Monday, February 16, 2026
20 C
Dhaka

নির্বাচনের পর ভাইরাল, কিন্তু ঘটনা ২০২৪ সালের

মাদারীপুর–১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালাকে লাঠি হাতে জনসমক্ষে কয়েকজনকে শাসন ও মারধর করতে দেখা যায়—এমন দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। তবে যাচাই করে দেখা গেছে, ভিডিওগুলো সাম্প্রতিক নয়; এগুলো ২০২৪ সালের ঘটনা।

ভিডিওগুলোর একটিতে দেখা যায়, মধ্য বয়সী এক ব্যক্তিকে কাদাপানিতে শুইয়ে রেখে লাঠি হাতে শাসাচ্ছেন হানজালা। তিনি বলছেন, ‘মাথা নিচু কর। মুখে পানি ল। আর জীবনে গাঞ্জা খাবি? তোর কত বড় সাহস, গাঞ্জা কিনতে আসছিস। তোর কলিজা কত বড় হইছে, গাঞ্জা কিনতে আসছিস। তোর কলিজাটা একবারে বাইর কইরা ফেলমু।’ পরে ওই ব্যক্তিকে কান ধরিয়ে আর মাদক কেনাবেচা না করার প্রতিশ্রুতি নিতে দেখা যায়।

আরেকটি ভিডিওতে তিন যুবককে মাথা নিচু করে দাঁড় করিয়ে লাঠি দিয়ে মারধরের দৃশ্য দেখা যায়। সেখানে বলা হয়, ভবিষ্যতে এলাকায় কেউ মাদক কিনতে গেলে তাকে উলঙ্গ করে ঝুলিয়ে রাখা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর ১৪ ফেব্রুয়ারি ভিডিওগুলো ফেসবুকে একাধিক ব্যক্তিগত প্রোফাইল থেকে ছড়িয়ে দেওয়া হয়। একটি পোস্টে ক্যাপশন দেওয়া হয়, ‘খেলাফত মজলিসের সাইদ উদ্দিন হানজালা। এমন নেতাই তো সমাজে প্রয়োজন, আলহামদুলিল্লাহ।’

এবারের নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন সাইদ উদ্দিন আহমাদ হানজালা। রিকশা প্রতীকে তিনি পান ৬৪ হাজার ৯০৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পান ৬৪ হাজার ৫২৪ ভোট।

যাচাই করে দেখা যায়, ভিডিও দুটির ঘটনা মাদারীপুরের শিবচর উপজেলার এবং এগুলো ২০২৪ সালের আগস্ট মাসের। ২০২৪ সালের ২৫ আগস্ট একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২২ আগস্ট শিবচরে মাদক কিনতে আসা চার যুবককে জুতাপেটা, লাঠিপেটা ও কান ধরে উঠবস করান স্থানীয় দুই পীরজাদা মাওলানা মো. মোহসেন ও মাওলানা হানজালা।

নির্বাচনের পর ভিডিওগুলো নতুন করে ছড়িয়ে পড়লে রোববার (৭ ডিসেম্বর) সাইদ উদ্দিন আহমাদ হানজালা তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ভিডিওগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পরের সময়ের। তাঁর দাবি, সে সময় দেশে প্রশাসনব্যবস্থা ভেঙে পড়েছিল, তাই মাদক প্রতিরোধে তাঁরা ‘বাধ্য হয়ে’ এমন পদক্ষেপ নিয়েছিলেন।

ভিডিও প্রচার নিরুৎসাহিত করে তিনি বলেন, ‘আগে হয়তো প্রশাসন ছিল না, আপনাদের ভালোবাসায়, দোয়ায় আমাকে দায়িত্ব দিয়েছিলেন। এখন আমি নির্বাচিত হয়ে এসেছি। প্রশাসন ও আমি একত্র হয়ে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’

সাইদ উদ্দিন আহমাদ হানজালা বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হয়ে পড়েছিল। সেই সময় আইনের শাসন ছিল না। তাই শিবচরকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে স্থানীয়ভাবে কয়েকটি ঘটনার শাসন ও বিচার করেছিলাম। পরে যখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়, তখন আমি নিজে কোনো বিচার বা শাসন করিনি। এখন এমপি হয়েছি, দেশের আইনগত বিষয় মেনেই প্রশাসনকে সহযোগিতা করব।’

পুরোনো ভিডিওগুলো নিয়ে নিজেও ‘বিব্রত’ হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণও ভুল বুঝতেছে।’

এ বিষয়ে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এমন কোনো ভিডিও তাঁদের চোখে পড়েনি এবং এ নিয়ে কেউ অভিযোগও করেনি।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে...

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে...

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে...

লক্ষ্মীপুরে চাঁদাবাজি মামলায় দুই বিএনপি কর্মী গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে সহিংসতা, চাঁদাবাজি এবং অস্ত্র মহড়ায় জড়িত থাকার...

ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র ও শিক্ষকসহ পাঁচজনের ওপর হামলা

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িতে ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

নিয়মিত হলুদ দুধ পান করলে কী হয়

হলুদ দুধ বা গোল্ডেন মিল্ক বহুদিন ধরেই আমাদের ঘরোয়া...

ভোটের পর ১৬ জেলায় হামলার অভিযোগ, জামায়াতের ফেসবুক পোস্টে উঠে ঘটনাগুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের পর থেকে দেশের বিভিন্ন...

খুলনায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন, নেতা–কর্মীদের পদচারণা

খুলনায় আওয়ামী লীগের মহানগর ও জেলা কার্যালয়ে দীর্ঘ সময়...

ব্রেন এক্সারসাইজের কার্যকর কৌশল

শরীরচর্চার মতো মস্তিষ্কেরও নিয়মিত ব্যায়াম প্রয়োজন। নতুন অভিজ্ঞতা, ছোট...

সাভার ও ধামরাইয়ে বহু প্রার্থীর শূন্য ভোটের নজির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার) ও ঢাকা-২০ (ধামরাই)...

মঙ্গলের বুকে হৃদয়াকৃতি: প্রকৃতির বিস্ময়

মঙ্গল গ্রহের বিভিন্ন অঞ্চলে হৃদয় বা ভালোবাসার চিহ্নের মতো...

১ লাখের বেশি ভোটে জয় ফকির মাহবুব আনামের

টাঙ্গাইল-১ (মধুপুর) আসনে দীর্ঘ ৪৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে...

দুই শ্রমিকনেতার ছাঁটাই ঘিরে বরিশালে উত্তেজনা

বরিশালে সোনারগাঁও টেক্সটাইলের দুই শ্রমিকনেতাকে ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক...
spot_img

আরও পড়ুন

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংগান। সিএটিএলের তৈরি এই নতুন প্রজন্মের ব্যাটারি প্রচণ্ড...

জিকির কেন অস্থির মনকে শান্ত করে

ব্যস্ত জীবন, অনিশ্চিত ভবিষ্যৎ আর প্রতিদিনের চাপ মানুষের মনে তৈরি করছে অস্থিরতা ও হতাশা। কাজের মাঝেও অনেক সময় মন পড়ে থাকে অন্যখানে, ফলে বাড়ে...

খাদ্যে ভেজালের বিরুদ্ধে ইসলামের কঠোর অবস্থান

খাদ্য মানুষের জীবন, স্বাস্থ্য ও নৈতিকতার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। মানুষ যে খাদ্য গ্রহণ করে, তা তার শরীর ও চরিত্রে প্রভাব ফেলে। অথচ আধুনিক সমাজে...

কোভিড সেরে গেলেও কেন বাড়ছে অ্যালার্জি

কোভিড-১৯ মহামারি শেষ হয়েছে—এমন স্বস্তির মাঝেই চিকিৎসাবিজ্ঞানীদের সামনে উঠে আসছে নতুন উদ্বেগের বিষয় ‘লং কোভিড’। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, কোভিড থেকে সেরে ওঠার...
spot_img