Saturday, June 13, 2026
34.4 C
Dhaka

গল্পটা কী ভালোবাসার হতে পেরেছিলো?

জুবায়ের ইবনে কামাল

একজন ফটোগ্রাফারের কাজ হলো ইমোশনকে ক্যাপচার করা। আর একজন ভালো ফটোগ্রাফারের লক্ষণ হলো তার ক্যাপচার করা ইমোশন থেকে বিরত থাকা। এটা ক্লোজআপ কাছে আসার গল্প সিরিজের এবার নাটক ‘আমি তোমার গল্প হবো’ এর ছোট্ট একটি কথন।

ইশতিয়াক মাহবুব একজন জনপ্রিয় ফটোগ্রাফার একটি বিয়ের কাজে পরিচিত হন অখ্যাত এক ওয়েডিং প্ল্যানার জারার সাথে। জান্নাতুল জারাকে দু’চোখেও দেখতে পারেন না ফটোগ্রাফার মাহবুব। একজন মানুষ কী বিরক্তিকর হতে পারে তা জারাকে না দেখলে বোঝা যাবেনা এমন মনোভাবও ব্যক্ত করেন মাহবুব। কিন্তু গল্পটা কী আদৌ শেষে এরকমই ছিলো?

নাটকটির কাহিনী লিখেছেন খাইরুল হাসান। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। চিত্রনাট্য তৈরী করেছেন নির্মাতা নিজেই। তিনি আগেই বলেছিলেন গল্পটি কমন হলেও গল্পে রয়েছে অনেক বাঁক। নাটকে কী সেরকম কিছু হয়েছে?

যেখানে মাহবুব জারাকে একদমই সহ্য করতে পারেনা সেখানে হঠাতই ঘটনা মোড় নেয়। কোন প্রকার ভুজুংভাজুং না করেই রৌদজ্জল এক সকালে মাহবুব জানায় সে জারাকে সত্যি ভালোবাসে। স্বাভাবিকভাবেই জারা ব্যপারটাকে কৌতুক মনে করে এড়িয়ে যায়। মাহবুব অবশ্য পিছুপা হয়নি। ফুল নিয়ে ফিটফাট ফুলবাবু হয়ে মাহবুব একদিন রাতে হাজির হয় জারার বাড়ির দরজায়। কড়া নাড়া দেবার পর একটি ফুটফুটে বাচ্চা খুলে দেয় জারার দরজা। সেদিন মাহবুব দরজা দিয়ে জারার বাসায় তো ঢুকেইনি ; বরং ফুল নিয়েই ফিরে এসেছিলো। কিন্তু কেনো?

নাটকের প্রত্যেকটি অংশে রয়েছে মোড় ঘুরানোর মত দৃশ্য। ইশতিয়াক মাহবুবের চরিত্রে অভিনয় করেছে সত্যি মাহবুব। মানে তাওসিফ মাহবুব। আর তার বিপরীতে ওয়েডিং প্ল্যানারের চরিত্রে কাজ করেছেন মিষ্টি অভিনেত্রী টয়া। আর এই নাটকে কাজ করে ক্লোজআপ কাছে আসার গল্পে পরপর তিনবছর নাটক বানিয়ে রীতিমত হ্যাটট্রিক রেকর্ড গড়েছেন নির্মাতা বান্নাহ।

গল্পটা শেষ হয়েছে দুজনার মিল হয়েই। তবে বাংলা সিনেমার গতানুগতিক সমাপ্তির মত নয়। নাটকের প্রত্যেকটি অংশে ছিলো বাস্তবের হাতছানি। মুল চরিত্রে তাওসিফ ও টয়া থাকলেও অন্যান্য চরিত্রে অভিনয় করেছে ফারহান, আদিবা আনিসা সহ আরো অনেকে।

নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ছিলো ‘ওভার একটিং’ বিহীন অভিনয়। প্রত্যেকটি ভালোবাসার নাটকেই থাকে হয় অভিনয়ে বাড়াবাড়ি অথবা বাস্তবে একদমই অসম্ভব এমন সব গল্প। যা এই নাটকে ছিলো একদম অনুপস্থিত। ‘আমি তোমার গল্প হবো’ নাটকটি প্রচারিত হয়েছে বাংলাভিশনে বিশ্ব ভালোবাসা দিবসে রাত ৮ টা ৪৫ মিনিটে। বরাবরের মতই খুব তাড়াতাড়ি নাটকটি পাওয়া যাবে ইউটিউবে।

spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...
spot_img

আরও পড়ুন

অ্যামাজনের উর্বরতার পেছনে লুকিয়ে আছে সাহারার ভূমিকা

পৃথিবীর দুই প্রান্তে অবস্থান করা দুটি সম্পূর্ণ ভিন্ন ভূপ্রকৃতি—সাহারা মরুভূমি ও অ্যামাজন রেইনফরেস্ট। মাঝখানে বিস্তীর্ণ আটলান্টিক মহাসাগর, হাজার হাজার মাইল দূরত্ব। তবু প্রকৃতির এক...

পাঁচ মাসে সহিংসতার শিকার এক হাজারের বেশি নারী ও শিশু

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির তথ্য অনুযায়ী, এ সময়ে মোট...

শুধু এআইয়ের ওপর নির্ভর করে ধর্মীয় মাসআলা জানা কতটা গ্রহণযোগ্য?

প্রযুক্তির অগ্রগতির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। শিক্ষা, গবেষণা, তথ্য অনুসন্ধানসহ নানা কাজে মানুষ এআইয়ের সাহায্য নিচ্ছে। তবে ধর্মীয় মাসআলা বা...

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...
spot_img