Thursday, February 19, 2026
32 C
Dhaka

দামকুড়ায় ইউপি সদস্য হত্যার প্রধান আসামি আটক

রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার ( ৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বড়ইকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) র‍্যাব-৫-এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাজিবুল ইসলাম ওরফে রাজিব (৩৫)। তাঁর বাড়ি দামকুড়া থানার শিতলাই (বাথানবাড়ী) গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাতে নিজ বাড়ির সামনে একটি চায়ের দোকানে গরু কেনাবেচাকে কেন্দ্র করে মোশাররফ হোসেনের সঙ্গে আসামিদের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে আসামিরা বাঁশের লাঠি দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে চারজন নামীয় এবং আরও সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে মারধর করে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোশাররফকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি সকালে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর মোশাররফের ছেলে বাদী হয়ে দামকুড়া থানায় চারজনের নাম উল্লেখ করে এবং সাত থেকে আটজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। থানা-পুলিশের পাশাপাশি র‍্যাব-৫ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এর আগে ১ ফেব্রুয়ারি একই মামলায় শিতলাই গ্রামের মোছাব্বর হোসেনের দুই ছেলে রফিকুল ইসলাম ওরফে রাকিব এবং আরিফুল ইসলাম ওরফে আরিফকে গ্রেপ্তার করা হয়। তাঁরা মামলার ৩ ও ৪ নম্বর আসামি।

র‍্যাব-৫ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ...

মেটার এআই অবকাঠামোয় বাড়ছে এনভিডিয়ার নির্ভরতা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের বৈশ্বিক বাজারে নিজেদের আধিপত্য...

সিলেটে ৯ দিন পর ভূমিকম্প, ছাতক উৎপত্তিস্থল

সিলেটে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে ৪ দশমিক ১...

কেপিএম স্কুলের প্রাক্তন ‘ফার্স্ট বয়’ জাহেদ উর রহমান প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিল স্কুলের প্রাক্তন...

গভীর রাতে গেজেট প্রকাশ, নির্বাচন কমিশনের দায়িত্বে প্রশ্ন

ঢাকায় বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য...

রমজানের প্রথম দিনেই ইফতারির ভিড়ে মুখর চকবাজার

রমজানের প্রথম দিনেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারে ইফতারসামগ্রীর বাজার...

রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিয়ে তুরস্ক প্রতিনিধিদলের আশ্বাস

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার...

আদালতে অগ্রগতি নেই ওসমান হাদি হত্যা মামলার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা...

ভারতের যৌনপল্লি থেকে ১১ বাংলাদেশি নারী উদ্ধার

ভারতের পুনে শহরের বুধওয়ার পেথ এলাকার যৌনপল্লি থেকে ১১...

সুজাতপুর বাজারে রমজান ঘিরে বণিক সমিতির নোটিশে বিতর্ক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে রমজান মাসে সব...

ভাঙা কার্যালয়ে ব্যানার টাঙিয়ে আওয়ামী লীগের সংক্ষিপ্ত কর্মসূচি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ভাঙা ও পোড়ানো আওয়ামী লীগের কার্যালয়ে...
spot_img

আরও পড়ুন

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিরিয়া ছাড়ছে মার্কিন সেনারা

মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আগামী কয়েক মাসের মধ্যে সিরিয়া থেকে অবশিষ্ট মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ...

রমজান মাসে ইফতারের ফজিলত

সারাদিন সিয়াম সাধনার পর সূর্যাস্তে রোজা ভঙ্গ করার খাবার ও পানীয়কে ইফতার বলা হয়। ইফতার শুধু ক্ষুধা নিবারণের বিষয় নয়, এটি সুন্নত, বরকতময় ইবাদত...

জনপ্রিয় ইউটিউবারের হাত ধরে ঘরোয়া ইফতার আয়োজন

পবিত্র রমজান উপলক্ষে ইফতারের আয়োজনকে আরও সহজ ও মুখরোচক করতে তিনটি বিশেষ রেসিপি তুলে ধরেছেন জনপ্রিয় ইউটিউবার মাহিম আহমেদ। খাবারবিষয়ক ভিডিও কনটেন্টের জন্য পরিচিত...

“বিদেশে স্বপ্ন পূরণের পথে ১৮ বছরের ফাহাদ হারালেন জীবন, শোকাহত পরিবার।”

চট্টগ্রাম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ – ১৮ বছর বয়সী ফাহাদ এসএসসি পরীক্ষা দেওয়ার বয়সে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দক্ষিণ আফ্রিকায় পাঠানো হয়েছিল। দালালের মাধ্যমে দীর্ঘ...
spot_img