Saturday, February 21, 2026
25.7 C
Dhaka

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বাংলাদেশের নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকারের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে চায় নয়াদিল্লি।

জয়সওয়াল জানান, নির্বাচনে বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। পাশাপাশি ভারতের লোকসভা স্পিকার ওম বিড়লা নতুন সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়ে মোদির একটি চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, উন্নয়নমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থনের কথা উল্লেখ ছিল।

তিনি আরও বলেন, দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ভবিষ্যতে বাণিজ্য, কূটনীতি এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা করছে ভারত।

সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন ভারতীয় মুখপাত্র। তিনি জানান, এ বিষয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে নয়াদিল্লি।

বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দুই দেশের ভিসা কার্যক্রমেও ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। শুক্রবার থেকে দিল্লিতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম পুনরায় শুরু করেছে বাংলাদেশ হাইকমিশন।

এর আগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানান, খুব শিগগিরই সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

বেকারত্বের হতাশায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় চিরকুট লিখে গলায়...

মোংলা বন্দর আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনা

মোংলা সমুদ্রবন্দরের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে একে আরও গতিশীল,...

সন্তানের চোখে বাবা: বয়সভেদে বদলে যাওয়া এক সম্পর্ক

একজন বাবা সন্তানের জীবনে নিরাপত্তা, মূল্যবোধ ও নীরব দিকনির্দেশনার...

ভাষা শহীদদের স্মরণ করলেন শোবিজ তারকারা

মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে নানা আয়োজন চলছে। সামাজিক মাধ্যমে...

শীর্ষস্থান ধরে রাখতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ

লা লিগার শীর্ষস্থান ধরে রাখতে শনিবার রাতে মাঠে নামছে...

নতুন সংসদের প্রথম অধিবেশনের সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা...

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

প্রায় দুই দশক পর আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন...

জাতীয় ভোটার দিবসে প্রস্তুতি নিচ্ছে ইসি

অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার...

মহাবিশ্বে নজিরবিহীন শক্তি ছড়িয়ে দিচ্ছে দূরবর্তী এক ব্ল্যাক হোল

মহাবিশ্বের এক বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করছেন...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সভা

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ধর্মীয় ও...

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ...

উত্তেজনা তুঙ্গে, ইরানে হামলার পরিকল্পনা বিবেচনায় ট্রাম্প

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কবার্তা আরও তীব্র হয়েছে।...

রমজানে তাকওয়া অর্জনে কুরআনের পথনির্দেশ

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক...

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ...
spot_img

আরও পড়ুন

বেকারত্বের হতাশায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। চিরকুটে পরিবারের প্রতি গভীর আবেগ ও নিজের অক্ষমতার কথা...

মোংলা বন্দর আধুনিকায়নে সরকারের নতুন পরিকল্পনা

মোংলা সমুদ্রবন্দরের বিদ্যমান সম্ভাবনা কাজে লাগিয়ে একে আরও গতিশীল, আধুনিক ও ব্যবসায়ী-বান্ধব হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার...

সন্তানের চোখে বাবা: বয়সভেদে বদলে যাওয়া এক সম্পর্ক

একজন বাবা সন্তানের জীবনে নিরাপত্তা, মূল্যবোধ ও নীরব দিকনির্দেশনার অন্যতম প্রধান উৎস। তবে সন্তানের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাবাকে দেখার দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে বদলে...

ভাষা শহীদদের স্মরণ করলেন শোবিজ তারকারা

মাতৃভাষাকে শ্রদ্ধা জানাতে দেশজুড়ে নানা আয়োজন চলছে। সামাজিক মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করছেন। দেশের স্বাধীনতা ও মাতৃভাষার জন্য...
spot_img