Thursday, February 5, 2026
18.5 C
Dhaka

অল্প সময়ে প্রিয়ার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উপচে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না

দুনিয়ায় কয়েকদিন ধরেই চলছে প্রিয়া প্রকাশ ঝড়! অষ্টাদশী এই তরুণীর প্রথম ছবির একটি গানের ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে মাত্র ৩০ সেকেন্ডে তার অভিব্যক্তি, হাসি ও বিশেষ করে চোখের নাচন সবার মন কেড়েছে। এর সুবাদে রাতারাতি সেনসেশন তকমা পেয়ে গেছেন তিনি। সবাই তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।

স্কুলকেন্দ্রিক ছবিটির গান যে এতটা সাড়া ফেলবে তা মোটেও ভাবেননি বলে জানিয়েছেন প্রিয়া প্রকাশ। তারকারাও তার অভিব্যক্তি দেখে মুগ্ধ। বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ভবিষ্যদ্বাণী করেছেন, আগামীতে বিশাল খ্যাতি পেতে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই তরুণী। একইসঙ্গে নিজের তারুণ্যে তাকে নায়িকা হিসেবে না পাওয়ার আক্ষেপও ঝরলো তার কণ্ঠে।

প্রিয়ার প্রশংসা করে তার একটি ছবিসহ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে টুইটারে ঋষি লিখেছেন, ‘মনে হচ্ছে এই মেয়েটি বড় ধরনের তারকাখ্যাতি পাবে। তার চোখ কথা বলে। তার লাজুক অভিব্যক্তি আর আহ্লাদ দেখার মতো। প্রিয় প্রিয়া, তোমার সমসাময়িক সবাইকে নড়েচড়ে বসতে বাধ্য করেছো। তোমার জন্য শুভকামনা রইলো। আমার তারুণ্যে তুমি এলে না! কেনও? লোল।’

ঋষি  কাপুর
ঋষি কাপুরের টুইট

উত্তর দিতে মোটেও দেরি হয়নি প্রিয়ার। তিনি লিখে দিয়েছেন, ‘‘আপনি আমাদের চোখে ‘প্রেমের রাজা’! আপনার কাছ থেকে এমন প্রশংসা পাওয়া সম্মানের ব্যাপার। প্রত্যেক শিল্পীর অস্তিত্বে আপনারা সবসময় অনুপ্রেরণার হয়ে থাকবেন।’’

মালয়ালাম ছবি ‘অরু আদার লাভ’-এর ‘মণিমাণিক্য মালারায়া পুবি’ শিরোনামের ওই গান মুক্তির আগে প্রিয়া প্রকাশকে পরিচিতরা ছাড়া কেউই চিনতো না। কিন্তু এখন বলিউড থেকেও ডাক পাচ্ছেন তিনি। গুঞ্জন চলছে, হিন্দি ছবির কয়েকজন নির্মাতা সম্প্রতি প্রস্তাব নিয়ে গেছেন তার দুয়ারে।

একটি সূত্র জানিয়েছে, প্রিয়া প্রকাশ এখন ইন্টারনেট সেনসেশন। প্রত্যেকেই তাকে নিয়ে কাজ করতে চাচ্ছে। তাছাড়া হিন্দিতে অনর্গল কথা বলতে পারেন তিনি। ফলে অল্প সময়ে তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা উপচে পড়লে অবাক হওয়ার কিছু থাকবে না।
প্রিয়াকে এখন সবাই নিজের ছবিতে চাইবে, এটাই তো স্বাভাবিক। শিগগিরই বলিউডে তার অভিষেক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। তার প্রিয় অভিনেতা কে? উত্তরে তিনি বলেছেন, ‘রণবীর সিং, শাহরুখ খান ও সিদ্ধার্থ মালহোত্রা।’

ইতোমধ্যে ইনস্টাগ্রামে ৩৫ লাখ ফলোয়ার হয়ে গেছে প্রিয়ার। এর মধ্য দিয়ে নতুন রেকর্ড গড়েছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে গুগল সার্চে তাকেই কয়েকদিন ধরে খোঁজা হচ্ছে বেশি। এর মাধ্যমে তিনি টপকে গেছেন সানি লিওনিকে।

spot_img

আরও পড়ুন

ইসলামী সমাজ গঠনে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব

মসজিদ মুসলিমদের কাছে শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং...

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণের সাফল্য

বিশ্বখ্যাত আলোকচিত্র প্রতিযোগিতা ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের একটি...

হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এড়ানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর থেকে আসা কল অনেক...

দানশীলতার ফজিলত ও কৃপণতার পরিণতি

ইসলামি বর্ণনায় প্রতিদিন সকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে হাদিসে...

ক্যানসার চিকিৎসায় অবকাঠামো ও জনবল চ্যালেঞ্জ

ক্যানসার আজ আর শুধু একটি রোগের মধ্যে সীমাবদ্ধ নেই;...

ফেসবুক ও ইনস্টাগ্রামে তথ্য সুরক্ষার উপায়

ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রমের তথ্য নিয়মিত সংগ্রহ...

দোয়ার মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ

জীবনের দুঃসময়ে মানুষ প্রায়ই ভেঙে পড়ে। কেউ চিকিৎসকের শরণাপন্ন...

ক্যানসার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব

বিশ্বজুড়ে ক্যানসারের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। বাংলাদেশেও এই রোগের...

সেলফি থেকেই তৈরি হচ্ছে ব্যক্তিগত অ্যাভাটার

হোয়াটসঅ্যাপে সহজেই নিজের চেহারার আদলে অ্যাভাটার তৈরি করার সুযোগ...

খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী রসপাকান পিঠা

যশোর–নড়াইল অঞ্চলসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলায় রসপাকান পিঠা একটি...

প্রজাপতির ডানায় লুকানো বিবর্তনের রহস্য

বিষুবরেখার যত কাছাকাছি যাওয়া যায়, প্রজাপতির ডানার নকশায় তত...

ধৈর্য ছাড়া দোয়া কেন অসম্পূর্ণ

প্রযুক্তিনির্ভর দ্রুতগতির জীবনযাত্রায় মানুষ সবকিছুতেই তাৎক্ষণিক ফল পেতে অভ্যস্ত...

ভালো ঘুমে ফিরতে করণীয় কী

ভালো ঘুম সুস্থ জীবনের অন্যতম ভিত্তি হলেও বাস্তবতায় অনিদ্রা...

মস্তিষ্ক ছাড়াই ঘুম: জেলিফিশ নিয়ে নতুন আবিষ্কার

বিজ্ঞানীরা প্রাণিজগতের ঘুম ও বিশ্রাম নিয়ে নতুন করে আশাবাদী...
spot_img

আরও পড়ুন

ইসলামী সমাজ গঠনে মসজিদের ঐতিহাসিক গুরুত্ব

মসজিদ মুসলিমদের কাছে শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং একটি পূর্ণাঙ্গ সামাজিক প্রতিষ্ঠান। মহানবী হজরত মুহাম্মদ (সা.)–এর যুগে মসজিদ ছিল মুসলিম সমাজ পরিচালনার কেন্দ্রবিন্দু।...

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণের সাফল্য

বিশ্বখ্যাত আলোকচিত্র প্রতিযোগিতা ট্রাভেল ফটোগ্রাফার অব দ্য ইয়ারের একটি শাখায় রানারআপ হয়ে সাফল্যের নজির গড়েছেন কুড়িগ্রামের কলেজছাত্র কাবিউর রহমান। গত ২৫ জানুয়ারি লন্ডনভিত্তিক এই...

হোয়াটসঅ্যাপে স্প্যাম কল এড়ানোর সহজ উপায়

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য অপরিচিত নম্বর থেকে আসা কল অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যেকোনো ব্যক্তি ফোন নম্বর জানলেই হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। ফলে...

দানশীলতার ফজিলত ও কৃপণতার পরিণতি

ইসলামি বর্ণনায় প্রতিদিন সকালের একটি গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে হাদিসে উল্লেখ রয়েছে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,...
spot_img