Wednesday, February 18, 2026
20 C
Dhaka

খাগড়াছড়ির ঝরনায় বাড়ছে পর্যটকের আগ্রহ

পাহাড়, নদী, ঝরনা আর সবুজ প্রকৃতির মেলবন্ধনে পার্বত্য জেলা খাগড়াছড়ি ক্রমেই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্য ও পাহাড়ি সংস্কৃতির সমন্বয়ে এই জেলা এখন দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে পরিণত হয়েছে। বিশেষ করে ছোট-বড় ঝরনাগুলোকে কেন্দ্র করে পর্যটন অর্থনীতিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।

সংশ্লিষ্টদের মতে, অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থা সহজ হলে খাগড়াছড়িতে পর্যটক আকর্ষণ বহুগুণে বাড়বে। দুর্গম এলাকার ঝরনাগুলোতে উন্নয়ন হলে স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

বর্তমানে খাগড়াছড়িতে রিছাং, সিজক, তৈদুছড়া, শিলাছড়ি, তুয়ারি মাইরাংসহ অন্তত ১০টি ছোট-বড় ঝরনা রয়েছে। প্রতিটির উচ্চতা গড়ে ৮০ থেকে ১৫০ ফুট পর্যন্ত। তবে যোগাযোগ ব্যবস্থা ও পর্যাপ্ত সুবিধার অভাবে অনেক ঝরনায় এখনও পর্যটকদের যাতায়াত সীমিত।

খাগড়াছড়ির সবচেয়ে জনপ্রিয় ঝরনা রিছাং। প্রতি বছর উৎসব ও ছুটির দিনে হাজারো পর্যটক এখানে ভিড় করেন। মারমা ভাষায় ‘রি’ অর্থ পানি এবং ‘ছাং’ অর্থ উঁচু স্থান থেকে গড়িয়ে পড়া। প্রায় ৩৫ মিটার উঁচু পাহাড় থেকে নেমে আসা এই ঝরনার দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে।

সম্প্রতি নতুন সম্ভাবনা হিসেবে আলোচনায় এসেছে তৈলাফাং ঝরনা। মাটিরাঙ্গা উপজেলার দুর্গম কাতালমনি পাড়ায় অবস্থিত এই ঝরনাটি প্রায় অর্ধশত ফুট উঁচু। দুর্গম পথ পাড়ি দিয়ে ইতোমধ্যে অ্যাডভেঞ্চারপ্রেমীরা এখানে যেতে শুরু করেছেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটন সম্ভাবনা যাচাই করে ঝরনাগুলোতে সড়ক ও অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইউনেস্কোর পথে ইসফাহানের ঐতিহাসিক মসজিদ

বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছয়টি ঐতিহাসিক মসজিদ নির্বাচন...

খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণের সহজ উপায়

খিটখিটে মেজাজ বর্তমান জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে।...

মহাকাশে মিলল সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণু

বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব...

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার...

দুধের সঙ্গে কোন খাবার ক্ষতিকর

শরীর সুস্থ রাখতে দুধের গুরুত্ব অপরিসীম। ভিটামিন এ, বি৬,...

নতুন গবেষণায় বদলাচ্ছে চাঁদ-পৃথিবী সম্পর্কের ধারণা

নতুন এক বৈজ্ঞানিক গবেষণায় জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবীর বায়ুমণ্ডল থেকে...

তারাবিহ নামাজের রাকাত নিয়ে আলেমদের মতামত

রমজান মাস ইবাদতের বিশেষ সময়। এই মাসে দিনের রোজার...

জীবনের উৎস বুঝতে সহায়ক হতে পারে এই আবিষ্কার

পৃথিবীর কেন্দ্রস্থলে বিপুল পরিমাণ জীবনের অপরিহার্য উপাদান হাইড্রোজেনের অস্তিত্বের...

সংসদের শপথে অঙ্গীকার রক্ষার শিক্ষা

জাতীয় সংসদ সদস্যদের শপথগ্রহণ দেশের সাংবিধানিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ...

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু...

ল্যাপটপ ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখার উপায়

বর্তমান সময়ে ল্যাপটপের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ব্যাটারির কার্যকারিতা...

উল্লাপাড়ায় শিশু তামীম হত্যা মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৭ বছরের স্কুলছাত্র তামীম হোসেন হত্যা মামলায়...

রোজার সওয়াব নষ্ট করে যেসব অভ্যাস

রমজান মাস শুধু না খেয়ে থাকার সময় নয়; এটি...

প্রকৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন চাঁদপুর

প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ঘেরা চাঁদপুর জেলা ভ্রমণপিপাসুদের জন্য একটি...
spot_img

আরও পড়ুন

ইউনেস্কোর পথে ইসফাহানের ঐতিহাসিক মসজিদ

বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্তির জন্য ছয়টি ঐতিহাসিক মসজিদ নির্বাচন করা হয়েছে। নির্বাচিত মসজিদগুলো হলো জামে আরদেস্তান, জামে জাভারে, আগা বোযর্গ কাশান, জামে নাটাঞ্জ, জামে...

খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণের সহজ উপায়

খিটখিটে মেজাজ বর্তমান জীবনে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নানা মানসিক ও শারীরিক কারণে মানুষের মেজাজে হঠাৎ পরিবর্তন আসতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, কিছু মানসিক...

মহাকাশে মিলল সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণু

বিজ্ঞানীরা মহাকাশে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় সালফারযুক্ত জৈব অণুর সন্ধান পেয়েছেন। এই অণুর ভেতরে রয়েছে ১৩টি পরমাণু, যা আগের সব আবিষ্কারকে ছাড়িয়ে গেছে।...

ইসলামে তাওবার গুরুত্ব ও ফজিলত

আল্লাহর পথে ফিরে আসাই মানুষের সবচেয়ে বড় সাফল্য। দুনিয়ার সাফল্য সাময়িক হলেও আল্লাহর দিকে প্রত্যাবর্তন চিরস্থায়ী কল্যাণের পথ খুলে দেয়। ইসলামে তাওবাকে শুধু গুনাহ...
spot_img