Wednesday, February 18, 2026
22 C
Dhaka

যুক্তরাষ্ট্র কি ইরানের বিরুদ্ধে বড় সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে?

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি দ্রুত বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অঞ্চলটিতে এফ-৩৫ লাইটনিং টু, এফ-২২ র‍্যাপ্টর এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকনসহ ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিমান ও নৌ সক্ষমতা শক্তিশালী করার ধারাবাহিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমন সামরিক তৎপরতার মধ্যেই মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জেনেভায় অনুষ্ঠিত পরমাণু আলোচনায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ‘অগ্রগতি’ হয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন, ‘এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা বাকি আছে’। ফলে কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিললেও সম্ভাব্য উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি বলে বিশ্লেষকদের ধারণা।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, চলতি মাসের শুরুর প্রথম দফা বৈঠকের তুলনায় মঙ্গলবারের আলোচনা বেশি ‘গঠনমূলক’ ছিল। তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সম্ভাব্য চুক্তির লক্ষ্যে দুই পক্ষ ‘নির্দেশনামূলক নীতিমালায়’ একমত হয়েছে। যদিও চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা প্রয়োজন বলে ইঙ্গিত দেন তিনি।

এদিকে ট্রাম্প প্রশাসন সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে ইরানের আশপাশে ভারী সামরিক শক্তি জড়ো করছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তেহরানের পারমাণবিক পরিকল্পনা এবং জানুয়ারিতে বিক্ষোভ দমনে সহিংসতার অভিযোগে ইরানের ওপর চাপ বাড়িয়েছে ওয়াশিংটন।

গত জানুয়ারির শেষদিকে আরব সাগরে একটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এক ডজন এফ-১৫ ঈগল যুদ্ধবিমান, একটি এমকিউ-৯ ড্রোন এবং কয়েকটি এ-১০ থান্ডারবোল্ট টু গ্রাউন্ড অ্যাটাক বিমান জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটিতে পৌঁছেছে।

স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, নির্দেশিত ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক ভূমধ্যসাগর পেরিয়ে মিশরের সুয়েজ খাল অতিক্রম করে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। একই সময়ে মার্কিন নৌবাহিনীর এমকিউ-ফোরসি ট্রিটন নজরদারি ড্রোন উপসাগরীয় অঞ্চলে টহল দিচ্ছে। এর আগে ই-১১এ যোগাযোগ বিমান, পি-৮ পসেইডন, ই-৩ সেন্ট্রি নজরদারি ও অন্যান্য গোয়েন্দা বিমানও মোতায়েনের তথ্য পাওয়া যায়।

এছাড়া অঞ্চলটিতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর কথাও জানা গেছে, যা সামরিক প্রস্তুতির মাত্রা বাড়ার ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে সামরিক মহড়ার অংশ হিসেবে তারা কয়েক ঘণ্টার জন্য হরমুজ প্রণালীর একটি অংশ বন্ধ রাখবে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রফতানি নৌপথ হিসেবে পরিচিত এই প্রণালী ঘিরে অতীতেও উত্তেজনা তৈরি হয়েছে। এর আগে তেহরান পুরো হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিলেও বর্তমানে সীমিত সময়ের মহড়ার কথাই জানানো হয়েছে।

সূত্র: অ্যাক্সিওস, বিবিসি

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে...

শিক্ষক অপসারণের প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা শিক্ষক অপসারণের...

আজ থেকে তারাবি ও রোজা শুরু

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার...

এমএস অফিস জানলেই মিলতে পারে এনজিওর চাকরি

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রে কাজের জন্য মৌলিক কম্পিউটার জ্ঞানসম্পন্ন...

নারায়ণগঞ্জে সমর্থকদের ব্যানার টাঙানো ও স্লোগান

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আজ...

কমলো স্বর্ণের দাম, জানুন নতুন ভরি মূল্য

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে।...

ভিনিসিউসের বিরুদ্ধে বেনফিকার আর্জেন্টাইন তারকার বর্ণবাদী গালির অভিযোগ

লুজ স্টেডিয়ামে দুর্দান্ত গোলের পর কর্নার ফ্ল্যাগের কাছে চলে...

ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা শেষ

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার পরোক্ষ...

বাড়ছে খাবারের দাম, যুদ্ধই পকেট কাটছে রাশিয়ানদের?

ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের যুদ্ধ চার বছর পার হতে চলেছে।...

বিশ্বকাপজয়ী মেসুত ওজিল ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রজেক্ট উদ্বোধন

নতুন সরকারের শপথ এবং মন্ত্রীসভা নিয়ে দেশ যখন আলোচনায়...

কলেজে রোজার ছুটি শুরু, বিদ্যালয় বন্ধ কবে?

পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ...
spot_img

আরও পড়ুন

জিরোনার কাছে হেরে বার্সেলোনার শীর্ষপদ অর্জন ব্যর্থ

স্প্যানিশ লা লিগায় চলতি মরশুমে শীর্ষে ওঠার লক্ষ্যে থাকলেও বার্সেলোনা জিরোনার কাছে হেরে টেবিলের শীর্ষপদে উঠে উঠতে পারেনি। বুধবারের খেলায় বার্সা মাঠে নেমেছিল জয়লাভের...

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট, অধ্যক্ষের কক্ষে তালা

স্থায়ী শিক্ষক নিয়োগের প্রতিবাদে পরীক্ষা বয়কট করে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ-এর শিক্ষার্থীদের একাংশ। বুধবার সকালে নির্ধারিত...

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকার প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করেছে। নতুন...

অপেক্ষমাণদের সরকারি মেডিকেলে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি কার্যক্রম শুরু

২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস ও বিডিএস কোর্সে দ্বিতীয় দফার মাইগ্রেশন এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। অপেক্ষমাণ...
spot_img