Thursday, February 19, 2026
29 C
Dhaka

ইরান পারমাণবিক অস্ত্র বানালে তুরস্কও একই পথে হাঁটতে পারে: পররাষ্ট্রমন্ত্রী

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য নষ্ট হতে পারে এবং আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। এমন পরিস্থিতিতে তুরস্ককেও পারমাণবিক অস্ত্র উন্নয়নের পথে হাঁটতে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

গত সপ্তাহে সিএনএন তুর্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। তবে তুরস্কের নিজের পারমাণবিক অস্ত্র থাকা উচিত কি না, এ বিষয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। ফিদান বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনা চালাচ্ছে এবং সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়েও জল্পনা রয়েছে। তবে তার দাবি, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়—এমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই।

তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পারমাণবিক অস্ত্রবিরোধী ফতোয়ার কথাও তুলে ধরেন। তার মতে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে, তবে অস্ত্র তৈরির পথে যায়নি। ফিদান বলেন, “সমস্যা শাসন ব্যবস্থা নয়, বরং তাদের নেয়া সিদ্ধান্ত।”

তুরস্ক সরকার প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার বিরোধিতা করেছে। সম্প্রতি ইস্তাম্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে স্বাগত জানানো হয়। ফিদান আরও বলেন, তুরস্ক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী দেশ হলেও দেশটির নেতৃত্ব দীর্ঘদিন ধরে বলছে, সব দেশের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থাকা উচিত।

২০১৯ সালে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রশ্ন তুলেছিলেন, কেন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো দেশ পারমাণবিক অস্ত্র রাখতে পারবে, কিন্তু অন্যরা পারবে না। তুরস্ক আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অতিরিক্ত প্রটোকলেও সই করেছে, যার ফলে দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে কঠোর নজরদারি চালানো হয়।

তুরস্ক জ্বালানি খাতে রাশিয়ার সঙ্গে কাজ করছে এবং দেশটির প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আক্কুইউতে নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রোসাটোম। এই প্রকল্পে চারটি রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে, যা ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে চালু হওয়ার কথা। ভবিষ্যতে কৃষ্ণসাগর উপকূলের সিনোপ ও ইস্তাম্বুলের কাছে আরও রিঅ্যাক্টর নির্মাণের পরিকল্পনা রয়েছে। দক্ষিণ কোরিয়া, রাশিয়া বা চীন এই প্রকল্পে যুক্ত হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কোম্পানি ওয়েস্টিংহাউস ইলেক্ট্রিকও তুরস্কের পারমাণবিক প্রকল্পে অংশ নেয়ার আগ্রহ দেখিয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রমজানে ইফতারিতে মুড়ি কতটা নিরাপদ

পবিত্র রমজান মাসে ইফতারের টেবিলে যে খাবারটি সবচেয়ে পরিচিত,...

রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটি ছিল ইউটিউবের গোলযোগের কারণ

সাময়িক গোলযোগ কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম...

ওয়েবসাইট ব্যবস্থাপনায় সহজ নির্দেশে কাজ করবে ওয়ার্ডপ্রেসের নতুন এআই

ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও হোস্টিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম তাদের সেবায়...

রমজানের রোজায় নিয়তের গুরুত্ব ও সঠিক ধারণা

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর...

রান্নাঘরে স্টিল ও কাচের কনটেইনার ব্যবহারের সুবিধা-অসুবিধা

খাবার সংরক্ষণের পাত্র বেছে নেওয়া অনেকের কাছেই সাধারণ সিদ্ধান্ত...

নজরদারি সংস্কারে নতুন আইনি কাঠামোর পথে বাংলাদেশ

বাংলাদেশের নজরদারি প্রযুক্তির ইতিহাসে ২০১৫ থেকে ২০২৫ সালকে একটি...

মানসিক প্রশান্তিতে জিকিরের ভূমিকা

আধুনিক বিশ্বে মানুষের ভোগ-বিলাস ও বস্তুগত অর্জন বেড়েছে, কিন্তু...

অন্তঃসত্ত্বা নারীদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

গর্ভাবস্থায় নির্ধারিত সময়ের আগেই গর্ভথলির পানি ভেঙে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের...

রেডিওতে AI ব্যবহারে সুযোগ ও ঝুঁকি

বিশ্বের অন্যতম দীর্ঘস্থায়ী ও জনপ্রিয় গণমাধ্যম রেডিও দ্রুত পরিবর্তিত...

মুসলিম উম্মাহর প্রতি সৌদি গ্র্যান্ড মুফতির বার্তা

পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহকে তাকওয়া ও আত্মশুদ্ধির পথে...

নিয়মিত খেজুরে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে

পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকলেও পুষ্টিবিজ্ঞান...

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...
spot_img

আরও পড়ুন

রমজানে ইফতারিতে মুড়ি কতটা নিরাপদ

পবিত্র রমজান মাসে ইফতারের টেবিলে যে খাবারটি সবচেয়ে পরিচিত, তা হলো মুড়ি। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ বা জিলাপির সঙ্গে মুড়ি যেন অবিচ্ছেদ্য অংশ।...

রেকমেন্ডেশন সিস্টেমে ত্রুটি ছিল ইউটিউবের গোলযোগের কারণ

সাময়িক গোলযোগ কাটিয়ে আবারও স্বাভাবিক হয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের কার্যক্রম। সেবা বিঘ্ন ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুসারে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী লাখ লাখ...

ওয়েবসাইট ব্যবস্থাপনায় সহজ নির্দেশে কাজ করবে ওয়ার্ডপ্রেসের নতুন এআই

ওয়েবসাইট ডেভেলপমেন্ট ও হোস্টিং প্ল্যাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকম তাদের সেবায় নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহায়ক যুক্ত করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেওয়া এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, নতুন...

রমজানের রোজায় নিয়তের গুরুত্ব ও সঠিক ধারণা

রমজানের রোজা ইসলামের অন্যতম ফরজ ইবাদত। হিজরতের দেড় বছর পর আল্লাহ তাআলা রোজা ফরজ করেন এবং কোরআনে ইরশাদ করেন—“হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ...
spot_img