Saturday, February 21, 2026
25.7 C
Dhaka

নিউ জিল্যান্ডে ১০ লাখ বছরের প্রাণীর খোঁজ

নিউ জিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি গুহায় বিজ্ঞানীরা ১০ লাখ বছরের পুরানো প্রাণীর জীবাশ্ম আবিষ্কার করেছেন। এই আবিষ্কার প্রাচীন বনের এক ঝলক উন্মোচন করেছে, যা মানুষের আগমনের আগে সেখানকার প্রাণীর বিলুপ্তির রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গবেষণায় দেখা গেছে, জীবাশ্মের মধ্যে রয়েছে ১২ প্রজাতির প্রাচীন পাখি এবং চার প্রজাতির ব্যাঙ, যার মধ্যে কিছু প্রজাতি আগের কোনো খননে দেখা যায়নি। বিশেষভাবে বিজ্ঞানীরা রোমাঞ্চিত হয়েছেন নতুন প্রজাতির এক তোতা পাখির আবিষ্কার নিয়ে, যা আধুনিক কাকাপোর প্রাচীন আত্মীয়।

গবেষকরা জানিয়েছেন, আগ্নেয়গিরির ছাইয়ের দুটি স্তরের মাঝখানে এই জীবাশ্মের সন্ধান পাওয়া গেছে। এই স্তর দুটি ভিন্ন অগ্নুৎপাতের ফল, যার প্রথমটি ঘটেছিল ১৫.৫ লাখ বছর আগে এবং দ্বিতীয়টি ১০ লাখ বছর আগে। বেশিরভাগ প্রজাতিই মানুষের আগমনেরও আগে বিলুপ্ত হয়েছিল।

ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ট্রেভর ওয়ার্থি বলেন, “গুহায় পাওয়া পাখিগুলি আমাদের পূর্বে অজানা ছিল। আজ থেকে ১০ লাখ বছর আগে নিউ জিল্যান্ডে থাকা পাখি সম্পূর্ণ ভিন্ন ছিল। এই আবিষ্কার প্রমাণ করে, প্রাচীন বনসমূহে বৈচিত্র্যময় পাখি বসবাস করত, যারা পরবর্তী সময়ে টিকে থাকতে পারেনি।”

ক্যান্টারবেরি মিউজিয়ামের কিউরেটর পল স্কোফিল্ডের মতে, ওই সময়ে দ্বীপটির ৩৩ থেকে ৫০ শতাংশ প্রজাতি বিলুপ্ত হয়েছিল। এর পেছনে দ্রুত জলবায়ু পরিবর্তন ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত প্রধান কারণ।

জীবাশ্ম বিশ্লেষণ করে দেখা গেছে, নতুন আবিষ্কৃত তোতা পাখির পা কাকাপোর চেয়ে দুর্বল, তাই এটি হয়তো উড়তে পারত। এছাড়া টাকাহে পাখির পূর্বপুরুষ এবং অস্ট্রেলিয়ার ব্রোঞ্জউইং কবুতরের সঙ্গে সম্পর্কিত বিলুপ্ত প্রজাতির কবুতরের জীবাশ্মও খুঁজে পাওয়া গেছে।

গবেষকরা বলেছেন, বনভূমি ও ঝোপঝাড়ের পরিবর্তন পাখির বিবর্তনীয় বৈচিত্র্যের প্রধান চালিকাশক্তি। আগের খননে দুই কোটি থেকে এক কোটি ৬০ লাখ বছর আগের প্রাণীর অস্তিত্ব মিললেও এই আবিষ্কার এক কোটি ৫০ লাখ থেকে ১০ লাখ বছরের প্রাণীর প্রথম প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

প্রায় দুই দশক পর আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন...

জাতীয় ভোটার দিবসে প্রস্তুতি নিচ্ছে ইসি

অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার...

মহাবিশ্বে নজিরবিহীন শক্তি ছড়িয়ে দিচ্ছে দূরবর্তী এক ব্ল্যাক হোল

মহাবিশ্বের এক বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করছেন...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সভা

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ধর্মীয় ও...

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ...

উত্তেজনা তুঙ্গে, ইরানে হামলার পরিকল্পনা বিবেচনায় ট্রাম্প

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের চাপ ও সতর্কবার্তা আরও তীব্র হয়েছে।...

রমজানে তাকওয়া অর্জনে কুরআনের পথনির্দেশ

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক...

রমজানে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ

রমজান মাসে খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিনের পরিবর্তনের কারণে মানুষ...

ঢাকার সঙ্গে শক্তিশালী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় দিল্লি: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী...

ইরানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, পাইলট নিহত

ইরানের উত্তরাঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট...

আগামী মাসে তিন দিনের চীন সফরে যাচ্ছেন ট্রাম্প: হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প আগামী ৩১ মার্চ থেকে ২...

মানবতার জন্য ইসলামি সভ্যতার প্রাসঙ্গিকতা

ইসলামি সভ্যতা কেবল ধর্ম নয়; এটি মানবতাকে অন্ধকার থেকে...

সিংহাসনের উত্তরাধিকারের তালিকা থেকে বাদ পড়তে পারেন প্রিন্স অ্যান্ড্রু

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রু কুখ্যাত...

সাহ্‌রির জন্য সহজ রুই মাছের রেসিপি

উপকরণ: রুই মাছের টুকরা: ৬টি আলু: ৩টি (মাঝারি) পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ আদাবাটা:...
spot_img

আরও পড়ুন

দীর্ঘ ১৯ বছর পর ভারত মাতাতে আসছেন শাকিরা

প্রায় দুই দশক পর আবারও ভারতে কনসার্ট করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। আগামী ১০ এপ্রিল মুম্বাই এবং ১৫ এপ্রিল দিল্লিতে দুটি বড় লাইভ...

জাতীয় ভোটার দিবসে প্রস্তুতি নিচ্ছে ইসি

অন্যান্য বছরের মতো এবারও আগামী ২ মার্চ জাতীয় ভোটার দিবস পালন করবে নির্বাচন কমিশন। দিবসটি উপলক্ষে প্রয়োজনীয় কর্মসূচি চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে কমিশন। শনিবার ইসি...

মহাবিশ্বে নজিরবিহীন শক্তি ছড়িয়ে দিচ্ছে দূরবর্তী এক ব্ল্যাক হোল

মহাবিশ্বের এক বিরল ও বিস্ময়কর মহাজাগতিক ঘটনা পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা, যেখানে একটি বিশাল ব্ল্যাক হোল একটি তারা গিলে ফেলার কয়েক বছর পরও অস্বাভাবিক প্রতিক্রিয়া...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি সভা

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ’ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন...
spot_img