Sunday, May 24, 2026
30 C
Dhaka

গবেষণায় উঠে এলো লুসিড কন্ট্রোল ড্রিমের সম্ভাবনা

স্বপ্ন শুধু অবচেতন মনের কল্পনার প্রকাশ নয়, বরং মানসিক অসুস্থতা নিরাময়ের একটি সম্ভাবনাময় উপায় হিসেবেও কাজ করতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, স্বপ্নের ওপর সচেতন নিয়ন্ত্রণ অর্জনের মাধ্যমে দীর্ঘদিনের মানসিক ট্রমা, উদ্বেগ ও দুঃস্বপ্ন কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে।

আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সাময়িকী পপুলার মেকানিক্সের প্রতিবেদনে বলা হয়েছে, যারা দুঃস্বপ্নের মধ্যেই বুঝতে পারেন যে তারা স্বপ্ন দেখছেন এবং ইচ্ছামতো নিজেকে জাগিয়ে তুলতে সক্ষম হন, তারা আসলে ‘লুসিড ড্রিমিং’-এর অভিজ্ঞতা লাভ করেছেন। এ ধরনের স্বপ্নে স্বপ্নদ্রষ্টা সচেতন থাকেন এবং অনেক ক্ষেত্রে স্বপ্নের ভেতরের ঘটনাপ্রবাহ নিয়ন্ত্রণের ক্ষমতাও তার থাকে।

গবেষকদের মতে, এই লুসিড ড্রিমিংয়ের মধ্যেও একটি বিশেষ ধরন রয়েছে, যাকে বলা হয় ‘লুসিড কন্ট্রোল ড্রিম’। এতে স্বপ্নদ্রষ্টা শুধু সচেতনই নন, বরং নিজের আচরণ ও স্বপ্নের দৃশ্যপট সক্রিয়ভাবে বদলাতে পারেন। এই বিশেষ অভিজ্ঞতাকেই ভবিষ্যতে চিকিৎসার বিকল্প পদ্ধতি হিসেবে কাজে লাগানো যেতে পারে।

আন্তর্জাতিক গবেষকদের একটি দল পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি এবং অন্যান্য কারণে দীর্ঘস্থায়ী দুঃস্বপ্নে ভোগা রোগীদের নিয়ে পরিচালিত আগের গবেষণাগুলো পর্যালোচনা করেছেন। তারা খতিয়ে দেখেছেন, একটি নিয়ন্ত্রিত স্বপ্ন কীভাবে অন্য ধরনের দুঃস্বপ্নের গতিপথ বদলে দিতে পারে।

গবেষণায় বলা হয়েছে, লুসিড কন্ট্রোল ড্রিমের সময় মস্তিষ্কের কয়েকটি নির্দিষ্ট অংশ সক্রিয় থাকে। এর মধ্যে রয়েছে ডরসোল্যাটারাল প্রিফ্রন্টাল কর্টেক্স, যা মানুষের চিন্তাভাবনা ও সিদ্ধান্তগ্রহণের সঙ্গে যুক্ত। পাশাপাশি ভেন্ট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্সও সক্রিয় হয়, যা মানুষের বিশ্রামকালীন স্নায়বিক নেটওয়ার্ক ও আবেগ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।

এ ছাড়া আত্মসচেতনতার সঙ্গে জড়িত টেমপোরোপ্যারাইটাল জাংশন ও প্রিকিউনিয়াস নামের মস্তিষ্কের অংশগুলোও এই প্রক্রিয়ায় কাজ করে। অ্যামিগডালা ও হিপোক্যাম্পাসের যৌথ কার্যক্রমের মাধ্যমে স্মৃতি ও আবেগের ওপর নিয়ন্ত্রণ তৈরি হয়, যা স্বপ্নদ্রষ্টাকে স্বপ্নের ভেতরে সক্রিয় ভূমিকা নিতে সহায়তা করে।

গবেষকরা মনে করছেন, মনোবিজ্ঞান ও স্নায়ুবিজ্ঞানের এই সমন্বয়ের মাধ্যমে লুসিড ড্রিমিংকে দুঃস্বপ্ন ও ট্রমা মোকাবিলার কার্যকর হাতিয়ার হিসেবে ব্যবহার করা সম্ভব। তবে বিষয়টি চিকিৎসার মূল ধারায় অন্তর্ভুক্ত করার আগে আরও বিস্তৃত গবেষণা প্রয়োজন বলে তারা সতর্ক করেছেন।

গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল জার্নাল অফ মেডিসিন অ্যান্ড সার্জারি-তে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে...

সকালের নাশতায় বানিয়ে ফেলুন সুজির উপমা

সুজি দিয়ে তৈরি নানা খাবারের মধ্যে উপমা বিশেষভাবে জনপ্রিয়।...

১ লাখ বছরেরও বেশি পুরানো মানুষের পায়ের ছাপ মিলল আরবে

গবেষকদের ভাষ্য অনুযায়ী, প্রাগৈতিহাসিক কাদামাটির স্তরে শত শত পশুর...

ঋণ শোধ না করে হজ করলে হজ আদায় হবে কি?

ঋণ পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরও কেউ...

বর্ষার দিনে খিচুড়ির স্বাদেই খুঁজে ফেরে বাঙালির প্রশান্তি

মেঘলা আকাশ, টুপটাপ বৃষ্টি আর ঘরের ভেতরে ধোঁয়া ওঠা...

গ্রিসের মেথানা: দীর্ঘ নীরবতার পরও জেগে উঠতে পারে আগ্নেয়গিরি

গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত...

কেন হিংস্র প্রাণী খাওয়া হারাম, ব্যাখ্যা দিলেন জাকির নায়েক

ইসলামে কিছু প্রাণী হালাল এবং কিছু প্রাণী হারাম হওয়ার...

গরমে তরমুজ খাওয়ার সঠিক সময় কোনটি?

তীব্র গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজের জনপ্রিয়তা বাড়ে বহুগুণ।...

এন্ডোমেট্রিওসিস শনাক্তে নতুন প্রযুক্তি, কমতে পারে দীর্ঘ অপেক্ষা

নারীদের জটিল ও দীর্ঘদিন অবহেলিত একটি রোগ এন্ডোমেট্রিওসিস শনাক্তে...

হজে ‘দম’ দেওয়া কী এবং কেন দিতে হয়?

হজ ও ওমরাহ পালনের সময় নির্দিষ্ট কিছু ভুল বা...

মেসেজেই সঙ্গিনীর মন জয়ের ৫ কার্যকর উপায়

আধুনিক সম্পর্কের ধরন বদলের সঙ্গে সঙ্গে বাড়ছে মানসিক দূরত্ব...
spot_img

আরও পড়ুন

নামাজে সাহাবিদের মনোযোগ ছিল অনন্য এক দৃষ্টান্ত

রাসুলুল্লাহর (সা.) পর এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হিসেবে বিবেচিত হন সাহাবায়ে কেরাম। দ্বীনের প্রচার-প্রসার, ইবাদত-বন্দেগি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে তারা ছিলেন অনুকরণীয় আদর্শ।...

বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে সম্পর্ক নষ্ট না করেই যেভাবে ‘না’ বলবেন

বন্ধু বা আত্মীয়ের আর্থিক সমস্যায় সাহায্যের অনুরোধ অনেকের কাছেই অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে। সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় মানুষ দ্বিধায় পড়ে যান—টাকা ফেরত পাওয়া...

রোমান জাহাজের ধ্বংসাবশেষে মিলল ২২০০ বছরের পুরোনো প্রযুক্তির রহস্য

প্রাচীন রোমান আমলের একটি ডুবে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ ঘিরে নতুন তথ্য উন্মোচন করেছেন গবেষকরা। জাহাজটির পানিরোধী প্রলেপে আটকে থাকা ক্ষুদ্র পরাগরেণু বিশ্লেষণ করে তারা...

আল্লাহ যেভাবে শত্রুর মুখোশ খুলে দেন

নোমান আলী খান বলেন, নবী মুহাম্মদ (সা.) নবুয়্যতের আগে মক্কার সমাজে একজন বিশ্বস্ত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ইসলামের দাওয়াত শুরু হওয়ার...
spot_img