Sunday, February 22, 2026
25 C
Dhaka

এইচএসসি পরীক্ষার ফি বেড়েছে ২১০ টাকা

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এই ফি দিতে হবে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বৃহস্পতিবার প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফি ছিল ২ হাজার ৭৮৫ টাকা, আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য ২ হাজার ২২৫ টাকা। ফলে চলতি বছরের ফি আগের বছরের তুলনায় ২১০ টাকা বেড়েছে।

আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ। চলতি বছরের পরীক্ষা শুরুর সঠিক তারিখ এখনো ঘোষণা হয়নি। তবে মে-জুন মাসে পূর্ণাঙ্গ সিলেবাস ও পূর্ণ নম্বরের ভিত্তিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ড জানিয়েছে।

ফরম পূরণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী এবং নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবেন। তবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত শারীরিকভাবে অক্ষম, সেরিব্রাল পালসি বা বিশেষ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিছু শিথিলতা থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা ২৬ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। এই তালিকা থেকে শিক্ষার্থীরা ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ করতে পারবে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ শেষ হবে ৯ মার্চ।

বিলম্ব ফি ১০০ টাকা যুক্ত হয়ে ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে। ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ। বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম ফি ২ হাজার ৯৯৫ টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জন্য ২ হাজার ৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের চতুর্থ বিষয় বা নৈর্বাচনিক ব্যবহারিক থাকলে অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে। কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের টিউশন ফি আলাদাভাবে আদায় করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে তা বাধ্যতামূলক নয় এবং এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি।...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে...

ভেনেজুয়েলায় ৩৭৯ ‘রাজনৈতিক বন্দি’র সাধারণ ক্ষমা মঞ্জুর

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী সরকার সদ্য পাস হওয়া ক্ষমা আইনের...

বিদেশি ফুলে সাজানো নান্দনিক বাগান

ঋতুরাজ বসন্তের আগমনে নানা প্রজাতির ফুলে সেজে উঠেছে কুমিল্লা...

মেটার স্মার্ট গ্লাসে নেম ট্যাগ ফিচার আসছে

পাঁচ বছর আগে ফেসবুক থেকে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি সরিয়ে...

লাইভ লার্নিংয়ে সাফল্যের ৪ টিপস

পেশাগত উন্নয়ন মানে নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎ সফলতার জন্য...

নিজ হাতে ঝাড়ু তুলে নিলেন সংসদ সদস্য

নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের...

দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ার ঘোষণা

শিক্ষা মন্ত্রণালয়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না...

রমজান উপলক্ষে বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে শুরু...

বৃষ্টির দিনে টবের গাছ বাঁচাতে করণীয়

বর্ষাকালে আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন আসে। কখনও মুষলধারে বৃষ্টি,...

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই...
spot_img

আরও পড়ুন

ঈদে ১৬ সিনেমা মুক্তি দিতে চান নির্মাতারা

প্রতিবছর দুই ঈদে প্রাণ ফিরে পায় দেশের সিনেমা ইন্ডাস্ট্রি। যদিও সারা বছর সিনেমা মুক্তির ক্ষেত্রে আগ্রহ কম থাকে, ঈদে নির্মাতারা সিনেমা মুক্তির দৌড়ে অংশ...

নতুন প্রজেক্টে ফের একসঙ্গে দক্ষিণের দুই মহাতারকা

দক্ষিণ ভারতের দুই কিংবদন্তি তারকা রজনীকান্ত ও কমল হাসান আবারও একসঙ্গে পর্দায় আসছেন। প্রায় চার দশক পর নতুন একটি প্রজেক্টে তাঁদের একত্রে দেখা যাবে।...

রোজার সময় স্বপ্নদোষের দিকনির্দেশনা

রোজা অবস্থায় দিনের বেলা ঘুমের মধ্যে যৌন কর্মকাণ্ডের স্বপ্ন দেখলে বা স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় না। তবে গোসল ফরজ হবে। স্বপ্নদোষ হলে ঘুম...

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালবেলার পানীয়

সকালের সূর্য যেমন দিনের ছন্দ নির্ধারণ করে, তেমনি সকালে সঠিক পানীয় আমাদের শরীরের ছন্দ গড়ে তুলতে সাহায্য করে। বিশেষ করে যারা উচ্চ রক্তচাপের সমস্যায়...
spot_img