Monday, February 16, 2026
24 C
Dhaka

নিকাহ রেজিস্ট্রার লাইসেন্সে অগ্রাধিকার বিধান নিয়ে প্রশ্ন

লাইসেন্স প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রারের পুত্রসন্তানকে যোগ্যতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়ার বিধান কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে রোববার এ রুল দেন।

রুলে সংবিধানের মৌলিক অধিকার নিশ্চিতকারী অনুচ্ছেদগুলোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ৬ক বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

বিধানটির প্রেক্ষাপট

রিট আবেদনে বলা হয়, আইনের আলোকে ২০০৯ সালে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা প্রণয়ন করা হয়। পরবর্তীতে ২০১৩ সালে সংশোধনের মাধ্যমে এতে ৬ক বিধি সংযোজন করা হয়।

ওই বিধিতে বলা হয়েছে, কোনো সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ এলাকায় কোনো নিকাহ রেজিস্ট্রারের মৃত্যু বা অবসরজনিত কারণে লাইসেন্সের কার্যকারিতা শেষ হলে, নতুন লাইসেন্স প্রদানের জন্য প্রার্থী বাছাই ও লাইসেন্স মঞ্জুরের ক্ষেত্রে সংশ্লিষ্ট রেজিস্ট্রারের পুত্রসন্তানকে বিধি ৮–এর অধীন যোগ্যতা থাকা সাপেক্ষে অগ্রাধিকার দিতে হবে।

রিট ও শুনানি

৬ক বিধির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রোকনুজ্জামান চলতি মাসে রিট আবেদন করেন। আদালতে তিনি নিজেই রিটের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল করিম।

রিটকারী আইনজীবী বলেন, একই যোগ্যতা থাকা সত্ত্বেও রেজিস্ট্রারের ছেলেকে অগ্রাধিকার দেওয়ার বিধান কার্যত একটি কোটা ব্যবস্থা, যা বৈষম্যমূলক। সংবিধান অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সমান সুযোগের নিশ্চয়তা রয়েছে। ৬ক বিধির মাধ্যমে সেই সাংবিধানিক নিশ্চয়তা লঙ্ঘিত হয়েছে বলেই রিটটি করা হয়েছে।

হাইকোর্ট রুল জারি করে আইন সচিবকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর, নির্বাহী পরিচালক সেরাজুল

দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স...

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে পরিবর্তন

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের...

নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে অপতথ্যের বিস্তার

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের...

প্রাণ ও প্রকৃতিতে ইসলামের দাওয়াত

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে দ্বীনের বাণী সহজ...

এক প্রবাসী বিজ্ঞানীর প্রোগ্রামিং জীবন

বাংলাদেশি কম্পিউটার বিশেষজ্ঞ সালেহ উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে...

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে...

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে...

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া...

ভোটের পর ১৬ জেলায় হামলার অভিযোগ, জামায়াতের ফেসবুক পোস্টে উঠে ঘটনাগুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে দেশের বিভিন্ন...

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নেতা–কর্মীদের পদচারণা

খুলনায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দীর্ঘ সময়...
spot_img

আরও পড়ুন

এফইআরবির চেয়ারম্যান এম আজিজুর, নির্বাহী পরিচালক সেরাজুল

দেশের জ্বালানি খাতের সাংবাদিকদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনের মাধ্যমে নতুন নির্বাহী কমিটি গঠিত...

দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে পরিবর্তন

ভারতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন, দিল্লির মিনিস্টার (প্রেস) ফয়সাল মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন রোববার জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের...

নির্বাচন ঘিরে সামাজিক মাধ্যমে অপতথ্যের বিস্তার

১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর দেশের বিভিন্ন স্থানে সংঘাত ও সহিংসতার খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। তবে এসব ঘটনার পাশাপাশি সামাজিক...

প্রাণ ও প্রকৃতিতে ইসলামের দাওয়াত

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে দ্বীনের বাণী সহজ ও হৃদয়গ্রাহী করে পৌঁছে দিতে উপমার আশ্রয় নিতেন। প্রাণী, গাছ, ফল, নদী কিংবা আগুন—চারপাশের পরিচিত...
spot_img