Sunday, March 1, 2026
18.1 C
Dhaka

অর্থমন্ত্রীর সঙ্গে বিজিএমইএর পরিচালনা পর্ষদের সৌজন্য সাক্ষাৎ

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-র সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকটি সচিবালয়ে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, পরিচালকসহ অন্যান্য উর্ধ্বতন সদস্যরা।

সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান মন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং উল্লেখ করেন যে অর্থমন্ত্রী নিজে একজন সফল ব্যবসায়ী হওয়ায় শিল্পের সমস্যা গভীরভাবে বুঝতে পারেন। সাক্ষাৎকালে পোশাক খাতের বর্তমান পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের প্রধান আলোচ্য বিষয়গুলো ছিল—

বকেয়া নগদ প্রণোদনা দ্রুত ছাড় ও প্রক্রিয়া সহজ করা: বিজিএমইএ সভাপতি মন্ত্রীকে অবহিত করেন যে, ২০২৫-২৬ অর্থবছরে বস্ত্র ও পোশাক খাতে প্রায় ৫৭০০ কোটি টাকার নগদ প্রণোদনা এখনও অনিষ্পন্ন রয়েছে। এই বিলম্বে প্রতিষ্ঠানগুলো তীব্র অর্থ সংকটে রয়েছেন, যা রফতানি সক্ষমতাকে প্রভাবিত করছে। মন্ত্রী বকেয়া অর্থ দ্রুত ছাড় এবং প্রক্রিয়াকে সহজ করার বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন।

পুনঃতফসিলীকরণ ও ওয়ার্কিং ক্যাপিটাল: সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী জানান, তফসিলি ব্যাংকগুলো এনপিএল পারফরম্যান্স ঠিক রাখার জন্য ঋণ পুনঃতফসিলীকরণ করলেও যথাযথ ওয়ার্কিং ক্যাপিটাল দেয় না। ফলে কারখানা সচল থাকে না এবং ঋণ পরিশোধ বাধাগ্রস্ত হয়। মন্ত্রী এই প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছেন।

ব্যবসা সহজ করা ও ব্যয় হ্রাস: বৈঠকে বিজিএমইএ নেতারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যবসা সহজ করা এবং পরিচালন ব্যয় কমানো জরুরি। তারা কাস্টমস, বন্দর ও প্রশাসনিক প্রতিবন্ধকতা দূর করে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নীতি সহায়তার অনুরোধ করেন। অর্থমন্ত্রী উল্লেখিত বাধাগুলো চিহ্নিত করে বিজিএমইএকে আগামী এক সপ্তাহের মধ্যে সুপারিশমালা জমা দিতে বলেন।

অর্থমন্ত্রী পোশাক শিল্পকে দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে বলেন, সরকারের পক্ষ থেকে এই খাতের টেকসই প্রবৃদ্ধিতে সর্বাত্মক নীতি সহায়তা দেওয়া হবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত।...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য...

তরুণ বয়সে স্ট্রোক, বাড়ছে চিকিৎসকদের উদ্বেগ

স্ট্রোককে দীর্ঘদিন বয়স্কদের রোগ বলে মনে করা হলেও সাম্প্রতিক...

শাহরিয়ার উদ্দিনকে বহিষ্কার, যোগাযোগ সম্পাদক পদ থেকে অব্যাহতি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার শাহরিয়ার উদ্দিনকে সাংগঠনিক...

রমজানে লিবিয়ার ঐতিহ্য ও আতিথেয়তা

রমজান এলেই লিবিয়ায় নেমে আসে আধ্যাত্মিকতা, ঐতিহ্য ও আতিথেয়তার...

পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারী শনাক্ত

রাজধানীর নয়াপল্টন, গুলিস্তান ও কমলাপুর রেলস্টেশন থেকে এক যুবকের...

বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সজাগ

ইরানসহ মধ্যপ্রাচ্যে উদ্ভূত উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ওই অঞ্চলে অবস্থানরত...

‘আলো’ প্রদর্শনীতে সাংবাদিকরা হামলার ভয়াবহতা অনুভব করেছেন

প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের ওপর সংঘবদ্ধ উগ্রবাদীদের...

আটকা যাত্রীদের নিরাপদ থাকার ব্যবস্থায় পদক্ষেপ গ্রহণ করেছে সরকার

মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত হওয়ার পর শনিবার সন্ধ্যায় হজরত শাহজালাল...

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় চলছে

সরকার মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন...

ঢাকাসহ বদ্বীপের শহরগুলোতে বাড়ছে ভূমি ধসের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় সাধারণত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা...

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা হাজারো বাংলাদেশি

ইরানে ইসরায়েলের সাম্প্রতিক সংঘাতের পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা দেখা...
spot_img

আরও পড়ুন

গ্রামীণফোন–প্রোটনের যৌথ উদ্যোগে সাশ্রয়ী স্মার্টফোন

দেশের বাজারে স্বল্পমূল্যে ফোর–জি স্মার্টফোন আনতে যৌথ উদ্যোগ নিয়েছে গ্রামীণফোন ও প্রোটন। ‘প্রোটন জেট ফোর–জি’ নামে কো-ব্র্যান্ডেড এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১...

ইসলামি ইতিহাসে স্মরণীয় এক দিন

ইসলামি ইতিহাসে ১০ রমজান একটি তাৎপর্যপূর্ণ দিন হিসেবে পরিচিত। এই দিনে যেমন রয়েছে শোক ও বেদনাবিধুর স্মৃতি, তেমনি রয়েছে বিজয়, প্রতিরোধ ও রাজনৈতিক পরিবর্তনের...

রোজায় পুষ্টিকর খাবার বেছে নেওয়ার কৌশল

রোজার মাসে দৈনন্দিন খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আসে। তিনবেলা খাবারের বদলে সেহরি ও ইফতার—এই দুই সময়ের মধ্যেই দিনের পুষ্টির চাহিদা পূরণ করতে হয়। ফলে কী...

জেমিনির সহায়তায় স্মার্টফোনে হামলা

জেনারেটিভ এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় স্মার্টফোনের সংবেদনশীল তথ্য চুরি করতে সক্ষম একটি নতুন ধরনের ম্যালওয়্যারের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ইসেট। গবেষকদের দাবি,...
spot_img