বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা) জানিয়েছেন, দ্রুত সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করার পরিকল্পনা রয়েছে।
রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত থার্ড টার্মিনাল বিষয়ক সভা শেষে তিনি জানান, দীর্ঘদিনের ধোঁয়াশার পর গুরুত্বপূর্ণ এই টার্মিনাল অবিলম্বে চালুর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরে তারেক রহমান সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন।
বিমানমন্ত্রী বলেন, সরকার দ্রুত সময়ে এই টার্মিনাল চালু করতে চায়। দুপুরের পর সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন সংক্রান্ত সভাতেও এ বিষয়ে আলোচনা হয়।
সিএ/এমআর


