Saturday, February 14, 2026
26 C
Dhaka

জামালপুরের পাঁচ আসনে নির্বাচন পরবর্তী ফলাফল প্রকাশ, ২৪ প্রার্থী জামানত হারালেন

জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ২৪ জন জামানত হারিয়েছেন। নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী কোনো সংসদীয় আসনে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত হয়। প্রাপ্ত ফলাফলে এসব প্রার্থী নির্ধারিত সীমার নিচে ভোট পাওয়ায় তাদের জামানত হারিয়েছে।

জামালপুর-১ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৭৬ হাজার ৭৫৪টি। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদার (৪ হাজার ১২১ ভোট), গণ অধিকার পরিষদের রফিকুল ইসলাম (২২৬ ভোট) এবং জাতীয় পার্টির ফজলুল হক (৯৩১ ভোট)।

জামালপুর-২ আসনে মোট বৈধ ভোট ১ লাখ ৬০ হাজার ১৮১। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ (১ হাজার ৭১৩ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান (১৭৪ ভোট)।

জামালপুর-৩ আসনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৬ হাজার ১৪৬। জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (২ হাজার ৫৪৬ ভোট), গণ অধিকার পরিষদের লিটন মিয়া (৪১২ ভোট), জাতীয় পার্টির মীর সামসুল আলম (৮৪৪ ভোট), গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম (৬৪৩ ভোট), স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান (১২ হাজার ৫২ ভোট), শিবলুল বারী রাজু (১০ হাজার ৫২৩ ভোট) এবং ফারজানা ফরিদ (২৮৪ ভোট)।

জামালপুর-৪ আসনে মোট বৈধ ভোট ১ লাখ ৯৫ হাজার ৭৩১। এখানে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আকবর (১ হাজার ৩০২ ভোট), গণ অধিকার পরিষদের মো. ইকবাল হোসেন (৩৮৩ ভোট), নাগরিক ঐক্যের মো. কবির হাসান (৩৭৯ ভোট) এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল (১ হাজার ৩১৪ ভোট)।

জামালপুর-৫ আসনে সবচেয়ে বেশি ৩ লাখ ২৩ হাজার ৫৬টি বৈধ ভোট পড়েছে। এখানে জামানত হারিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের আবু সাঈদ মোহাম্মদ সা. আদাত-উল করীম (২২৫ ভোট), গণ অধিকার পরিষদের জাকির হোসেন (৫৩৯ ভোট), জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. আমিন উদ্দিন (৫৮০ ভোট), জাতীয় পার্টির মো. বাবর আলী খান (৩ হাজার ৭৩৯ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাস আলী (৫৪৭ ভোট), ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ ইউনুস আলী (৪ হাজার ২৮২ ভোট), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ইব্রাহীম আহমদ (৩৫৪ ভোট) এবং হোছনেয়ারা বেগম (২৪৫ ভোট)। প্রাপ্ত ভোটের হার প্রয়োজনীয় সীমার নিচে থাকায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামালপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক জানান, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রত্যেক প্রার্থীকে ৫০ হাজার টাকা করে জামানত জমা দিতে হয়। কোনো প্রার্থী মোট ভোটের আট ভাগের এক ভাগ না পেলে জামানত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হয়।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

ফরিদপুরে বাজার দখল নিয়ে সহিংসতা

ফরিদপুরের সালথা উপজেলায় বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে...

ব্রাজিলের আমাজনে বন উজাড় ৩৫ শতাংশ কমেছে!

ব্রাজিলের বিস্তীর্ণ আমাজন জঙ্গলে বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমে...

ডেটিং অ্যাপে বদলাচ্ছে সম্পর্কের ধরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন ডেটিং অ্যাপের বাজার নিয়ে...

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের...

শিক্ষার্থীদের জন্য সহায়ক ৪টি এআই টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বিশ্বজুড়ে শিক্ষা–ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ...

বিএনপির নিরঙ্কুশ জয়ে উল্লাসে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়কে ঘিরে বিশ্বের...

বিয়ের গুঞ্জনের মাঝেই গায়ে হলুদের সাজে হাজির হানিয়া আমির

পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমির–এর বিয়ের গুঞ্জন শোবিজ অঙ্গনে...

‘দ্য ফোর অ্যাগ্রিমেন্টস’ বই থেকে শিক্ষা

মেক্সিকোর টলটেক দর্শনের ভিত্তিতে রচিত আত্মউন্নয়নমূলক গ্রন্থ The Four...

বসন্তের সাজে শোবিজ তারকারা

ফাগুনের রঙে সেজে ঋতুরাজ বসন্তকে বরণ করতে সামাজিক যোগাযোগ...

সিরাজগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গভীর রাতে হামলা, গ্যাস সরবরাহ বন্ধে জনদুর্ভোগ

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত অ্যালবাট্রস এনার্জি সিএনজি...

গাজা নিয়ে বিতর্কিত মন্তব্য, বার্লিন চলচ্চিত্র উৎসব বর্জনের ঘোষণা অরুন্ধতী রায়ের

ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায় বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব...

সফল ক্যারিয়ারের জন্য যেসব দক্ষতা থাকা জরুরি

বর্তমান কর্মবাজার দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি, যোগাযোগ ও কাজের...

আগামী পাঁচ দিনে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, তাপমাত্রা সামান্য বাড়তে পারে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে।...

রংপুরে জাতীয় পার্টির ঐতিহাসিক পরাজয়, ৩৩ আসনে কোনো জয় নেই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ৩৩টি আসনের একটিতেও...
spot_img

আরও পড়ুন

ফরিদপুরে বাজার দখল নিয়ে সহিংসতা

ফরিদপুরের সালথা উপজেলায় বাজার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলা এই সংঘর্ষে উভয়...

ব্রাজিলের আমাজনে বন উজাড় ৩৫ শতাংশ কমেছে!

ব্রাজিলের বিস্তীর্ণ আমাজন জঙ্গলে বন উজাড়ের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, গত এক বছরে উজাড়ের হার কমেছে প্রায় ৩৫ শতাংশ, যা সাম্প্রতিক...

ডেটিং অ্যাপে বদলাচ্ছে সম্পর্কের ধরণ

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনলাইন ডেটিং অ্যাপের বাজার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভালোবাসা বা সঙ্গী খুঁজতে এখন বিপুলসংখ্যক মানুষ অ্যাপ স্টোর ও...

ক্যারিবীয় সাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে আরও একটি নৌযানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী, যাতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে মাদকবিরোধী...
spot_img