Monday, April 27, 2026
26 C
Dhaka

ঋণ পরিশোধে ইসলামের নৈতিক দৃষ্টান্ত

ইসলাম মানুষের পারস্পরিক লেনদেন ও আর্থিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে দেখেছে। কারো অধিকার আদায়, ঋণ পরিশোধ এবং দেনা-পাওনার ক্ষেত্রে ন্যায় ও উদারতার নির্দেশনা ইসলামের মৌলিক নীতি। ঋণ গ্রহণ যেমন দায়িত্ব, তেমনি তা সুন্দরভাবে পরিশোধ করা একজন মুমিনের চরিত্রের অংশ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের উদাহরণে স্পষ্ট হয়, পাওনাদারের অধিকার রক্ষা করতে হবে। হাদিসে বর্ণিত, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহর কাছে তার পাওনা আদায়ের জন্য কড়া তাগাদা দিলেন। সাহাবারা তাকে শান্ত করতে চাইলেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, তাকে ছেড়ে দাও। পাওনাদারের কথা বলার অধিকার আছে, তাকে একটি উট কিনে দাও। তার চেয়ে বয়সে বড় উট ছাড়া না পেলেও সেটি কিনে দিতে হবে। কারণ উত্তম লোক সেই, যে উত্তমভাবে ঋণ পরিশোধ করে। (বুখারি, হাদিস: ২৩৯০)

এই হাদিসে দেখা যায়, পাওনাদারের দাবি কঠোর হলেও তাকে অন্যায়ভাবে দমন করা যাবে না। ঋণ পরিশোধ শুধু দায়মুক্তির বিষয় নয়; এটি চরিত্রের উৎকর্ষ ও নৈতিকতার পরিচায়ক। উত্তমভাবে ঋণ পরিশোধ সমাজে আস্থা ও বিশ্বাস বৃদ্ধি করে।

হাদিসের শিক্ষা:
১. পাওনাদারের তার পাওনা দাবি করার পূর্ণ অধিকার রয়েছে।
২. ঋণ পরিশোধে অবহেলা করা নিন্দনীয়।
৩. সামর্থ্য থাকলে ঋণ সুন্দরভাবে পরিশোধ করা উচিত।
৪. কারো অধিকার আদায়ে তাকে বাধা দেওয়া উচিত নয়।
৫. সততা ও উদারতা সমাজে আস্থা ও সুসম্পর্ক তৈরি করে।
৬. প্রকৃত উত্তম ব্যক্তি সে, যে মানুষের হক আদায়ে যত্নবান।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল...

শাহজালালসহ দেশের সব বিমানবন্দরে জোরদার নিরাপত্তা, জারি উচ্চ সতর্কতা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে রাজধানীর...

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

হাওর অঞ্চলে বজ্রপাতজনিত প্রাণহানি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি...

তওবার পর কীভাবে নিজেকে পাপমুক্ত রাখবেন

মানুষ স্বভাবতই ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অসাবধানতায়...

কুকুর বা বিড়ালের কামড়-আঁচড়ে কখন ও কীভাবে টিকা নেবেন

জলাতঙ্ক একটি মারাত্মক প্রাণঘাতী রোগ, তবে সঠিক সময়ে সঠিক...

এআই প্রশিক্ষণে কর্মীর কম্পিউটার ডেটা ব্যবহার করবে মেটা

কর্মীদের কম্পিউটার ব্যবহারের ধরন পর্যবেক্ষণ করে সেই তথ্য কৃত্রিম...

জিলকদ মাসে নবীজির আমল ও এই মাসের বিশেষ মর্যাদা

ইসলামি বর্ষপঞ্জিতে চারটি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। এগুলো...

রাতে গোসল করলে কি সত্যিই ভালো ঘুম হয়, বিজ্ঞান যা বলছে

গোসলের সঠিক সময় নিয়ে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বিমত...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন

দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয়...

২৫ লাখে ৭ আসনের গাড়ি, প্রদর্শনীতে মধ্যবিত্তের নজর কাড়ল উলিং

রাজধানীর কুড়িলে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক...

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে চবিসাসের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে...
spot_img

আরও পড়ুন

মহানবীর জীবনের গুরুত্বপূর্ণ মোড়

ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন হলো সেই মুহূর্ত, যেদিন মহানবী মুহাম্মাদ (সা.) প্রথমবার নবুয়ত লাভ করেন। এই ঘটনা শুধু তাঁর জীবন নয়,...

টাকা জমিয়ে ধনী হওয়া যায় না কেন, কী হতে পারে বিকল্প পথ

অনেকেই মনে করেন নিয়মিত আয়, সঞ্চয় এবং ব্যাংকে অর্থ জমা রাখলেই একসময় ধনী হওয়া সম্ভব। কিন্তু বাস্তবতা ভিন্ন। শুধুমাত্র টাকা জমিয়ে সম্পদ গড়া কঠিন—এমনটাই...

সাত দিনে কালবৈশাখীর তাণ্ডবের শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পর সাম্প্রতিক বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কিছুটা স্বস্তি ফিরলেও, একই সঙ্গে কালবৈশাখী ও বজ্রপাতের ঝুঁকি বেড়েছে। বিভিন্ন এলাকায় ঝড় ও...

ইতিহাসে আলোচিত ব্যর্থ প্রযুক্তির গল্প

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে মানবজীবন যেমন সহজ ও গতিশীল হয়েছে, তেমনি কিছু উদ্ভাবন ইতিহাসে ব্যর্থতা কিংবা নেতিবাচক প্রভাবের উদাহরণ হয়ে আছে। সব আবিষ্কার যে...
spot_img