প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
রোববার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। একই সঙ্গে সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।
সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, আর্থসামাজিক উন্নয়ন এবং সহযোগিতা জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।
এর আগে সকাল ৯টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সিএ/এমআর


