প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) জন্য সংশোধিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকা অনুযায়ী পবিত্র রমজান মাসের ছুটি শুরু হবে আগামী ১ মার্চ থেকে। আগের পরিকল্পনার তুলনায় ছুটি ৪ দিন বেড়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) ওয়েবসাইটে এই ছুটির তালিকা প্রকাশ করা হয়। সংশোধিত তালিকা অনুযায়ী শিক্ষার্থী ও প্রশিক্ষকদের জন্য ছুটি নির্ধারিত করা হয়েছে, যাতে রমজানের সময়সূচি ও অন্যান্য কার্যক্রম সমন্বয় করা যায়।
সিএ/এসএ


