Friday, February 20, 2026
28 C
Dhaka

বসন্তে বিরল উদালগাছে রঙের উৎসব

বসন্তের আগমনী হাওয়ায় রঙিন হয়ে উঠেছে মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা। পাতাহীন শাখা-প্রশাখার মাথায় ফুটে থাকা কমলা-হলুদ রঙের উদাল ফুল এখন পথচারীদের দৃষ্টি কাড়ছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের সৈয়দ মুজতবা আলী সড়ক ও মুসলিম কোয়ার্টার এলাকায় এমন দৃশ্য দেখা যায়।

কয়েক দিন আগে শহরের প্রবীণ সাংস্কৃতিক সংগঠক সৈয়দ আবদুল মোতালিব একটি অচেনা ফুল দেখে এর পরিচয় জানতে চান। পরে খোঁজখবর নিয়ে তিনি জানান, সেটি উদাল ফুল। এরপর শহরের বিভিন্ন স্থানে ঘুরে এই ফুলের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়।

মুসলিম কোয়ার্টার এলাকায় একটি বাসার সীমানাপ্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি বড় উদালগাছ এখন ফুলে ফুলে ভরে উঠেছে। দালানকোঠা ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে যাওয়া গাছটির পাতাহীন ডালে ঝোপের মতো ধরে আছে ফুলমঞ্জরি। ফাগুনের রোদে কমলা-হলুদ আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। বসন্তের বাতাসে দুলছে ফুল, যেন প্রকৃতির নিজস্ব উৎসব।

গাছটিতে উড়ে এসে বসছে কাঠশালিক, শালিক ও বুলবুলি। ডাল থেকে ডালে ছুটে বেড়াচ্ছে তারা। ওপর আকাশে চক্কর দিচ্ছে কয়েকটি চিল। শহরের ব্যস্ত পরিবেশের মাঝেও এমন প্রাকৃতিক দৃশ্য পথচারীদের থমকে দাঁড়াতে বাধ্য করছে।

শহর ঘুরে অন্তত পাঁচ-ছয়টি স্থানে উদালগাছে ফুল ফুটতে দেখা গেছে। সৈয়দ মুজতবা আলী সড়কে মা ও শিশু মাতৃমঙ্গল হাসপাতালের পশ্চিম পাশে সড়কের উত্তর দিকে একটি ছোট গাছেও পাতাহীন ডালের মাথায় ঘন হয়ে ফুটেছে ফুল। সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি সড়কের প্রায় উত্তর প্রান্তে একটি বাড়ির ভেতরে বড় উদালগাছটি এখন হলুদ-সোনালি ফুলে ছেয়ে আছে। নিচে সড়কের ওপর ঝরে পড়ছে পাপড়ি। শান্তিবাগ ওয়াকওয়েতেও একটি ছোট উদালগাছে ফুল ফুটেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আরও কিছুদিন পর ফুল ঝরে গিয়ে গাছে ফল ধরবে। পরে সেই ফল ফেটে ফুলের মতো আকার নেবে এবং লাল রঙে রাঙিয়ে তুলবে গাছটিকে। একসময় পাহাড়ি এলাকায় সহজেই উদালগাছ দেখা যেত। তবে বন উজাড় ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে এখন এটি অনেকটাই বিরল হয়ে পড়েছে। বর্তমানে উদালকে সংরক্ষিত গাছ হিসেবে বিবেচনা করা হয়।

স্থানীয়ভাবে জানা যায়, অতীতে উদালগাছের বাকল থেকে আঁশ সংগ্রহ করে রশি তৈরি করা হতো, যা গেরস্থালির কাজে ব্যবহৃত হতো। সময়ের পরিবর্তনে সেই ব্যবহার কমে গেলেও প্রতিকূলতার মধ্যেও শহর ও গ্রামে টিকে আছে কিছু উদালগাছ। বসন্ত এলে তারা আবারও ফুল ও ফলের রঙে প্রকৃতিকে রাঙিয়ে তোলে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ...

‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে

নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহস্পতিবার...

পরিবহন খাতে চাঁদাবাজি বৈধ কি অবৈধ

সড়ক পরিবহন, রেল ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল...

রমজান মাসে বদলে গেছে জীবনযাপনের ছন্দ

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। দেশের মুসলিম জনসাধারণ মহান...

সিলেটে রোজার প্রথম দিনে আখনি ও পাতলা খিচুড়ির চাহিদা বেড়ে গেছে

সিলেটে রোজার প্রথম দিনেই জমে উঠেছে ইফতারির বাজার। নগরের...

আবদুস সাত্তার পাটোয়ারী পেলেন প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা পদ

বিএনপির কেন্দ্রীয় দপ্তরের নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারীকে...

৭৫ বছরের ঐতিহ্যবাহী জিলাপি দোকান

রাজশাহীর বাটার মোড়ে অবস্থিত এই ছোট্ট জিলাপি দোকান ৭৫...

স্বাধীনতার বাস্তবতা নিয়ে প্রশ্ন

বর্তমান বাংলাদেশের বাস্তবতা আর ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কাগজে-কলমে...

ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, ঘণ্টায় কামড়াতে আসে ৮৫০টি

রাজধানীতে মশার উপদ্রব উদ্বেগজনক হারে বেড়েছে। সাম্প্রতিক এক গবেষণায়...

অগ্নিদগ্ধ ভবনে শিল্পপ্রদর্শনী, স্মৃতি ও প্রতিবাদের সংলাপ

সংঘবদ্ধ উগ্রবাদীদের হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত একটি সংবাদপত্র ভবন...

মিরসরাইয়ের বেদে পল্লিতে ঐতিহ্যবাহী পেশার সংগ্রাম

চট্টগ্রামের মিরসরাই উপজেলার মধ্যম সোনাপাহাড় বেদে পল্লিতে প্রায় পাঁচ...
spot_img

আরও পড়ুন

কৃষিতে গবেষণার সাফল্যে আরও ছয় জাত

দেশের শস্যভান্ডার আরও সমৃদ্ধ হলো দুটি হাইব্রিডসহ ছয়টি নতুন উচ্চ ফলনশীল ধানের জাত যুক্ত হওয়ার মাধ্যমে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত এসব জাত সারা...

রমজানে রহমত লাভের শিক্ষা

মহিমান্বিত মাহে রমজান শুরু হয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী রমজানের প্রথম দশক রহমতের। এ মাসে আল্লাহর রহমত লাভের চেষ্টা করা এবং অন্তরে সেই আশাকে লালন...

দেহের রোগ প্রতিরোধে ভিটামিন ‘সি’

ভিটামিন ‘সি’ এক ধরনের অ্যাস্করবিক অ্যাসিড, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি দেহ ও ত্বকের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। পাশাপাশি...

তরমুজের হিসাবেই মিলল অদৃশ্য ক্ষতির রহস্য

রাজু ও মোহন দুই ভাই। নিজেদের খেত থেকে তরমুজ নিয়ে তারা শহরের বাজারে বিক্রি করতে যান। বাজারে গিয়ে দেখা যায়, খালি আছে মাত্র একটি...
spot_img