Wednesday, March 4, 2026
33 C
Dhaka

দুষ্প্রাপ্য হলুদ শিমুলে মুগ্ধ পর্যটক ও স্থানীয়রা

মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের আজমেরু গ্রামে অবস্থিত বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজে সম্প্রতি এক বিরল প্রজাতির ‘হলুদ শিমুল’ ফুল ফুটে দর্শনার্থীদের মন জয় করেছে।

পার্কের পথের ধারে প্রায় ১০ ফুট উচ্চতার পাতাঝরা শিমুল গাছটি চোখে পড়ে। ডালে ডালে ফুটেছে অসংখ্য উজ্জ্বল হলুদ ফুল। কোথাও একটি, কোথাও দুই-তিনটি, আবার কোনো ডালে গুচ্ছ গুচ্ছ ফুল ঝুলছে। সবুজ ও আধফোটা অসংখ্য কলিতে ভরা গাছটি শীতের শেষে প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে তুলেছে।

বার্ড পার্কের মসজিদ প্রাঙ্গণে নানা প্রজাতির ফুলগাছের সমাহার রয়েছে। রঙে-রূপে, গন্ধে-গুণে সমৃদ্ধ এসব গাছ প্রতিনিয়ত দর্শনার্থীদের আকর্ষণ করে। তবে সবার নজর কাড়ছে হলুদ শিমুল। স্থানীয়রা জানান, এ অঞ্চলে সাধারণত লাল বা লাল-হলুদ মিশ্র শিমুল বেশি দেখা যায়। সম্পূর্ণ হলুদ শিমুল অত্যন্ত বিরল; আগে কখনও এই এলাকায় এমন ফুল চোখে পড়েনি।

প্রতিদিন পার্কে কৌতুহলী মানুষ ভিড় করছেন বিরল গাছটি দেখার জন্য। কেউ কিছুক্ষণ দাঁড়িয়ে মুগ্ধ চোখে গাছটি দেখছেন, কেউবা ছবি তুলছেন। দর্শনার্থীরা বিস্ময় প্রকাশ করে বলছেন, ‘শিমুল তো লালই হয়, হলুদও হয় নাকি!’

দর্শনার্থী রুপম আচার্য্য বলেন, ‘শিমুল সব সময় লালই দেখেছি। নিজের চোখে হলুদ শিমুল দেখবো ভাবিনি। খুবই ব্যতিক্রম এবং সুন্দর লাগছে।’ কলেজ শিক্ষার্থী সাম্মী আক্তার বলেন, ‘দূর থেকেই গাছটি আলাদা করে চোখে পড়ে। কাছে গিয়ে দেখি ডালে ডালে হলুদ শিমুল ফুল। ছবি না তোলা যায় না।’

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) জাতীয় পরিষদ সদস্য আ স ম সালেহ সোহেল বলেন, প্রকৃতির বৈচিত্র্যের অনন্য উদাহরণ এই গাছ। ‘এ ধরনের বিরল প্রজাতি টিকিয়ে রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি যথাযথ সংরক্ষণ জরুরি। বিরল গাছ হিসেবে নিয়মিত পরিচর্যা প্রয়োজন।’

বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজের ব্যবস্থাপনা পরিচালক জাহেদ আহমেদ চৌধুরী বলেন, ‘দুই বছর আগে সাদা, লাল ও হলুদ শিমুলের চারা রোপণ করা হয়েছিল। প্রায় ১০ ফুট উচ্চতার এই গাছে ২৫ ফেব্রুয়ারি প্রথম হলুদ শিমুল ফুটেছে। এমন দুষ্প্রাপ্য শিমুল আগে কখনও দেখিনি। ভবিষ্যতে পার্কে আরও বিরল ও দুর্লভ ফুলের গাছ লাগানোর ইচ্ছা আছে।’

গবেষক ও লেখক আহমদ সিরাজ বলেন, ‘এ অঞ্চলে হলুদ শিমুল খুবই বিরল। গড়ন ও আকৃতিতে এটি লাল শিমুলের মতো হলেও রঙের ভিন্নতায় সৃষ্টি করেছে আলাদা আবেদন। ফুল ফোটার আগে এর পাতাও ঝরে যায়। উজ্জ্বল হলুদ রঙ প্রকৃতিকে অনন্য নান্দনিকতা দিয়েছে।’ তিনি আরও বলেন, প্রকৃতির এই ব্যতিক্রম উপহার এখন মৌলভীবাজারের মানুষের কৌতূহল ও আনন্দের কেন্দ্রবিন্দু। হলুদ শিমুল মনে করিয়ে দিচ্ছে প্রকৃতির ভাণ্ডার এখনও বিস্ময়ে ভরা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে।...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট...

বিদ্যুতের চাহিদা কমাতে সাশ্রয়ী ব্যবহারের আহ্বান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)...

দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৯২১৪ টাকা

টানা ছয় দফা বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের...

কুয়েতে ড্রোনের টুকরো পড়ে শিশুর মৃত্যু

কুয়েতের একটি আবাসিক এলাকায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ১১ বছর...

নদীভাঙন ও ক্ষয়ক্ষতি রোধে বরিশালে তৎপর প্রশাসন

বরিশালের হিজলা উপজেলায় যৌথ অভিযানে ১৪টি ড্রেজারের প্রয়োজনীয় নথিপত্র...

ছোট ভাইকে বনে নিয়ে হত্যা করলেন বড় ভাই

গাজীপুরে ষষ্ঠ শ্রেণির ছাত্র আবদুর রহিম হত্যার রহস্য উদঘাটন...

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব চট্টগ্রাম বিমানবন্দরে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আকাশপথে ব্যাপক ব্যাঘাত দেখা দিয়েছে।...

পুকুর দখলকে কেন্দ্র করে সিরাজগঞ্জে দুই বিএনপি কর্মীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে সংঘর্ষের...

অফিসে তালা ঝুলানো অবস্থায় বারান্দায় বসে প্রতিমন্ত্রীর অপেক্ষা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বুধবার (৪ মার্চ) আকস্মিক...

সরকারি কর্মচারীদের সময়ানুবর্তিতা নিশ্চিত করতে কঠোর নির্দেশ

সরকারি কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত না থাকার অভিযোগে...
spot_img

আরও পড়ুন

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০

মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত ইসরাইল লেবাননের বিভিন্ন এলাকায় হামলা চালায়, যাতে অন্তত ১০ জন নিহত এবং কমপক্ষে ১৯ জন আহত...

জ্বালানি সরবরাহে শঙ্কা, লোডশেডিং নিয়ে যে বার্তা দিলেন বিদ্যুৎমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের ওপরও। এমন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন বিদ্যুৎ,...

পরশুরামে গাছ চাপায় চা–দোকানির মৃত্যু

ফেনীর পরশুরামে সড়কের পাশে হেঁটে যাওয়ার সময় একটি অর্ধেক কাটা গাছের নিচে চাপা পড়ে এক চা–দোকানির মৃত্যু ঘটেছে। দুর্ঘটনাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পরশুরাম পৌরসভার...

ডুবতে থাকা ইরানি যুদ্ধজাহাজ থেকে ৩০ নাবিককে উদ্ধার করল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা তাদের আঞ্চলিক জলসীমার বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট আইরিস ডেনা থেকে ৩০ নাবিককে উদ্ধার করেছে। বুধবার (৪ মার্চ) এ তথ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিজিথা...
spot_img