Wednesday, February 18, 2026
25 C
Dhaka

ওসমান হাদির জবানবন্দি ট্রাইব্যুনালে আমলে নেওয়া হলো

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে করা মামলায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির জবানবন্দি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২–এ আমলে নেওয়া হয়েছে। গুলিতে নিহত হওয়ার আগে ওসমান হাদি এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে জবানবন্দি দিয়েছিলেন।

আজ বুধবার প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এই জবানবন্দি আমলে নেওয়ার জন্য আবেদন করলে তা ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ মঞ্জুর করেন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের আন্দোলনের অন্যতম সিপাহসালা ছিলেন হাদি। তিনি প্রত্যক্ষ করেছিলেন, কীভাবে এই বিপ্লব সংঘটিত হয়েছে এবং তাঁদের ওপর গণহত্যা ও আক্রমণ চালানো হয়েছে। শহীদ হওয়ায় তিনি নিজে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে পারেননি, তাই জবানবন্দি আমলে নেওয়ার আবেদন প্রেরণ করা হয়েছে।

ওবায়দুল কাদের ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এ সকল আসামিই পলাতক।

ওসমান হাদি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ঢাকার পল্টন মডেল থানার বক্স কালভার্ট রোড এলাকায় গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে স্থানান্তর করা হয়। সেখানেই ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় তিনি মারা যান।

মামলার প্রথম সাক্ষী এম এ রাজ্জাক গতকাল এবং আজ জবানবন্দি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ২০২৪ সালের ১৯ জুলাই তার ছেলে মো. আসিফ ইকবালকে মিরপুর–১০ নম্বর ফলপট্টি এলাকায় গুলি করে হত্যা করা হয়। তার ছেলের হত্যাকাণ্ডের জন্য ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিম, আলী আরাফাত, সাদ্দাম হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, ইলিয়াস মোল্লা, এনাম, শেখ ফজলে শামস পরশসহ অন্যান্য আওয়ামী লীগের নেতারা দায়ী।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে...

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের...

আজ থেকে তারাবি ও রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার...

এমএস অফিস জানলেই মিলতে পারে এনজিওর চাকরি

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রে কাজের জন্য মৌলিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন...

নারায়ণগঞ্জে সমর্থকদের ব্যানার টাঙানো ও স্লোগান

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ...

কমলো স্বর্ণের দাম, জানুন নতুন ভরি মূল্য

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে।...

ভিনিসিউসের বিরুদ্ধে বেনফিকার আর্জেন্টাইন তারকার বর্ণবাদী গালির অভিযোগ

লুজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে চলে...

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ...

বাড়ছে খাবারের দাম, যুদ্ধই পকেট কাটছে রাশিয়ানদের?

ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের যুদ্ধ চার বছর পার হতে চলেছে।...

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উদ্বোধন

নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায়...

কলেজে রোজার ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ কবে?

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ...

রমজানে বিদ্যুৎ সরবরাহে বিশেষ নির্দেশনা

আসন্ন পবিত্র রমজান মাসে সাহরি, ইফতার ও তারাবির সময়...

হাবিবুল বাশার প্রস্তাব পেলেন প্রধান নির্বাচক পদে

সাবেক টাইগার অধিনায়ক হাবিবুল বাশার সুমন প্রধান নির্বাচক পদে...
spot_img

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকার প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। নতুন...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। অপেক্ষমাণ...

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের প্রতিবাদে পরীক্ষা বর্জন করেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে...

আজ থেকে তারাবি ও রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এই তথ্য জানানো হয়। চাঁদ দেখা যাওয়ায় আজ...
spot_img