Tuesday, February 24, 2026
30.5 C
Dhaka

সবার মন জয় করে নেয়া ৭ মাস বয়সি নিঃসঙ্গ বানর ‘পাঞ্চ’

টোকিওর কাছাকাছি অবস্থিত ইচিকাওয়া সিটি চিড়িয়াখানায় ‘পাঞ্চ’ নামে সাত মাস বয়সি একটি জাপানি ম্যাকাক শাবক বেশিদিন কোনো সঙ্গী পায়নি। জন্মের পরপরই তার মা তাকে ত্যাগ করে এবং চিড়িয়াখানার অন্যান্য বানরদের সঙ্গেও সে ঠিকভাবে মিশতে পারেনি। তাকে লালন-পালন করেন চিড়িয়াখানার কর্মীরা, আর তার সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী হয়ে ওঠে একটি ওরাংওটাং আকৃতির খেলনা পুতুল।

চিড়িয়াখানার পক্ষ থেকে তার একাকিত্বের গল্প ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে #HangInTherePunch হ্যাশট্যাগে পোস্ট করা হলে তা দ্রুত ভাইরাল হয়। বিশ্বজুড়ে অসংখ্য মানুষ পাঞ্চকে উৎসাহ জানাতে শুরু করেন। বৈশ্বিক উত্তেজনার সময়েও অনেকেই পাঞ্চকে এক টুকরো উজ্জ্বল আনন্দ হিসেবে দেখছেন।

পাঞ্চকে ভিডিওতে দেখা যায়, সে ধীরে ধীরে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে এবং নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছে। গত জুলাইয়ে জন্ম নেওয়া এই শাবককে প্রচণ্ড গরমের মধ্যে কঠিন প্রসবের পরই তার মা ত্যাগ করে, জানায় চিড়িয়াখানার কর্মীরা। এরপর থেকে কর্মীরাই তাকে লালন-পালন করছিলেন।

জানুয়ারিতে তাকে আবার ‘মাঙ্কি মাউন্টেন’ নামে বানরদের ঘেরাটোপে ফিরিয়ে আনা হয়। তবে মায়ের অনুপস্থিতিতে দলে মিশতে তার বেশ কষ্ট হচ্ছিল। ভিডিওতে দেখা গেছে, বড় বানরদের কাছে গেলে তারা তাকে সরিয়ে দিচ্ছে এবং পাঞ্চ প্রায়ই একা একা খেলছিল।

একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারী লেখেন, আমার জীবনের লক্ষ্য এখন পাঞ্চকে ওই ভয়ংকর বানরদের কাছ থেকে উদ্ধার করে তাকে নিজের সন্তান বানানো।

তবে পাঞ্চ পুরোপুরি একা ছিল না। পেশি শক্তিশালী করার জন্য তাকে দেয়া হয় একটি ওরাংওটাং আকৃতির খেলনা, যা এখন খুব পরিচিত। খেলনাটি জড়িয়ে ধরা, টেনে নেওয়া এবং তা নিয়ে ঘুরে বেড়ানো—এসব যেন তার দিনের সঙ্গী ছিল।

সাম্প্রতিক ভিডিওতে দেখা যাচ্ছে, পাঞ্চের জীবনে পরিবর্তন আসছে। তাকে অন্য একটি বানরের পিঠে চড়তে, বড়দের কাছে বসে থাকতে, পরিচর্যা পেতে এবং আলিঙ্গন পেতে দেখা গেছে—যা তার ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠার ইঙ্গিত দেয়।

ইচিকাওয়া সিটি সরকারের চিড়িয়াখানা ও উদ্ভিদ উদ্যান বিভাগের প্রধান তাকাশি ইয়াসুনাগা জানান, শুরুতে পাঞ্চ কিছুটা ভীত ছিল, কিন্তু এখন সে দ্রুত মানিয়ে নিচ্ছে। তার মা বর্তমানে অন্যান্য বানরের সঙ্গেই একই ঘেরাটোপে রয়েছে। জাপানি ম্যাকাকদের মধ্যে শাবক ত্যাগ মোটেও অস্বাভাবিক নয়, বিশেষত প্রথম সন্তান হলে।

তার মতে, বর্তমানে পাঞ্চের মধ্যে সক্রিয় ও নির্ভীক ব্যক্তিত্ব তৈরি হচ্ছে এবং সে নিজ থেকেই অন্য বানরদের সঙ্গে যোগাযোগ করছে। এখন সে চিড়িয়াখানার সবচেয়ে বড় আকর্ষণ।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহান্তে প্রায় আট হাজার মানুষ চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন—যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও...

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা...

ইফতারে চিয়া সিড খাওয়ার উপকারিতা

রমজান মাসে চিয়া সিড খাওয়ার সঠিক সময় নিয়ে অনেকের...

ভিডিও এআই প্রযুক্তি নিয়ে উদ্বিগ্ন হলিউড

চীনা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিডিও তৈরির কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে...

অটোরিকশা থেকে ছিটকে সড়কে, ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষার্থীর

কক্সবাজারের চকরিয়ায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা (ইজিবাইক) থেকে ছিটকে পড়ে...

ঢাকাসহ ৫ বিভাগে দু–এক স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি লঘুচাপ দুর্বল...

চট্টগ্রামের হালিশহরে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে তিন, তদন্ত কমিটি গঠন

নগরের হালিশহরের হালিমা মঞ্জিল নামের ছয়তলা ভবনে ঘটে যাওয়া...

রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিরোধী...

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

দাউদকান্দি, কুমিল্লা: জীবিকার তাগিদে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা মেহেদী...

রমজানের প্রথম দশকের তাৎপর্য

রমজান মাস মুসলমানদের জন্য ইবাদত, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য...

দুর্নীতি তদন্তে র‍্যাবের সাবেক ডিজির ব্যাংক হিসাব অবরুদ্ধ

র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) মো. হারুন অর রশীদ ও...

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের পাল্টাপাল্টি সংঘর্ষ

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।...
spot_img

আরও পড়ুন

সাহরির সুরে জেগে ওঠে মুসলমানিত্ব

পবিত্র মাহে রমজান ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ হলেও এর আবহ বাঙালিয়ানার সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িয়ে আছে। বিশেষ করে সাহরির সময় ভেসে আসা ডাক, মসজিদের...

রমজানে মাথাব্যথা কেন বাড়ে

রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় স্বস্তি এলেও অনেকেই ইফতারের কিছুক্ষণ পর মাথাব্যথায় ভোগেন। কারও ক্ষেত্রে হালকা চাপধরা ব্যথা, আবার কারও ক্ষেত্রে তীব্র...

মার্চের শুরুতে বড় চমক আনতে পারে অ্যাপল

মার্চের শুরুতেই একাধিক নতুন পণ্য উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও আগামী ৪ মার্চ আয়োজিত হতে যাওয়া ‘অ্যাপল এক্সপেরিয়েন্স’ অনুষ্ঠানকে...

তাবলিগের মুরুব্বিদের ইবাদতের জীবন

রমজান মাস এলেই তাবলিগ জামাতের প্রাচীন বুজুর্গদের জীবনে দেখা দিত এক ভিন্ন রূপ। দুনিয়াবি ব্যস্ততা কমে গিয়ে ইবাদত, কোরআন তিলাওয়াত ও মানুষের হেদায়েতের কাজে...
spot_img