Tuesday, February 17, 2026
29 C
Dhaka

সরকারি সুবিধা প্রত্যাখ্যান বিএনপির এমপিদের

ত্রয়োদশ জাতীয় সংসদে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সংসদ সদস্যরা সরকারি সুবিধার আওতায় শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনের সংসদীয় দলের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শপথ গ্রহণের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা বৈঠকে অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংসদীয় দলের প্রথম বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয় বলে জানান শায়রুল কবির খান। দলীয় সূত্র বলছে, নতুন সংসদে দলীয় অবস্থান ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এর আগে সকাল পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তাঁদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে তাঁরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। তিনি জানান, তাঁরা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি।

দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবন থেকে গুলশানের বাসভবনের উদ্দেশে রওনা দেন তারেক রহমান। প্রায় ১২টা ৪০ মিনিটে তিনি সেখানে পৌঁছান বলে জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের সঙ্গে যুক্ত নির্বাহী কমিটির সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে মন্ত্রিসভার শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, শপথ অনুষ্ঠানের আগে তিনি দক্ষিণ প্লাজায় উপস্থিত থাকবেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে জানা যাবে আজ সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে...

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন...

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন...

আলোচনার আগে তীব্র হামলা–পাল্টা হামলায় উত্তপ্ত রাশিয়া–ইউক্রেন পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা...

গ্রেফতার হচ্ছেন আমিশা প্যাটেল?

বলিউডে আবারও আইনি জটিলতা। রাজপাল যাদব-এর পর এবার সমস্যায়...

ধানমন্ডিতে গলা কেটে জোড়া খুন, গৃহকর্মীর ফাঁসির রায়

ধনমন্ডিতে ছয় বছর আগে এক শিল্পপতির শাশুড়ি ও গৃহকর্মীকে...

মানিকগঞ্জের আফরোজা খানম প্রথমবার এমপি হয়ে মন্ত্রী

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনের সংসদ সদস্য আফরোজা খানম...

হাইকোর্টে ১২ ফেব্রুয়ারি গণভোটের বৈধতা চ্যালেঞ্জ

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা এবং ফলাফল স্থগিতের দাবি...

মিরপুর-১০ কোটা আন্দোলনের ঘটনায় ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী...

বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন বললেন লরেন্স ওং

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর দলটির...

সরাসরি ভোটে চার পদে নির্বাচন, বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায়

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো....

হোমনায় প্রবাসীর বাড়িতে নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লার হোমনা উপজেলায় নিজ বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রী...

গ্যালিলিও টেস্টে এআইয়ের চ্যালেঞ্জ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই যে দ্রুতগতিতে বিকাশ করছে, তা...
spot_img

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে রমজান শুরু কবে জানা যাবে আজ সন্ধ্যায়

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাস শুরুর তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে আজ সন্ধ্যায়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ক্যালেন্ডার নির্ধারিত হওয়ায় আজকের...

ছোট খাবার ঘরেও আনুন স্টাইলিশ লুক

শহুরে জীবনে ছোট ফ্ল্যাট আর ছোট খাবার ঘর এখন সাধারণ বিষয়। তবে জায়গা ছোট হলেই যে স্টাইল বা স্বাচ্ছন্দ্য বিসর্জন দিতে হবে, তা নয়।...

ভারতের এআই খাতে ৬০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা

ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় ধরনের বিনিয়োগের উদ্যোগ নিয়েছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকস্টোন। এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানিয়েছে, ভারতের এআই স্টার্টআপ নেইসাতে সর্বোচ্চ ৬০ কোটি...

হামাসকে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলো ইসরাইল

ইসরাইল ও হামাসের মধ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নতুন মাত্রা যোগ করেছে ইসরাইলি প্রশাসনের সর্বশেষ ঘোষণা। তারা হামাসকে ৬০ দিনের একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে...
spot_img