Saturday, June 13, 2026
33.4 C
Dhaka

স্বল্প সময়ের ভ্রমণে প্রকৃতি ও ইতিহাস

ব্যস্ত নগরজীবনের মাঝেও স্বল্প সময়ে ঘুরে আসার মতো কিছু মনোরম স্থান রয়েছে রাজধানী ঢাকার আশপাশে। প্রকৃতি, ইতিহাস ও প্রশান্তির ছোঁয়া একসঙ্গে পেতে এসব জায়গা ভ্রমণপিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। কম সময় ও কম খরচে একদিনেই ঘুরে আসা যায় এমন চারটি স্থানের কথা তুলে ধরা হলো।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত পানাম নগর প্রায় ২০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত একটি ঐতিহাসিক শহর। কয়েক শতাব্দী পুরোনো ভবনগুলো বাংলার বার ভূঁইয়াদের ইতিহাসের সাক্ষী। পানাম নগরের কাছেই সোনারগাঁও লোকশিল্প জাদুঘর এবং মেঘনা নদীর তীর। নদীর ওপারে কাশফুলে ঘেরা বিস্তৃত মাঠ পর্যটকদের বাড়তি আকর্ষণ তৈরি করে।

ঢাকার কাছাকাছি আরেকটি জনপ্রিয় স্থান নুহাশ পল্লী। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের নিজ হাতে গড়া এই বাগানবাড়িতে রয়েছে বৃষ্টি বিলাস, ভুত বিলাস, ট্রি হাউজ, ভাস্কর্য ও প্রায় ৩০০ প্রজাতির গাছ। পরিবার কিংবা প্রিয়জনদের নিয়ে একদিনেই ঘুরে আসা যায় এই স্থান থেকে।

দোহার উপজেলার মৈনট ঘাটকে বলা হয় মিনি কক্সবাজার। বিস্তৃত চর, নদীর ঢেউ আর সূর্যাস্তের দৃশ্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। এখানে পদ্মার ইলিশের স্বাদ নেওয়ার পাশাপাশি নৌকাভ্রমণের সুযোগও রয়েছে। ঢাকার কাছাকাছি হওয়ায় অল্প সময়ের মধ্যেই এখানে পৌঁছানো যায়।

সবুজে হারাতে চাইলে যেতে পারেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত জিন্দা পার্কে। প্রায় ১৫০ একর জায়গাজুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে হাজারো গাছ, জলাধার, পাখি, নৌবহর, লাইব্রেরি ও রেস্টুরেন্ট। একদিনের ভ্রমণের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে...

ডিএনএ পরীক্ষায় মিলতে পারে কেমোথেরাপির বিকল্প সিদ্ধান্ত

স্তন ক্যান্সারের চিকিৎসায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়েছেন...

ঢাকাসহ ১১ জেলায় দুপুর পর্যন্ত ঝড়-বৃষ্টির সতর্কতা

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি জেলার ওপর দিয়ে...

ভাড়ার জামানত নিজের কাজে ব্যবহার করা যাবে কি?

দোকান বা ঘর ভাড়া দেওয়ার সময় ভাড়াদাতারা প্রায়ই ভাড়াটিয়ার...

কম দামে খেলনা কিনতে চাইলে ঘুরে আসুন পুরান ঢাকার এই বাজার

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ...

ভূমিকম্পের কম্পন শোষণ করে গিজার গ্রেট পিরামিড

পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর স্থাপত্যগুলোর একটি হিসেবে বিবেচিত গিজার...

ঠোঁট না নেড়ে তিলাওয়াত করলে নামাজ শুদ্ধ হবে?

নামাজে কোরআন তিলাওয়াত বা কেরাত পড়া ফরজ ও ওয়াজিব...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ পরীক্ষায়...

অন্তঃসত্ত্বা নারীদের মুখ বেঁকে যাওয়ার কারণ কী

গর্ভাবস্থায় নারীদের শরীরে বিভিন্ন ধরনের শারীরিক ও হরমোনজনিত পরিবর্তন...

নিখোঁজের একদিন পর অচেতন অবস্থায় উদ্ধার ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা

নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের...

খাঁচাবন্দী নয়, বন্য পাখিদের মধ্যেই বেশি স্বমেহনের প্রবণতা

পাখিদের মধ্যে স্বমেহন বা হস্তমৈথুন কোনো অস্বাভাবিক আচরণ নয়,...
spot_img

আরও পড়ুন

গরমে ঘরে তৈরি করুন আম-লিচুর ঠান্ডা পুডিং

গ্রীষ্মকাল মানেই আম ও লিচুর মৌসুম। এই দুই জনপ্রিয় ফল একসঙ্গে ব্যবহার করে সহজেই তৈরি করা যায় সুস্বাদু আম-লিচুর পুডিং। স্বাদ, পুষ্টিগুণ এবং আকর্ষণীয়...

চীনের মহাপ্রাচীরে লুকিয়ে ছিল সৈন্য ও শ্রমিকদের জীবনের গল্প

চীনের মহাপ্রাচীরকে ঘিরে নতুন এক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে উঠে এসেছে বহু শতাব্দী আগের সামরিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের নানা অজানা তথ্য। বেইজিংয়ের কাছে অবস্থিত জিয়ানকৌ...

ইসলামি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ কাজে সফল হওয়ার উপায়

জীবনের গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্তে কাঙ্ক্ষিত ফল পেতে হলে দুটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ইসলামি শিক্ষায়। এর একটি কাজ শুরু করার...

বিদ্যুৎ ছাড়াই পানি শীতল রাখার সহজ উপায়

গরমের সময়ে ঠান্ডা পানি সংরক্ষণের জন্য আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাটির তৈরি ফিল্টার। একসময় যেভাবে মাটির কলসে পানি রাখা হতো, এখন তার আধুনিক রূপ...
spot_img