প্রধান উপদেষ্টা হিসেবে ১৮ মাস দায়িত্ব পালনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আবার নিজের প্রতিষ্ঠানে ফিরেছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টার কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। উপস্থিতরা ফুল দিয়ে তাকে স্বাগত জানান। ভেরিফায়েড ফেসবুক পেজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত। প্রতিষ্ঠান ফেরার পর তিনি কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকসহ অন্যান্য গ্রামীণ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ও করেন।
চলতি মাসের শেষ দিকে তিনি রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফিরে যাওয়ার কথা রয়েছে।
সিএ/এসএ


