Wednesday, June 10, 2026
36.1 C
Dhaka

চবিতে দিনব্যাপী আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-তে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিনব্যাপী পুষ্পার্ঘ্য অর্পণ, শোকর‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বিশ্ববিদ্যালয়ের সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বাদ ফজরের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রশাসনিক ও একাডেমিক ব্যক্তিবর্গ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোকর‍্যালি বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

প্রক্টর হোসেন শহীদ সরওয়ার্দীর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার বলেন, ভাষা আন্দোলনের মূল চেতনা ছিল সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা। কিন্তু বাস্তবে আমরা এখনো বাংলা ভাষাকে যথাযথ গুরুত্ব দিতে পারিনি। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, সকল ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রেখে এমন কারিকুলাম প্রণয়ন করতে, যেখানে সমান গুরুত্ব নিশ্চিত করা হবে।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের ঐক্যের শিক্ষা দিয়েছে। তিনি উল্লেখ করেন, ইতিহাসে ক্ষমতাসীনরা প্রায়ই নিজেদের ভাষা অন্যদের ওপর চাপিয়ে দিয়েছে। অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা স্বীকার করেও তিনি বাংলা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, বাংলা ভাষার মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে দেশের সব দূতাবাসে বাংলা ভাষার ব্যবহার বাড়ানো উচিত। পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা ও লিপি সংরক্ষণের ওপরও জোর দেন তিনি। আন্তর্জাতিক শিক্ষার্থী হতে বহুভাষা শিক্ষার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করলেও বাংলা ভাষাকে অবহেলা না করার আহ্বান জানান।

চাকসুর সাধারণ সম্পাদক সাইদ বিন হাবিব বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই প্রকৃত স্বাধীনতার বীজ রোপিত হয়, যা পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছে। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বাংলা ভাষার মর্যাদা রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

চবি প্রতিনিধি

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন,...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে...

শেষবারের মতো জান্নাতুল বাকি জিয়ারত, কী ঘটেছিল সেই রাতে

ইসলামের ইতিহাসে জান্নাতুল বাকি কবরস্থান একটি গুরুত্বপূর্ণ স্থান। মহানবী...

ডিমের সঙ্গে কোন খাবারগুলো খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ

ডিমকে পুষ্টিগুণে ভরপুর একটি খাবার হিসেবে বিবেচনা করা হয়।...

২০৫০ সালের পথে: যেসব প্রযুক্তি বদলে দিতে পারে ভবিষ্যতের পৃথিবী

প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বদলে দিচ্ছে। বিজ্ঞানীরা বলছেন,...

নাব্যতা সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় চাপে বাঘাবাড়ী নৌবন্দর

উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশপথ হিসেবে পরিচিত সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর...

কাজির ভাত খাওয়া নিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গি কী

দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় জনপ্রিয় একটি ঐতিহ্যবাহী খাবার হলো ‘কাজির...

হাইতির নতুন ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশের শান্তিরক্ষীরা

আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের অংশগ্রহণ আরও বিস্তৃত...

সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে হাতে লেখা চিরকুট

সিলেট নগরীর সুবিদবাজার মিয়া ফাজিলচিশত এলাকার একটি আবাসিক ভবন...

কৈশোরের সম্পর্ক নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা

কৈশোর এমন একটি সময়, যখন শারীরিক ও মানসিক পরিবর্তনের...

এল নিনোর প্রভাবে বাড়তে পারে রোগের ঝুঁকি, সতর্ক করছেন বিশেষজ্ঞরা

বিশ্বজুড়ে তাপমাত্রা বৃদ্ধি, দীর্ঘস্থায়ী খরা, অনিয়মিত বৃষ্টিপাত এবং আকস্মিক...
spot_img

আরও পড়ুন

কারণ ছাড়াই হাসি, পেছনে ছিল বিরল মস্তিষ্কজনিত রোগ

শৈশব থেকেই এক অদ্ভুত সমস্যায় ভুগছিলেন ৩১ বছর বয়সী এক নারী। কোনো কারণ ছাড়াই দিনে অন্তত একবার তিনি অনিয়ন্ত্রিতভাবে হাসতে শুরু করতেন। তবে সেই...

সুফিবাদের ইতিহাসে কেন অনন্য বায়েজিদ বোস্তামি

ইসলামী আধ্যাত্মিকতার ইতিহাসে যেসব ব্যক্তিত্ব গভীর প্রভাব রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম বায়েজিদ বোস্তামি। শতাব্দীর পর শতাব্দী ধরে তিনি পরিচিত হয়ে আছেন জ্ঞান, আত্মশুদ্ধি...

জুভেন্টাসের নজরে মার্টিনেজ, গুঞ্জনে সরগরম ইউরোপ

বিশ্বকাপের আগে দলবদলের বাজারে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়িয়ে এবার কি তিনি পাড়ি জমাচ্ছেন ইতালিয়ান সিরি আ-তে—এই...

চোখের সুস্থতা ধরে রাখতে খাদ্যতালিকায় রাখুন এই ৫ খাবার

চোখ মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে নিয়মিত সুষম ও পুষ্টিকর খাবার খাওয়ার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিটামিন, খনিজ পদার্থ, অ্যান্টি-অক্সিড্যান্ট...
spot_img