, জনতার হাতে ধরা চালক

রাজশাহী নগরে ১০ টাকা ভাড়া নিয়ে বিরোধের জেরে এক...

আধিপত্য নিয়ে সংঘর্ষে রণক্ষেত্র মস্তফাপুর

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

গাংনীতে সভা পণ্ডের জেরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা

মেহেরপুরের গাংনী উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় হট্টগোলের ঘটনা...

ঢাকা থেকে ২৫টি ফ্লাইট বাতিল

ইরান ও যুক্তরাষ্ট্র–ইস্রায়েলের মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আজ বুধবার ঢাকার...

এক বছরে ৩৭ হামলা, ১২ জন আহত

কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা থামছে...

নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া কেউ অনুমতি ছাড়া অফিস ত্যাগ করতে পারবে না

মন্ত্রিপরিষদ বিভাগ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি নির্দেশ দিয়েছে...

নতুন ডিজিটাল প্রমাণ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষের আবেদন

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় দুজনকে গুলি করে...

পটুয়াখালীতে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে ব্যাগ কেটে টাকা চুরি

পটুয়াখালীর বিভিন্ন ব্যাংকে গ্রাহক সেজে লাইনে দাঁড়িয়ে সুযোগ বুঝে...

চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করবে পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত...

প্রতিমন্ত্রী কায়সার কামাল: জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে আগমনের...
spot_img

আরও পড়ুন

স্বজনপ্রীতি ও সম্পদ নিয়ে স্পষ্ট ব্যাখ্যা

অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, তিনি সরকারে দায়িত্ব পালনকালে কিংবা এর আগে-পরে জীবনের কোনো সময়েই দুর্নীতিতে জড়াননি। নিজের বিরুদ্ধে ছড়িয়ে পড়া...

দুই আসনের ফল এখনো স্থগিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ( ৫ ডিসেম্বর) কমিশনের নিজস্ব ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক এই ফলাফল প্রকাশ করা হয়। গত...

সাফারি পার্কে সীমানাপ্রাচীর ঘিরে বিরোধ

গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সীমানাপ্রাচীর নির্মাণকাজকে কেন্দ্র করে দুই রাজনৈতিক নেতার মধ্যে বিরোধের জেরে চাঁদা দাবি ও নির্মাণসামগ্রী ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায়...

কুমিল্লায় এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার

কুমিল্লায় প্রয়াত জ্যেষ্ঠ ফটোসাংবাদিক এম সাদেকের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ৫ ডিসেম্বর) বিকেলে নগরের কান্দিরপাড় নজরুল অ্যাভিনিউ এলাকায় একটি...
spot_img