Friday, February 20, 2026
28 C
Dhaka

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের বিভিন্ন এলাকার রেস্তোরাঁ এবং ফুটপাতগুলোতে ইফতারসামগ্রী সাজিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানা, শাহি ঈদগাহ, উপশহর, সোবহানীঘাট, মীরাবাজার, শিবগঞ্জ, পাঠানটুলা, মদিনামার্কেট, সুবিদবাজার, লামাবাজার, তালতলা ও কাজিরবাজারসহ শহরের বিভিন্ন স্থানে বিক্রেতারা ইফতারির প্রস্তুতি শুরু করেছেন।

বিক্রেতারা জানান, রোজাদারদের মধ্যে চাহিদার শীর্ষে এবারও আখনি ও পাতলা খিচুড়ি। নগরের বিভিন্ন রেস্তোরাঁ ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানেই নানা পদের ইফতারি রয়েছে। তবে আখনি ও পাতলা খিচুড়ির বিক্রি সবচেয়ে বেশি। কোথাও কোথাও পাতলা খিচুড়ির সঙ্গে ভুনা খিচুড়িও পাওয়া যাচ্ছে।

পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি আবদুল করিম চৌধুরী (কিম) বলেন, সিলেটের আখনি ঢাকার তেহারির মতো হলেও স্বাদে আলাদা। সুগন্ধি চাল ও মাংস দিয়ে রান্নার পদ্ধতি অনুরূপ হলেও সিলেটি আখনির স্বতন্ত্রতা রয়েছে। এই কারণে এটি ইফতারের সময় সবসময় রোজাদারদের পছন্দের শীর্ষে থাকে।

সিলেটে আগে ঘরোয়া পরিবেশে আখনি ও পাতলা খিচুড়ি তৈরি হতো, এখনো অনেক পরিবারে এ রীতি বজায় আছে। পাশাপাশি হোটেল ও রেস্তোরাঁগুলোতেও এই দুটি পদের কদর রয়েছে। এক দশক ধরে সিলেটের ইফতারি বাজারে আখনি, ভুনা খিচুড়ি ও পাতলা খিচুড়ি সহ নানা উপাদেয় ও বৈচিত্র্যময় ইফতারি সরবরাহ করা হচ্ছে।

দোকানিরা জানান, প্রতি কেজি মাটন আখনি ৪৫০–৫০০ টাকা, বিফ আখনি ৩৮০–৪২০ টাকা, চিকেন আখনি ৩২০–৩৪০ টাকা, ভুনা খিচুড়ি ১৫০–১৭০ টাকা, পাতলা খিচুড়ি বড় বাটি ১২০ টাকা ও ছোট বাটি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। অভিজাত রেস্তোরাঁয় দাম এই দামের চেয়ে ১০০–১৫০ টাকা বেশি।

জিন্দাবাজার এলাকার পানসী রেস্টুরেন্টের দায়িত্বরত কর্মকর্তা জাহাঙ্গীর আহমেদ বলেন, রমজানের প্রথম দিনেই এখানে গড়ে ২০০ কেজি আখনি এবং ৫০ কেজি পাতলা খিচুড়ি প্রস্তুত করা হয়। রমজানের কয়েক দিন গেলে এ দুটি পদের চাহিদা আরও বেড়ে যাবে।

বন্দরবাজারের ভ্রাম্যমাণ বিক্রেতারা জানিয়েছেন, তাদের দোকানে জিলাপি, ছোলা, চপ, বেগুনি, পেঁয়াজু ও শাকের বড়া বিক্রি হলেও আখনি ও পাতলা খিচুড়ি সবচেয়ে বেশি ক্রেতাদের কাছে কদর পেয়ে থাকে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫...

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...

ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, ঘণ্টায় কামড়াতে আসে ৮৫০টি

রাজধানীতে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায়...

অগ্নিদগ্ধ ভবনে শিল্পপ্রদর্শনী, স্মৃতি ও প্রতিবাদের সংলাপ

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি সংবাদপত্র ভবন...

মিরসরাইয়ের বেদে পল্লিতে ঐতিহ্যবাহী পেশার সংগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় বেদে পল্লিতে প্রায় পাঁচ...
spot_img

আরও পড়ুন

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত যুক্ত হওয়ার মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এসব জাত সারা...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম দশক রহমতের। এ মাসে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা এবং অন্তরে সেই আশাকে লালন...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহ ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ নিয়ে তারা শহরের বাজারে বিক্রি করতে যান। বাজারে গিয়ে দেখা যায়, খালি আছে মাত্র একটি...
spot_img