Saturday, February 21, 2026
29.7 C
Dhaka

৫০ কোটির বেশি টিকিট আবেদন, ইনফান্তিনোর দাবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, আসন্ন ফিফা বিশ্বকাপের খেলা গ্যালারিতে বসে দেখতে ৫০ কোটির বেশি আবেদন এসেছে। বিশ্বকাপের মোট ১০৪টির ম্যাচের মধ্যে ৭৭টির জন্য প্রতিটি ক্ষেত্রে ১০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে গত বুধবার ওয়ার্ল্ড লিবার্টি ফোরামে এই তথ্য জানান ইনফান্তিনো। সম্মেলনে নেতৃত্বস্থানীয় ব্যবসায়ী, সিনেটর ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে শুরু হবে ২৩তম ফিফা বিশ্বকাপ। এর বেশির ভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

ওয়ার্ল্ড লিবার্টি ফোরামের সম্মেলনস্থলে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসির সঙ্গে সাক্ষাৎকারে ফিফা সভাপতি টিকিট বিতরণের নীতি নিয়ে কথা বলেন। এবারের বিশ্বকাপে টিকিটের উচ্চমূল্য নিয়ে সমালোচনা করা হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহারান মামদানিসহ কয়েকজন রাজনীতিবিদও টিকিটের দামকে সমালোচনা করেছেন।

ইনফান্তিনো বলেন, ‘বিক্রির জন্য থাকা ৭০ লাখ টিকিটের বিপরীতে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন এসেছে।’ যদিও সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ জানিয়েছে, এই হিসাব স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ ওঠেছে যে, আবেদনের অনেকগুলো বটের মাধ্যমে করা হয়েছে। তবে ফিফার পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রতিটি আবেদন স্বতন্ত্র ক্রেডিট কার্ডের মাধ্যমে যাচাই করা হয়েছে।

ইনফান্তিনো আরও বলেন, ‘আমাদের মোট ম্যাচসংখ্যা ১০৪। প্রায় ৬০০ কোটি মানুষ এই ম্যাচগুলো দেখবেন। এই ১০৪টি ম্যাচের মধ্যে ৭৭টিতে ১০ লাখের বেশি টিকিটের আবেদন এসেছে। প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি সম্পূর্ণ হয়েছে। আমরা কিছু টিকিট শেষ মুহূর্তে বিক্রির জন্য সংরক্ষণ করি, তবে প্রতিটি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে।’

তিনি আরও দাবি করেছেন, এবারের বিশ্বকাপ থেকে ফিফা ১১০ কোটি ডলারের বেশি আয় করবে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে এর প্রভাব পড়বে ৩০০ কোটি ডলার।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা...

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত...

সবজি ও মসলার বাজারে আগুন

রমজান শুরু হতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির...

ভাষা শহীদদের স্মরণে রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

এআইয়ের দখলে চাকরির বাজার, ভবিষ্যৎ কতটা প্রস্তুত

২০৩০ সাল কল্পনা করলে দেখা যেতে পারে এক ভিন্ন...

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...

অস্ট্রেলিয়া কোচের ব্যাখ্যা, টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বহীন বলা ভিত্তিহীন

বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এমন অসহায় অবস্থার চিত্র খুব কম...

ফাহিমার ঝড়, পাকিস্তান নারী ‘এ’ দল ৫৪ রানে অলআউট

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ...
spot_img

আরও পড়ুন

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড় ধরনের চ্যালেঞ্জ দাঁড়িয়ে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জনতার বিপুল সমর্থনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দাবির প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিষয়টি বিস্তারিত পর্যালোচনা ছাড়া...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার ভোর...

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন ঝিনাইদহ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক টোটন হোসেন (২৫) এবং স্বর্ণ ব্যবসায়ী শান্ত...
spot_img