Saturday, February 28, 2026
20.1 C
Dhaka

পুরান ঢাকায় বিস্ফোরণে দগ্ধ পরিবারের একমাত্র সন্তানের মৃত্যু

পুরান ঢাকার নারিন্দার মৈশুন্ডিতে একটি বাসায় শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সেলিম ব্যাপারী (৩০) মারা গেছেন। শুক্রবার ( ৫ ডিসেম্বর) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। একই ঘটনায় দগ্ধ তাঁর মা সেলিনা বেগম (৪৫) ও বাবা মুক্তার ব্যাপারী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁদের অবস্থাও আশঙ্কাজনক।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মুক্তার ব্যাপারী সপরিবারে নারিন্দা কাঁচাবাজারের কাছে দক্ষিণ মৈশুন্ডির একটি বাড়ির তৃতীয় তলায় বসবাস করতেন। তাঁর ফ্রিজ ও এসির ব্যবসা রয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বাসায় এসিতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়ায় এলাকা ছেয়ে যায়।

প্রতিবেশীরা জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে দগ্ধ অবস্থায় মুক্তার ব্যাপারী, তাঁর স্ত্রী সেলিনা বেগম ও তাঁদের একমাত্র সন্তান সেলিমকে উদ্ধার করেন। পরে তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, ‘সেলিমের শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর বাবা মুক্তারের শরীরের ২২ ও মা সেলিনার ২০ ভাগ পুড়ে গেছে।’

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুর রহমান বলেন, ‘মুক্তার ফ্রিজ ও এসির গ্যাস সিলিন্ডার বাসায় এনে রেখেছিলেন। ওই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর সেটি বাসার দেয়াল ভেঙে পাশের একটি টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে ওই বাসার এক নারী আহত হন।’

প্রতিবেশীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনায় আহত অন্যদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা।...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ...

অভিযোগের পর সাবেক ইউপি সদস্য বহিষ্কার

নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর...

তারাগঞ্জে লাশ উদ্ধারের পর উত্তেজনা, মহাসড়ক অবরোধ

রংপুরের তারাগঞ্জে পল্লী বিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের এক কর্মীকে হত্যার...

ফুলবাড়ী সীমান্তে অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই...

স্যামসাংয়ের সবচেয়ে দামি ফোন নিয়ে ক্রেতাদের আগ্রহ

যুক্তরাষ্ট্রের বাজারে উন্মোচনের মাত্র ২০ মিনিটের মধ্যেই বিক্রি শেষ...

ধর্ষণের বিচার দাবিতে জাবিতে মিছিল ও সমাবেশ

দেশের বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও ‘অরাজকতার’ ঘটনার বিচার...

টিএসসিতে শিক্ষার্থীদের হামলা, তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় দুই তরুণী ও...

চারঘাটে মাহফিলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী দ্বন্দ্ব

রাজশাহীর চারঘাট উপজেলায় একটি মাহফিলের প্রধান অতিথি নির্বাচনকে কেন্দ্র...

মিন্টো রোডে বিদায়ী আয়োজনে এক টেবিলে ইউনূস ও সাবেক উপদেষ্টারা

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

‘আলো’ প্রদর্শনীতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা অনুভব

রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত প্রথম আলো ভবনের আগুনে দগ্ধ...

উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় নিন্দা জানিয়েছে

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা...
spot_img

আরও পড়ুন

দুগ্ধদানকারিণী মায়েদের জন্য রোজার বিধান কী বলে শরিয়ত

ইসলামে রোজা একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তবে শরিয়তে বিশেষ কিছু অবস্থার জন্য রোজার বিধানে শিথিলতার সুযোগ রাখা হয়েছে। এর মধ্যে গর্ভবতী ও দুগ্ধদানকারিণী মায়েদের...

ঈদ ঘিরে দরজিবাড়িতে বাড়ছে কাজের চাপ

ঈদকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন এলাকায় দরজিবাড়িগুলোতে বেড়েছে ব্যস্ততা। ঈদের পোশাক তৈরির অর্ডার এখন এক মাস আগেই শুরু হয়ে গেছে। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে...

নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিলে ফ্যামিলি কার্ডের ঘোষণা

মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, ‘ফ্যামিলি কার্ড তারেক রহমানের অগ্রাধিকার প্রকল্প। ফ্যামিলি কার্ড নিয়ে কেউ কেউ বা আমাদের...

বরিশালে ইফতার অনুষ্ঠানে নির্বাচন নিয়ে ফয়জুল করীমের অভিযোগ

জাতীয় সংসদ নির্বাচনকে সাজানো ও ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম। শুক্রবার ( ৫ ডিসেম্বর)...
spot_img