Wednesday, February 18, 2026
22 C
Dhaka

শিক্ষক নেতাদের অভিযোগ, নোবিপ্রবিতে নিয়োগ ও অর্থ ব্যবস্থাপনায় অনিয়ম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন বিএনপিপন্থী শিক্ষক নেতারা। আজ বুধবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সাদা দলের সভাপতি অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম লিখিত বক্তব্যে এই অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আবদুল কাইয়ুম মাসুদসহ অন্যান্য শিক্ষক নেতারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, বর্তমান উপাচার্য মুহাম্মদ ইসমাইলের ১৬ মাসের মেয়াদকালে ৩৪ জন শিক্ষক নিয়োগ করা হয়েছে, যার মধ্যে ৩১ জন জামায়াতপন্থী এবং বাকিরা বিএনপি ও অন্যান্য মতাদর্শের। এ ছাড়া ২১ জন কর্মকর্তার মধ্যে ১৯ জন জামায়াতপন্থী। শিক্ষকদের মধ্যে কয়েকজন সাবেক ছাত্রশিবির নেতা বলে জানা যায়। নয়জন শিক্ষকের একাডেমিক যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলা হয়; তাদের মধ্যে দুজনের কোনো প্রকাশনা নেই।

শিক্ষক নেতারা আরও অভিযোগ করেছেন, পদবী ও নিয়োগ প্রক্রিয়ায় নিয়মবহির্ভূত কার্যক্রম হয়েছে। পদার্থবিজ্ঞান বিভাগে একমাত্র প্রার্থী নিয়োগ বোর্ডে বসানো হয়েছে এবং তড়িৎ প্রকৌশল (ইইই) বিভাগে পরীক্ষায় প্রথম হওয়া এক নারী প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।

অর্থ ও প্রশাসনিক ব্যবস্থাপনাতেও অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষক নেতারা দাবি করেছেন, ভর্তি পরীক্ষায় সাধারণ শিক্ষকেরা ২৬ হাজার টাকা সম্মানী পেয়েছেন, কিন্তু উপাচার্য, সহ–উপাচার্য ও ট্রেজারার প্রত্যেকে দুই লাখ টাকা করে নিয়েছেন। সফটওয়্যার উন্নয়নের নামে ৫ লাখ ৩১ হাজার টাকা আত্মসাতের অভিযোগও করা হয়। গত দুই মাসে উপাচার্য ও সংশ্লিষ্টদের কক্ষ সংস্কারে ৭৬ লাখ টাকা ব্যয় হয়েছে এবং ১৮ লাখ টাকার বৈদ্যুতিক সামগ্রী স্থাপনের কাজ চলমান রয়েছে।

লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়েছে, উপাচার্য নিজে বিজ্ঞান অনুষদের শিক্ষক হলেও একাউন্টিং, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, আইনসহ বিভিন্ন বিষয়ে প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনে যুক্ত হচ্ছেন। নিয়োগ বোর্ডও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নীতিমালা লঙ্ঘন করে গঠিত হয়েছে।

অভিযোগের বিষয়ে উপাচার্য মুহাম্মদ ইসমাইল প্রথম আলোকে বলেন, দায়িত্ব নেওয়ার পর নিয়োগে মেধা ও যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। দলীয় পরিচয়ে কাউকে নিয়োগ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। প্রতিটি নিয়োগ বোর্ড ইউজিসির নীতিমালা ও বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে গঠিত হয়েছে। সফটওয়্যার বিল ও কক্ষ সংস্কারের কাজও সরকারি বিধি মেনে সম্পন্ন হয়েছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে...

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের...

আজ থেকে তারাবি ও রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার...

এমএস অফিস জানলেই মিলতে পারে এনজিওর চাকরি

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রে কাজের জন্য মৌলিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন...

নারায়ণগঞ্জে সমর্থকদের ব্যানার টাঙানো ও স্লোগান

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ...

কমলো স্বর্ণের দাম, জানুন নতুন ভরি মূল্য

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে।...

ভিনিসিউসের বিরুদ্ধে বেনফিকার আর্জেন্টাইন তারকার বর্ণবাদী গালির অভিযোগ

লুজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে চলে...

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ...

বাড়ছে খাবারের দাম, যুদ্ধই পকেট কাটছে রাশিয়ানদের?

ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের যুদ্ধ চার বছর পার হতে চলেছে।...

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উদ্বোধন

নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায়...

কলেজে রোজার ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ কবে?

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ...
spot_img

আরও পড়ুন

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও বার্সেলোনা জিরোনার কাছে হেরে টেবিলের শীর্ষপদে উঠে উঠতে পারেনি। বুধবারের খেলায় বার্সা মাঠে নেমেছিল জয়লাভের...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকালে নির্ধারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকার প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। নতুন...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। অপেক্ষমাণ...
spot_img