Wednesday, February 25, 2026
32.5 C
Dhaka

প্যারোলে মুক্তি পেয়ে শেষ বিদায় বাবাকে

কক্সবাজারের রামু উপজেলায় কারাগারে থাকা দুই ভাই প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নিয়েছেন। শনিবার বার্ধক্যজনিত কারণে মা মোস্তফা বেগমের (৮০) মৃত্যু ঘটে। প্যারোলে মুক্তি নিয়ে ফরিদুল আলম (৪৩) ও মোহাম্মদ ইসমাইল (৩৮) মায়ের জানাজায় অংশ নেন। গত সোমবার তাঁদের বাবা নুর আহমদ (৯০) মারা গেলে মঙ্গলবার আবারও প্যারোলে মুক্তি দিয়ে তাঁরা বাবার জানাজা ও দাফনে অংশ নেন।

দুই ভাই আড়াই মাস ধরে কক্সবাজার জেলা কারাগারে ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর পর তাঁরা প্রতিটি জানাজায় পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পান। মঙ্গলবার বিকেলে পানেরছড়ি ইউনিয়নের স্থানীয় একটি জামে মসজিদ প্রাঙ্গণে হাতকড়া পরেই বাবার জানাজায় অংশ নেন।

জানাজার আগে ফরিদুল ও ইসমাইল মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তাঁরা দাবি করেন, তারা নির্দোষ এবং প্রতিহিংসাবশত মামলায় ফাঁসানো হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, ফরিদুল ও ইসমাইল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। আড়াই মাস আগে একটি মামলায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কিছুদিন আগে সেই মামলায় জামিন পেলেও অন্য একটি মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তাঁরা কারাগার থেকে মুক্তি পাননি।

ইসমাইলের স্ত্রী কুলসুমা বেগম জানান, মৃত্যুর আগে মা-বাবার সেবা করতে না পারায় দুই ভাইয়ের আফসোস ছিল। তবে প্যারোলে মুক্তি পেয়ে অন্তত মা-বাবার জানাজায় অংশ নিতে পেরেছেন, যা তাদের কিছুটা স্বস্তি দিয়েছে।

স্থানীয়রা জানান, প্যারোলে মুক্তি পাওয়ার পর দুই ভাই বাবার লাশ ঘরে দেখে, হাতকড়া পরেই লাশের খাটিয়া বাড়ি থেকে জানাজা প্রাঙ্গণে নিয়ে যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই ভাইকে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। তাঁরা মা-বাবার জানাজায় অংশ নিয়ে বিকেলে পুনরায় জেলা কারাগারে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের বিরুদ্ধে রামু থানায় একাধিক মামলা রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে...

দীর্ঘ ব্যাটারি লাইফের ইয়ারবাড আনল অপ্পো

নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও ইয়ারবাড বাজারে এনেছে অপ্পো। ‘অপ্পো...

বোডো/গ্লিমট চ্যাম্পিয়নস লিগে ইতিহাস সৃষ্টি

নরওয়ের উত্তরাঞ্চলের ছোট শহর বোডো, যার জনসংখ্যা মাত্র ৫৫...

খান আকরাম মামলার চূড়ান্ত পর্যায়ে বিচার

মহান মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান...

নতুন তদন্ত কমিশন গঠন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন...

নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় কারখানা লুটপাট

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবস্থিত...

পদ্মার বড় ইলিশ নিলামে বিক্রি, দু’মাছের দাম ১০ হাজার টাকা

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা দুটি বড় ইলিশ মাছ...

জুলাই হত্যাকাণ্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের গ্রেপ্তার

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় শিক্ষার্থী নাদিমুল...

ফুলজোড় নদী দূষণ রোধে সিরাজগঞ্জে মানববন্ধন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শিল্পকারখানার বর্জ্য ও বিষাক্ত...

নতুন আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন আলী হোসেন ফকির

নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির আজ বুধবার...

হাসনাতের অভিযোগ, থানা-পুলিশের মাধ্যমে মাটি কাটার ছক

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, থানা-পুলিশকে...
spot_img

আরও পড়ুন

রিয়াল মাদ্রিদ বনাম বেনফিকা, শেষ ষোলোয়ের লড়াই

চ্যাম্পিয়নস লিগের প্লে-অফের দ্বিতীয় লেগ আজ উত্তেজনাপূর্ণ মঞ্চে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রিয়াল মাদ্রিদ-বেনফিকা ম্যাচে প্রথম লেগে রিয়াল ১-০ গোলে জয়ী হয়েছে। তবে ম্যাচটি পুরোপুরি...

পাকিস্তানের সেমিফাইনাল আশা জুড়ে জয় ও ভাগ্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে ইংল্যান্ডের কাছে দুই উইকেটে হারের পর পাকিস্তান দল হতাশ। এই হারের ফলে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে, তবে...

সাতবারের ‘মিস্টার ইন্ডিয়া’ মায়ঙ্ক পাওয়ারের মৃত্যু

রিয়েলিটি শো ‘স্প্লিটসভিলা’-এর পরিচিত মুখ এবং সাতবার ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাবজয়ী ফিটনেস তারকা মায়ঙ্ক পাওয়ার না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র...

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়কের উজ্জ্বল সাফল্য

টি-টুয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা নেতৃত্ব দিয়ে দলকে সুপার এইটে তোলার পর আইসিসির সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে টি-টুয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার...
spot_img