Thursday, October 8, 2026
31 C
Dhaka

বৈদ্যুতিক গাড়িতে নতুন প্রযুক্তির পরীক্ষা চ্যাংগানের

বিশ্বে প্রথমবারের মতো সোডিয়াম আয়ন ব্যাটারিচালিত বৈদ্যুতিক গাড়ি বাজারে আনার ঘোষণা দিয়েছে চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংগান। সিএটিএলের তৈরি এই নতুন প্রজন্মের ব্যাটারি প্রচণ্ড ঠান্ডার মধ্যেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম হওয়ায় বৈদ্যুতিক গাড়ি প্রযুক্তিতে এটি একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। চ্যাংগানের ‘নেভো এ০৬’ মডেলের এই গাড়িটি চলতি বছরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে পারে বলে জানানো হয়েছে।

প্রচণ্ড শীতপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত চীনের ইনার মঙ্গোলিয়ায় সম্প্রতি সোডিয়াম আয়ন ব্যাটারির কার্যকারিতা পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা গেছে, মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ব্যাটারিটি তার মূল সক্ষমতার ৯০ শতাংশের বেশি ধরে রাখতে পেরেছে। প্রচলিত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির ক্ষেত্রে এত কম তাপমাত্রায় এমন কর্মক্ষমতা বজায় রাখা সাধারণত কঠিন হয়ে পড়ে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সোডিয়াম আয়ন ব্যাটারি নির্বিঘ্নে চার্জ করা সম্ভব হয়েছে। এমনকি মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও গাড়িটি চলাচল করতে সক্ষম ছিল। একবার পূর্ণ চার্জে এই বৈদ্যুতিক গাড়ি প্রায় ২৫০ মাইল পথ অতিক্রম করতে পারবে বলে জানানো হয়েছে।

চ্যাংগানের দাবি, প্রচণ্ড শীতের পরিবেশে সোডিয়াম আয়ন ব্যাটারি লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির তুলনায় বেশি স্থিতিশীলভাবে শক্তি সরবরাহ করতে পারে। এই ব্যাটারির উৎপাদনের মাধ্যমে বৈদ্যুতিক গাড়ি শিল্পে ‘ডুয়াল কেমিস্ট্রি’ প্রযুক্তির নতুন অধ্যায় শুরু হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ব্যবহার ও ভৌগোলিক পরিবেশ অনুযায়ী ভবিষ্যতে নির্মাতারা ভিন্ন ধরনের ব্যাটারি প্রযুক্তি বেছে নিতে পারবেন।

সোডিয়াম আয়ন ব্যাটারির বড় সুবিধাগুলোর একটি হলো কাঁচামালের সহজলভ্যতা। লিথিয়ামের তুলনায় বিশ্বজুড়ে সোডিয়াম প্রায় এক হাজার গুণ বেশি পাওয়া যায়। ফলে নির্দিষ্ট কোনো দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার প্রয়োজন পড়ে না। এ ছাড়া এই ব্যাটারিতে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে দুর্ঘটনার ঝুঁকিও তুলনামূলকভাবে কম। বড় পরিসরে উৎপাদন শুরু হলে কম দামে বৈদ্যুতিক গাড়ি তৈরিতেও সোডিয়াম আয়ন ব্যাটারি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায়...

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...
spot_img

আরও পড়ুন

বৃষ্টির ছন্দে কুরআন তিলাওয়াত আর নাশিদের সুরে সম্পন্ন হলো মজলিসে না’তে মুস্তফা

বদরুল ইসলাম (বরগুনা) ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বরগুনায় থেমে থেমে বৃষ্টির মধ্যেই খোলা আকাশের নিচে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত ‘মজলিসে না'তে মুস্তফা’।...

বরগুনার মজলিসে না’তে মুস্তফায় সুরের মূর্ছনা ছড়াবেন বিটিভির ক্বারি এ এস এম ইয়াহইয়া

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে সুরের মূর্ছনা ছড়াবেন বাংলাদেশ টেলিভিশনের...

২৪ সেপ্টেম্বর সুর সম্রাট আব্দুল মুনয়িম খান না’ত শোনাবেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে আগামী ২৪ সেপ্টেম্বর...

গোল্ডেন ভয়েস আবু উবায়দা না’ত শোনাতে আসছেন বরগুনায়

বদরুল ইসলাম (বরগুনা) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। এ আয়োজনে না'ত পরিবেশন করতে বরগুনায় আসছেন...
spot_img